ডেস্ক রিপোর্ট: সাবেক প্রধান বিচারপতি এম এম রুহুল আমিন মারা গেছেন। বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিচারপতি রুহুল আমিনের মৃত্যুর খবরটি জানিয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (বিচার ও প্রশাসন) সাব্বির ফয়েজ। সাব্বির ফয়েজ বলেন, দীর্ঘদিন ধরেই বিচারপতি রুহুল আমিন বিভিন্ন রোগে ভুগছিলেন। চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হলে আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এম এম রুহুল আমিন ছিলেন বাংলাদেশের ১৬তম প্রধান বিচারপতি। ২০০৮ সালের ১ জুন তিনি প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন।…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
৭ খুনের মামলার রায় ন্যায় বিচারের প্রমাণ : ওবায়দুল কাদের
ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বর্তমান সরকারের আমলে অপরাধ করে পার পাওয়া যায় না। নারায়ণগঞ্জ সাত খুন মামলার রায় তারই প্রমাণ। সোমবার দুপুরে রাজধানীর শিল্পকলায় আওয়ামী লীগের প্রচারসেল আয়োজিত চিত্র প্রদর্শনীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বিএনপি-জামায়াতের বর্বরোচিত তান্ডব ও অগ্নিসন্ত্রাসের’ খন্ড চিত্র প্রর্দশনীর আয়োজন করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সেল। এ রায় উচ্চ আদালতেও বহাল থাকবে এমন আশা প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, ন্যায় বিচার যে হয় সেটাই আজকে ৭ খুনের মামলার রায়ের মাধ্যমে প্রমাণ…
Read Moreঅপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
ডেস্ক রিপোর্ট: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সোমবার বলেছেন, সাত-খুন মামলার রায়ের মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে এবং অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না বলে তিনি সতর্ক করে দেন। আজ রায়ের পর সচিবালয়ে তাঁর কার্যালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘নারায়ণগঞ্জের সাতখুনের মামলায় প্রমাণিত হয়েছে অপরাধের ক্ষেত্রে সরকার কাউকেই ছাড় দেয়না।’ সাতখুনের মামলার রায়ে সন্তোষ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটা আবারও প্রমাণিত হয়েছে দেশে আইনের শাসন রয়েছে। তিনি বলেন, অপরাধ করেছে এমন কয়েকজন বিপথগামী কর্মকর্তার জন্য র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) দায়ি হবে না, কেননা দেশে অপরাধ দমনের জন্যই…
Read Moreশিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত খেলাধুলার চর্চা বাড়াতে হবে : শিক্ষামন্ত্রী
ডেস্ক রিপোর্ট: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত খেলাধুলার চর্চা ও সুয়োগ বাড়াতে হবে। খেলাধুলাকে শিক্ষার সাথে সম্পৃক্ত করতে হবে উল্লেখ করে তিনি বলেন, কারণ এ খেলাধুলা ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক বিকাশের ভূমিকা রাখবে। সোমবার রাজধানীর মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে ৪৬তম শীতকালীন জাতীয় স্কুল ও মাদরাসা ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। যথাযথ শারীরিক ও মানসিক বিকাশ না হলে কর্মক্ষেত্রে সফল হওয়া যায় না উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, স্কুল পর্যায়ের এ প্রতিযোগিতার মধ্যদিয়ে অনেক ক্রীড়াবিদ তৈরি হচ্ছে। তাদের মধ্যে থেকেই ভবিষ্যতে…
Read Moreযারা বঙ্গবন্ধুর হত্যাকারীদের পুরস্কৃত করেছে তাদের সাথে আওয়ামী লীগের সংলাপ হতে পারে না : হানিফ
ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর হত্যাকারীদের যারা পুরস্কৃত করেছেন তাদের সাথে আওয়ামী লীগের কখনও সংলাপ হতে পারে না। তিনি বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনীদের পুরস্কৃত করেছিলেন এবং তার স্ত্রী বেগম খালেদা জিয়া বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি কর্নেল রশিদকে সংসদের বিরোধী দলীয় নেতা নির্বাচিত করেছিলেন।’ তিনি আরো বলেন, ‘তাই আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার কোন সংলাপ অনুষ্ঠিত হতে পারে না।’ হানিফ সোমবার বিকেলে রাজধানীর মতিঝিলের জনতা ব্যাংক ভবনের সামনে জনতা ব্যাংক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে বঙ্গবন্ধুর…
