জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা

সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সদস্য নিয়োগ পাওয়া নতুন ১৮ জন বিচারপতি। বুধবার সকাল ১১ টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে সড়ক পথে ১৮ জন বিচারপতি এসে পৌছলে তাদেরকে ফুল দিয়ে স্বাগত জানান ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান। পরে নবনিযুক্ত বিচারপতি মো. আবু আহমেদ জমাদার এর নেতৃত্বে ১৮ জন বিচারপতি জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তারা শহীদদের স্বরণে এক মিনিট নিরবে দাড়িয়ে থাকেন। পরে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে ১৮ জন বিচারপতি পরিদর্শন বইতে…

Read More

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার আপাতত উদ্যোগ নেই : সৈয়দ আশরাফুল ইসলাম

সংসদ ভবন, ৬ জুন : জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ হতে বাড়িয়ে ৩৫ করার কোনো উদ্যোগ আপাতত সরকারের নেই। আজ সংসদে সরকারি দলের সদস্য সেলিনা বেগমের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি বলেন. পুর্বে বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বড় ধরনের সেশনজট থাকলেও বর্তমানে উল্লেখ্যযোগ্য সেশনজট নেই বললেই চলে। ফলে শিক্ষার্থীরা সাধারণত ১৬ বছরের এসএসসি, ১৮ বছরে এইচএসসি এবং ২৩/২৪ বছরে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে থাকে। সাধারণ প্রার্থীদের জন্য চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর বিধায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করার পরও তারা চাকরিতে আবেদনের জন্য কমপক্ষে…

Read More

বঙ্গবন্ধু-১ এর মেয়াদ শেষ হওয়ার আগেই বঙ্গবন্ধু-২ স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে : প্রধানমন্ত্রী

সংসদ ভবন, ৬ জুন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট-১ এর মেয়াদ শেষ হবার আগেই বাংলাদেশ মহাকাশে বঙ্গবন্ধু-২ স্যাটেলাইট উৎক্ষেপণে সক্ষম হবে এবং এ ব্যাপারে প্রস্তুতি শুরু হয়ে গেছে। প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট কার্যকর থাকার মেয়াদ ১৫ বছর তাই এই প্রক্রিয়াকে কার্যকর রাখতে আমরা সেই মেয়াদ শেষ হবার আগেই বঙ্গবন্ধু-২ স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করতে চাই।’ তিনি বলেন, ‘এই স্যাটেলাইট উৎক্ষেপণ অনেক সময় সাপেক্ষ তাই বঙ্গবন্ধু-২ স্যাটেলাইট তৈরির কাজ শুরু করতে আমরা এখন থেকেই প্রস্তুতি নিচ্ছি।’ উল্লেখ্য, এ বছর ১১ই মে দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ মহাকাশে উৎক্ষেপণ করা হয়। প্রধানমন্ত্রী…

Read More

ঈদে বিআরটিসির ৯০০ বাস

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সারা দেশে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ৯০৪টি বাস চলবে। এর মধ্যে ৪৭৫টি বাস ঢাকা থেকে চলবে। ৩৭৫টি বাস ঢাকার বাইরে থেকে বিভিন্ন জেলায় উপজেলায় চলবে। এদিকে আজ মঙ্গলবার থেকে ঈদের টিকিট বিক্রি শুরু হবে। ঈদের আগের দিন পর্যন্ত ‘ঈদ স্পেশাল সার্ভিসের’ টিকিট বিআরটিসির বিভিন্ন বাস ডিপোর সামনে থেকে দেওয়া হবে। গতকাল সোমবার সকালে বিআরটিসির প্রধান কার্যালয়ে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন। ঢাকা মহানগরীর ৬টি বাস ডিপোসহ গাজীপুর ও নারায়ণগঞ্জের…

Read More

পাঁচ সদস্যের সভাপতিমন্ডলির মনোনয়ন

সংসদ ভবন, ৫ জুন : দশম জাতীয় সংসদের ২১তম (বাজেট) অধিবেশনের জন্য ৫ সদস্যের সভাপতিমন্ডলির মনোনয়ন দেয়া হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনের শুরুতে আজ এ মনোনয়ন দেন। সভাপতিমন্ডলির সদস্যরা হচ্ছেন, আবুল কালাম আজাদ, এডভোকেট শামসুল হক টুকু, মাহবুব আলী, ফখরুল ইমাম ও সফুরা বেগম। তারা স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তালিকার অগ্রবর্তীতা অনুযায়ী বৈঠকে সভাপতিত্ব করবেন।

