রাজধানীতে ‘দোলনচাঁপা’ মহিলা বাস সার্ভিসের উদ্বোধন

ঢাকা, ৩ জুন : রাজধানীতে নারীদের জন্য ৩৬ আসন বিশিষ্ট নিরাপদ ও আরামদায়ক বাস সার্ভিস দোলনচাপা’র উদ্বোধন করা হয়েছে। ভারতীয় ভলভো আইশার ভেহিকেল লিমিটেডের সহযোগিতায় শুধুমাত্র নারী ও শিশুদের জন্য বিশেষায়িত এই বাস সার্ভিসটির ব্যবস্থাপনায় থাকবে র‌্যাংগস গ্রুপ। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে এই বাস সার্ভিসের উদ্ধোধন করেন। এ সময় র‌্যাংগস গ্রুপের চেয়ারম্যান আব্দুর রউফ চৌধুরী, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ খান ও র‌্যাংগস মোটর্সের ব্যবস্থাপনা পরিচালক সোহান রউফ চৌধুরী প্রমূখ উপস্থিত ছিলেন। নতুন বাস সার্ভিস…

Read More

‘একরাম নিহতের ঘটনায় জড়িতদের ছাড় নয়’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, টেকনাফের ওয়ার্ড কাউন্সিলর একরামুল হক একরাম গুলিতে নিহত হওয়ার ঘটনায় তদন্ত হচ্ছে, এ ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। আজ শনিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে(বিআইসিসি) নারীদের জন্য এসি বাস সার্ভিস উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন। বাংলাদেশের টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ সেখানকার পৌর কাউন্সিলর একরামুল হকের নিহত হওয়ার ঘটনা নিয়ে রেকর্ড করা অডিও প্রকাশ হওয়ার পর ঘটনা নিয়ে সামাজিক নেটওয়ার্কে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। একরামুল হকের নিহত হওয়ার ঘটনা নিয়ে রেকর্ড করা অডিও প্রকাশ প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত…

Read More

টুঙ্গীপাড়ায় জাতির পিতার সমাধি জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী

টুঙ্গীপাড়া, গোপালগঞ্জ, ২ জুন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ এখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি জিয়ারত করেছেন। সকালে বিমানবাহিনীর হেলিকপ্টার যোগে প্রধানমন্ত্রী এখানে আসেন এবং সমাধিসৌধ জিয়ারত করে এখানে কিছুক্ষণ অবস্থান করেন। তিনি সমাধির পাশে দাঁড়িয়ে ফাতেহা পাঠ করেন। জাতির পিতা এবং তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাতেও অংশগ্রহণ করেন তিনি । এ সময় বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা তাঁর সঙ্গে ছিলেন। মোনাজাতে দেশ-জাতি এবং সমগ্র মুসলিম উন্মাহর শান্তি কামনা করা হয় এবং ’৭১-এর মুক্তিযুদ্ধের শহীদদের জন্য দোয়া করা হয়। শেখ হাসিনা স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির…

Read More

পবিত্র ঈদ উপলক্ষে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ঢাকা, ১ জুন  : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রী পরিবহনের লক্ষ্যে ঢাকায় রেলের অগ্রিম টিকিট বিক্রি আজ শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে। ঢাকায় সকাল ৮টার পর পরই এই টিকিট বিক্রির কার্যক্রম শুরু হয়। শুক্রবার কমলাপুর রেলওয়ে স্টেশনে সকাল থেকে ৩১ টি আন্তঃনগর ট্রেনের ১০ জুনের যাত্রার টিকিট বিক্রি হচ্ছে। অগ্রিম টিকিট দেয়া হচ্ছে মোট ২৬টি কাউন্টার থেকে, যার মধ্যে দুটি নারীদের জন্য। একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারছেন। এদিকে রেলের আগাম টিকিট বিক্রির কার্যক্রম সরেজমিন দেখার জন্য রেলওয়ের মহাপরিচালক মোঃ আমজাদ হোসেনসহ রেলওয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা সকাল ১০টার দিকে…

