আগামী এপ্রিল মাসে সাভারের বিকেএসপিতে ক্রীড়া সম্মেলন

ডেস্ক রিপোর্ট: আজ থেকে বিকেএসপি’র ক্রীড়াঙ্গনে যুক্ত হলো আরও দুটি ক্রীড়া স্থাপনা সিনথেটিক ফুটবল মাঠ ও আধুনিক ক্রিকেট মাঠ।  যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এবং  যুব ও ক্রীড়া উপমন্ত্রী  মোঃ আরিফ খান জয়  বিকেএসপি’র ১নং ক্রিকেট মাঠের আধুনিকায়ন ও ১নং ফুটবল  সিনথেটিক ফুটবল মাঠের  উদ্বোধন করেন। এর মধ্যদিয়ে বিকেএসপি’র চারটি ক্রিকেট মাঠের মধ্যে তিনটি মাঠই আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন করা হলো। বিকেএসপি’র ক্রিকেট মাঠটি আধুনিকায়নে খরচ হয়েছে প্রায় ৪ কোটি টাকা ও সিন্থেটিক টার্ফ স্থাপনে খরচ প্রায় ১০ কোটি টাকা। সংশ্লিষ্ট কোচদের মতে মাঠ দুটি সংযোজন হওয়ার…

Read More

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবন থেকে মোনাজাতে অংশ নেন। বেলা ১১টার দিকে মোনাজাত শুরু হয়। প্রধানমন্ত্রীর সঙ্গে পরিবারের সদস্যরা, আত্মীয়-স্বজন ও দলীয় নেতাকর্মীরাও মোনাজাতে অংশ নেন।   মিতু/বিবি নিউজ/১১৬১

Read More

প্রধানমন্ত্রী আজ রাতে সুইজারল্যান্ড সফরে যাবেন

ডেস্ক রিপোর্ট : রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামের (ডব্লিউইএফ) ৪৭তম বার্ষিক সম্মেলনে যোগ দিতে ৫ দিনের সরকারি সফরে আজ রাতে সুইজারল্যান্ডের ডাভোসের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। সুইজারল্যান্ডের পূর্বাঞ্চলীয় আল্পস অঞ্চলে গ্রাউবান্ডেনে পার্বত্য রিসোর্ট ডাভোসে আগামী ১৭ জানুয়ারি থেকে চার দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এবারের সম্মেলনের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘প্রতিবেদনশীল এবং দায়িত্বশীল নেতৃত্ব’। প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের বহনকারী ইতিহাদ এয়ার ওয়েজের একটি ফ্লাইট আজ রাত ৯টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করবে। ফ্লাইটটি আগামীকাল স্থানীয় সময় সকাল ৬টা ৪৫ মিনিটে জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছুবে। সুইজারল্যান্ডে নিযুক্ত…

Read More

খালেদা জিয়া জঙ্গি সন্ত্রাস, যুদ্ধাপরাধী ও জামায়াতের যৌথক্লাবের সভাপতি : ইনু

ডেস্ক রিপোর্ট: তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া জঙ্গি, সন্ত্রাস, যুদ্ধাপরাধী ও সন্ত্রাসী জামায়াতের যৌথক্লাবের সভাপতি। গতকাল শনিবার কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাগরখালী আদর্শ ডিগ্রি কলেজের একাডেমি ভবনের উদ্বোধন ও অভিভাবক সমাবেশ শেষে “নির্বাচন নিয়ে সংস্কার প্রস্তাব ও ই-ভোটিং চালুর প্রস্তাবের বিএনপির বিরোধীতা” প্রসঙ্গে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। হাসানুল হক ইনু বলেন, খালেদা জিয়া মুখে গণতন্ত্রের ও নির্বাচনের কথা বললেও আসলে তিনি এখন পর্যন্ত সন্ত্রাস, হত্যা ও খুনীদের রক্ষাকর্তা ও আশ্রয়দাতা হিসেবে ভূমিকা রাখছেন। তিনি বলেন, আধুনিক প্রযুক্তি প্রয়োগ করলে নির্বাচনে কারচুপি হবে…

Read More

ডব্লিওইএফ সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ কাঙ্ক্ষিত ফল বয়ে আনবে : পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:  পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী গতকাল বলেছেন, আগামী ১৭ জানুয়ারি সুইজারল্যান্ডের ডাভোস শহরে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম (ডব্লিওইএফ)-এর ৪৭তম বার্ষিক সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণের ফলে দেশের আর্থ-সামাজিক খাতে কাঙ্ক্ষিত ফল বয়ে আনবে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর অংশগ্রহণের ফলে এ সম্মেলনটি বিশ্বের শীর্ষ বহুজাতিক কোম্পানী, ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বাংলাদেশের আর্থ-সামাজিক খাতে বিনিয়োগে উদ্বুদ্ধকরণের ক্ষেত্রেও অনুঘটকের ভূমিকা পালন করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডব্লিওইএফ-এর সম্মেলনে অংশগ্রহণের জন্য চারদিনের সফরে আজ রাতে সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। সুইজারল্যান্ডের ডাভোস শহরে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম (ডব্লিওইএফ)-এর ৪৭তম বার্ষিক সভায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব…