Read More

ট্যারিফ কমিশন আইনের খসড়া পর্যালোচনায় কমিটি

ঢাকা, ৪ জুন : ট্যারিফ কমিশন (সংশোধন) আইন-২০১৮’র প্রস্তাবিত খসড়া আরো পর্যালোচনার জন্য প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের নেতৃত্বে কমিটি গঠন করে দিয়েছে মন্ত্রি পরিষদ। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আজ তাঁর কার্যালয়ে মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, বাণিজ্য মন্ত্রণালয় এই খসড়া মন্ত্রিসভায় পেশ করে। বৈঠকে খসড়াটি নিয়ে আলোচনার পর তা আরো পর্যালোচনার জন্য ফেরত পাঠানো হয়। প্রধাপনমন্ত্রীর মূখ্য সচিব মোঃ নজিবুর রহমানের নেতৃত্বে কমিটির অপর সদস্যরা হচ্ছেন- অর্থ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং ট্যারিফ কমিশনের চেয়ারম্যান।

Read More

রোহিঙ্গা বিষয়ক সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরলেন স্পিকার

ঢাকা, ৪ জুন : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ফ্রান্স পার্লামেন্টের আমন্ত্রণে ফ্রান্স- বাংলাদেশ সংসদীয় ফ্রেন্ডশীপ গ্রুপের উদ্যোগে মিয়ানমার ও বাংলাদেশে রোহিঙ্গা পরিস্থিতি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ শেষে আজ সকালে প্যারিস থেকে দেশে ফিরেছেন। সম্মেলনে স্পিকার প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন এবং রোহিঙ্গা বিষয়ক বিশেষজ্ঞগণের সাথে মতবিনিময় করেন। সফরকালে স্পিকার ফ্রান্সের ন্যাশনাল এসেম্বলি’র ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ক্যারোল ব্যুরো বোননার্ড এর সাথে সাক্ষাৎ করেন। স্পিকারকে স্বাগত জানাতে সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো: আবদুর রব হাওলাদারসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময়ে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে উপস্থিত ছিলেন । স্পিকার গত ৩০ মে…

Read More

প্রধানমন্ত্রী কানাডায় জি-৭ শীর্ষ সম্মেলনে আমন্ত্রিত

ঢাকা, ৪জুন : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৪৪তম জি-৭ শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য আমন্ত্রণ জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কানাডার কুইবেকের লা মালবাইয়ে আগামী ৮ জুন এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। ট্রুডো শুক্রবার ঘোষণা করেন যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী ও অপর ১৫ বিশ্বনেতা এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানগণকে আগামী ৯ জুন অনুষ্ঠেয় জি-৭ শীর্ষ সম্মেলনের বিশেষ আউটরিচ অধিবেশনে কানাডা স্বাগত জানাবে। কানাডার প্রধানমন্ত্রীর সরকারি ওয়েবসাইটে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই অধিবেশনে সুস্থ মহাসাগর ও সমুদ্র তীরবর্তী জনগোষ্ঠীর সমৃদ্ধ জীবনের ওপর গুরুত্ব দেয়া হবে। জি-৭ শীর্ষ সম্মেলনের বিশেষ অধিবেশনে যেসব বিশ্বনেতা ও আন্তর্জাতিক…

Read More

নির্বাচন যথা সময়ে হবে বলে জানালেন খাদ্যমন্ত্রী

শেখ বাশার ,সাভার : নির্বাচন যথা সময়ে হবে এতে কোন সন্দেহ নেই বলে জানালেন বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। রবিবার সন্ধ্যায় সাভারের পার্বতীনগর এলাকায় মামুন কমিউনিটি সেন্টারে সাভার প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন। খাদ্যমন্ত্রী এসময় আরও বলেন নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত হবে। তাই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে হলে এই সরকারের অধীনে তাদেরকে নির্বাচনে আসতে হবে। বর্তমান নির্বাচন কমিশনার একটি সুষ্ঠ ও অবাধ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সব কিছু তৈরি করেছে । বর্তমান নির্বাচন কমিশনের…

Read More

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের বিরুদ্ধে অভিযোগ তদন্তে শিক্ষামন্ত্রীর নির্দেশ

ঢাকা, ৩ জুন : মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. বিল্লাল হোসেনের বিরুদ্ধে উত্থাপতি অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আজ তিনি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীরকে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের বিরুদ্ধে উত্থাপতি অভিযোগ তদন্ত্রের জন্য একটি কমিটি গঠন এবং কমিটিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। সম্প্রতি একটি দৈনিকে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে এ নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী। আজ এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।

Read More