Read More৭ খুন মামলায় ২৬ জনের ফাঁসির আদেশ
ডেস্ক রিপোর্ট : নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন মামলায় প্রধান চার আসামি নাসিকের সাবেক কাউন্সিলর নূর হোসেন, র্যাব-১১-এর সাবেক অধিনায়ক লে. কর্নেল (অব.) তারেক সাঈদ মুহাম্মদ, মেজর (অব.) আরিফ হোসেন, লে. কমান্ডার (অব.) মাসুদ রানাসহ ২৬ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সোমবার সকালে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন। মামলার বাকি ৯ আসামির মধ্যে ৭ জনের ১০ বছরের কারাদণ্ড এবং অপর ২ জনকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এর আগে, আলোচিত এই মামলায় উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত বছর ৩০ নভেম্বর রায়ের…
Read Moreঅনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স : নাগরিক সেবায় নতুন দিগন্ত : স্বরাষ্ট্রমন্ত্রী
ডেস্ক রিপোর্ট: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সেবা চালুর মধ্যদিয়ে জনগণের দোরগোড়ায় পুলিশী সেবা পৌঁছে দেয়ার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। তিনি বলেন, এখন থেকে জনগণ ঘরে বসেই ‘অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স’ সেবা পাবেন। স্বরাষ্ট্রমন্ত্রী রোববার বিকেলে রাজারবাগ পুলিশ টেলিকম অডিটরিয়ামে ‘অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স’ সেবা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। বাংলাদেশ পুলিশ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের যৌথ আয়োজনে এই ‘অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স’ সেবা চালু করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার।…
Read Moreবিএনপির সঙ্গে কোন আলোচনা হবে না : নাসিম
ডেস্ক রিপোর্ট : নির্বাচন কমিশন গঠনের বিষয়ে বিএনপির সঙ্গে কোন ধরনের আলোচনা হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। রোববার বিকেলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এ্যাসোসিয়েশান মিলনায়তনে বাংলাদেশ জাতীয় জোট (বিএনএ)-এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মোহাম্মদ নাসিম বলেন, ‘খুনিদের সাথে আলোচনা হবে না। আলোচনা হবার কোন প্রশ্নই ওঠে না। তাদের সাথে আলোচনা করে কোন লাভ হয় না। আলোচনা এখন একটা ফ্যাশানে পরিণত হয়েছে। আমাদের ফ্যাশান করার এত সময় নাই।’ বিএনএ জোটের সভাপতি…
Read Moreচলতি অর্থবছরে ২৭ লাখ নতুন কর্মসংস্থান হবে : পরিকল্পনা মন্ত্রী
ডেস্ক রিপোর্ট: চলতি ২০১৬-১৭ অর্থবছরে ২৭ লাখ নতুন কর্মসংস্থান তৈরি হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল। তিনি বলেন,‘আমাদের অনেক বেকার আছে, এদের প্রশিক্ষণ দেওয়া হবে। চলতি অর্থবছরশেষে ৭ লাখ মানুষ দেশের বাইরে যাবে। সব মিলিয়ে বছরশেষে ২৭ লাখ নতুন কর্মসংস্থান তৈরি হবে।’ রোববার রাজধানীর শেরেবাংলানগর এনইসি সম্মেলনকক্ষে দেশের বর্তমান অর্থনীতির গতি-প্রকৃতি নিয়ে আয়োজিত মিট দ্যা প্রেস অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে দেশের আর্থিক সূচক ভালো উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন,এর থেকে আমরা প্রাক্কলন করেছি-বছরশেষে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হবে ৭ দশমিক ৫…
Read Moreসুইজারল্যান্ডের ডাভোসের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামের (ডব্লিউইএফ) ৪৭তম বার্ষিক সম্মেলনে যোগ দিতে রোববার রাতে ৫ দিনের সরকারি সফরে সুইজারল্যান্ডের ডাভোসের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামের নির্বাহী চেয়ারম্যান প্রফেসর ক্লাউস সোয়াবের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম বাংলাদেশী নির্বাচিত নেতা হিসেবে এই ফোরামে যোগ দিতে যাচ্ছেন। সুইজারল্যান্ডের পূর্বাঞ্চলীয় আল্পস অঞ্চলে গ্রাউবান্ডেনে পার্বত্য রিসোর্ট ডাভোসে আগামী ১৭ থেকে ২০ জানুয়ারি চার দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এবারের সম্মেলনের প্রতিপাদ্য বিষয় হচ্ছে “প্রতিবেদনশীল এবং দায়িত্বশীল নেতৃত্ব”। প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের বহনকারী ইতিহাদ এয়ার ওয়েজের একটি ফ্লাইট রাত ১০টা ১৫ মিনিটে…
Read More