Read More

নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সিদ্ধান্ত মেনে নেবে আওয়ামী লীগ : ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সিদ্ধান্ত মেনে নেবে আওয়ামী লীগ। তিনি বলেন, রাষ্ট্রপতির প্রতি আমাদের আস্থা ও বিশ্বাস রয়েছে। তিনি যা যথার্থ ও সঠিক মনে করবেন, সংবিধান অনুযায়ী যে সিদ্ধান্ত দেবেন, সেটি আওয়ামী লীগ মেনে নেবে। ওবায়দুল কাদের গতকাল শনিবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় পাগলা-জগন্নাথপুর-আউশকান্দি সড়কের (আবদুস সামাদ আজাদ সড়ক) রানীগঞ্জ এলাকায় কুশিয়ারা নদীর ওপর সেতুনির্মাণ কাজের উদ্বোধনকালে এ কথা বলেন। আগামী সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহবান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জনগণের সঙ্গে…

Read More

আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যেতে দলীয় নেতা-কর্মীদের প্রতি শেখ হাসিনার আহ্বান

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারের বাকি সময়টুকুকে আরো চ্যালেঞ্জিং উল্লেখ করে সরকারের উন্নয়ন কাজগুলো সম্পন্ন করার জন্য দলের নেতা-কর্মীদের আরো আন্তরিক হওয়ার আহবান জানিয়েছেন। গতকাল প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ৩য় বছর শেষ করে আবার ৪র্থ বছরের কাজ শুরু করেছি। কাজেই এখনকার পথটা আরো কঠিন পথ। আমাদের যেই কাজগুলি রয়েছে সেগুলি শেষ করতে হবে। যাতে দেশের মানুষ ভাল থাকে।’ আওয়ামী লীগের শক্তি সততার শক্তি উল্লেখ করে প্রধানমন্ত্রী এ সময় পদ্মা সেতু নির্মাণে নিজস্ব উদ্যোগ গ্রহণে সারাবিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে বলেও অভিমত ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী বলেন, এতে একদিকে যেমন আমরা…

Read More

১১টার মধ্যেই ইজতেমায় আখেরী মোনাজাত

ডেস্ক রিপোর্ট : ৫২তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরী মোনাজাত আজ সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে অনুষ্ঠিত হবে। সকালে ইজতেমার মুরব্বী মোঃ গিয়াস উদ্দিন এ তথ্য জানান। আখেরী মোনাজাত পরিচালনা করবেন দিল্লীর মাওলানা মোহাম্মদ সাদ। সকাল ৮টা ২০ মিনিটে হেদায়েতী বয়ান শুরু হয়েছে। দিল্লীর মাওলানা মোহাম্মদ সাদ এ হেদায়েতী বয়ান করছেন। বাদ ফজর বয়ান করেন বাংলাদেশের মাওলানা ইউনুস সিকদার। আখেরি মোনাজাতে অংশ নিতে মুসল্লিদের স্রোত:  আখেরী মোনাজাতে অংশ নিতে রবিবার ভোর রাত থেকেই মুসল্লিদের ঢল ছুটেছে টঙ্গীর ইজতেমা ময়দানে। আখেরী মোনাজাতকে কেন্দ্র করে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। সরেজমিনে…

Read More

নানা আয়োজনে জাবিতে সেলিম আল দীনকে স্মরণ

ডেস্ক রিপোর্ট: আজ ১৪ জানুয়ারি বিশিষ্ট নাট্যাচার্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক অধ্যাপক সেলিম আল দীনের ৯ম প্রয়াণ দিবস। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিবার। সবগুলো কর্মসূচি সেলিম আল দীনের সদ্যপ্রয়াত সহধর্মিণী বেগমজাদী মেহেরুন্নেসাকে উৎসর্গ করা হয়েছে। গত ১০ জানুয়ারি পরপারে পাড়ি জমান তিনি। দিনের শুরুতে সকাল এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবন থেকে একটি স্মরণযাত্রা বের করে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। স্মরণযাত্রাটি কেন্দ্রীয় মসজিদের পাশে সেলিম আল দীনের সমাধিস্থলে এসে শেষ হয়। এরপর প্রথমে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে…

Read More

সরকারের তিন বছর পূর্তিতে জবি ছাত্রলীগের আনন্দ মিছিল

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের তিন বছর পূর্তি উপলক্ষে সাভারে আনন্দ র‌্যালি করেছে ছাত্রলীগ। শনিবার দুপুরে সাভার বিশ্ববিদ্যালয় কলেজ থেকে আনন্দ র‌্যালিটি শুরু হয়েছে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। আনন্দ র‌্যালিতে এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। এসময় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোয়া প্রত্যেকটি ঘরে ঘরে পৌছে দিতে ছাত্রলীগের নেতাকর্মীদের আহবান জানান। এসময় র‌্যালিতে উপস্থিত ছিলেন সাভার বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি অমিত দত্ত, সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ তাজুলসহ আরো অনেকে।       মিতু/বিবি নিউজ/১১৩৮

Read More