Read More

ঈদের আগে-পরে কিছুদিন নগরের উন্নয়নকাজ বন্ধ রাখার অনুরোধ কাদেরের

টানাবৃষ্টি ও চলমান উন্নয়ন কাজে সৃষ্ট যানজট-জনদুর্ভোগ রোধে ঈদের আগে ও পরে কিছুদিন নগরের উন্নয়নকাজ বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এক ফেসবুক পোস্টে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের লেখেন, ‘‘ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে সড়কে নগর উন্নয়ন সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার খোঁড়াখুড়ি চলছে। ঈদকে সামনে রেখে এসব কাজ জনভোগান্তি সৃষ্টি করছে। বৃষ্টিবিঘ্নিত হওয়ায় কাঁদামাটিতে পথচারিদের চলাচলেও কষ্ট হচ্ছে। সড়কের লেন কমে যাওয়ায় সৃষ্টি হচ্ছে যানজট। তাই, এ সময়ে ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন অথরিটি-ডিটিসিএ’র চেয়ারম্যান হিসেবে আমি ওয়াসা, ডেসাসহ নগরে উন্নয়ন কাজের সাথে…

Read More

নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ নেই : নাসিম

ঢাকা, ৩১ মে, : নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার আর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলেল মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, আমাদের দেশের নির্বাচন, আমি কেন অন্যদের কাছে নির্বাচন নিয়ে প্রেসক্রিপশন নিতে যাব। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। নির্বাচন কীভাবে হবে এটা একটা স্যাটেলড বিষয়, এটা নিয়ে কথা বলে কোনো লাভ নেই। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে অনেক পরীক্ষা-নিরীক্ষা হয়েছে, আর সুযোগ নেই। নাসিম আজ বুধবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে বাংলাদেশ তরিকত ফেডারেশন আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায়…

Read More

মাদকের পেছনে গড ফাদারদের ছাড়া হবে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সন্ত্রাস আমরা নিয়ন্ত্রণ করতে পারছি। অন্য দেশের তুলনায় আমদের দেশ সন্ত্রাসের দিক দিয়ে নিয়ন্ত্রণে আছে। তিনি বলেন, কে কি গড ফাদার আমরা দেখছি না। আমরা অভিযান হঠাৎ করে শুরু করিনি। অনেক দিন ধরে দেখে তারপর এ অভিযান শুরু হয়েছে। আজ বুধবার বেলা চারটার দিকে সাম্প্রতিক ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, এমন দিন নাই যে ইয়াবা পাওয়া যায় নি। মাদকের পেছনে যেই গড ফাদার থাকুক তাদের ছাড়া হচ্ছে না, হবে না।

Read More

দেশের সকল সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত

ঢাকা, ৩০ মে : চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি চলাচল করতে বলা হয়েছে। পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘণিভূত হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে নি¤œচাপে পরিণত হয়। পরবর্তীতে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরও তৎসংলগ্ন মিয়ানমারের রাখাইন উপকূলে গভীর নি¤œচাপে পরিণত হয়। এটি বর্তমানে রাখাইন উপকূল অতিক্রম করে মিয়ানমারের মধ্যাঞ্চলে স্থল নি¤œচাপ রূপে অবস্থান করছে। নি¤œচাপটি আরো উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে…

Read More

সাভার সেনানিবাসেও আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস

দেশের অন্যান্য সেনানিবাসের মত সাভার সেনানিবাসেও আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আহত ও নিহতের স্বজনদের মাঝে সম্মাননা প্রদান করা হয়। মঙ্গলবার দুপুরে সাভারে মিলিটারী পুলিশ কোর সেন্টার এন্ড স্কুলের মিলনায়তনে এর আয়োজন করা হয়। এসময় সাভারসহ ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়নগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, শরীয়তপুর ও মাদারীপুর জেলার জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আহত ৬৮ ও নিহত ৩৭ জনের পরিবারের স্বজনদের মাঝে সম্মাননা প্রদান করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা প্রদান করেন ৯ম পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ আকবর হোসেন।…

Read More

রাজশাহী, সিলেট ও বরিশালে নির্বাচন ৩০ জুলাই

রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশনে নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে। আগামী ৩০ জুলাই তিন সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা এ কথা জানান। তিনি বলেন, রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশনে নির্বাচন আগামী ৩০ জুলাই। মনোনয়ন দাখিল ২৪ জুন, যাচাই-বাছাই ১-২ জুলাই এবং প্রত্যাহারের শেষদিন ৯ জুলাই, প্রতীক বরাদ্দ ১০ জুলাই। ১৩ জুন থেকে তফসিল কার্যকর হবে। এই তিন সিটি করপোরেশনেই ভোট হয়েছিল ২০১৩ সালের ১৫ জুন। সিইসি বলেন, তিন সিটি নির্বাচনে কয়েকটি কেন্দ্রে…

Read More