ঢাকা, ২২ জুন : বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে বিভাগীয় প্রধানদের আজ এ্যান্যুয়াল পারফরমেন্স এগ্রিমেন্ট (এপিএ) চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের উপস্থিতিতে বাণিজ্য সচিব শুভাশীষ বসুর সাথে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বিভাগ ও সংস্থা সমুহের প্রধানগণ এপিএ চুক্তিতে স্বাক্ষর করেন। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ সময় উপস্থিত থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারিদের উৎসাহিত করেন। তিনি দক্ষতা ও সততার সাথে দায়িত্ব পালনের জন্য সকলের প্রতি আহবান জানান। আজ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর নির্দেশে জনপ্রশাসন মন্ত্রনালয়ের দিক নিদের্শনা মোতাবেক এ চুক্তি স্বাক্ষর করা হয়। বাণিজ্য মন্ত্রালয়ের অধীন…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
জাতীয় ফলদবৃক্ষ রোপণ পক্ষ ও ফল প্রদর্শনী শুরু হচ্ছে আজ
ঢাকা, ২২ জুন : জাতীয় ফলদবৃক্ষ রোপণ পক্ষ ও জাতীয় ফল প্রদর্শনী আজ ২২ জুন থেকে রাজধানীতে শুরু হচ্ছে। প্রদর্শনী চলবে ২৪ জুন পর্যন্ত। আর পক্ষ শেষ হবে ৬ জুলাই। দিবসটি উপলক্ষে এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে- ‘অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি দিবে নতুন মাত্রা।’ জাতীয় ফলদবৃক্ষ রোপণ পক্ষ ও জাতীয় ফল প্রদর্শনী উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। ‘বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্প’ পরিচালক মো. মেহেদী মাসুদ বাসসকে বলেন, রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনের অডিটরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ফল প্রদর্শনী হবে খামারবাড়ির…
Read Moreরাঙামাটিতে পাহাড় ধসে নিহত ১১
রাঙামাটির নানিয়ারচরের বড়পুল, ধর্মচরন কার্বারি পাড়া ও হতিমারা এলাকায় পাহাড় ধসে ১০ জন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে প্রবল বর্ষণে পাহাড় ধসে এ দুর্ঘটনা ঘটে। প্রশাসন সূত্র জানায়, উপজেলার বড়পুল পাড়ায় দুই পরিবারের চার জন, ধর্মচরন কার্বারি পাড়ায় একই পরিবারের চার জন এবং হাতিমারা এলাকায় তিন জন মারা গেছেন। রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ জানিয়েছেন, ‘নানিয়ার চরে তিনটি জায়গায় পাহাড় ধস হয়েছে। জেলা সদরসহ সব মিলিয়ে বিশটির মতো পাহাড় ধস হয়েছে গত রাত থেকে। জেলায় গত কয়েকদিন ধরেই টানা বৃষ্টি হচ্ছিলো। এখনো একটানা বৃষ্টি হয়েই যাচ্ছে। বৃষ্টির যে অবস্থা,…
Read Moreমেডিকেল শিক্ষা বোর্ড স্থাপনে সরকার একটি আইন প্রণয়ন করছে : স্বাস্থ্যমন্ত্রী
সংসদ ভবন, ১২ জুন : চিকিৎসা সেবায় সহযোগী কার্যক্রমে দক্ষ জনবল তৈরির লক্ষ্যে সরকার একটি শিক্ষা বোর্ড স্থাপন করতে সময়োপযোগী আইন প্রণয়নের কাজ চূড়ান্ত করেছে। আজ সংসদে সরকারি দলের এম, আবদুল লতিফের এক লিখিত প্রশ্নের জবাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম একথা জানান। তিনি বলেন, ‘চিকিৎসা সেবায় সহযোগী কার্যক্রমে দক্ষ জনবল তৈরির লক্ষ্যে এতোদিন ‘দ্য স্ট্যাট মেডিকেল ফ্যাকালটি অব বাংলাদেশ’ দেশের মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল (এমএটিএস) এবং ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।’ মন্ত্রী বলেন, সরকার সময়োপযোগী একটি শিক্ষা বোর্ডের মাধ্যমে বর্ণিত শিক্ষাক্রম পরিচালনা…
Read Moreমাদকের গডফাদারদের আইনের আওতায় আনতে তালিকা ধরে অভিযান চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
সংসদ ভবন, ১১ জুন : মাদক স¤্রাট বা মাদকের গডফাদারদের আইনের আওতায় আনার লক্ষ্যে মাদক ব্যবসায়ীদের তালিকা ধরে অভিযান কার্যক্রম পরিচালিত হচ্ছে। আজ জাতীয় সংসদে সরকারি দলের সদস্য বেগম পিনু খানের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন এ কথা জানান। মন্ত্রী বলেন, বিদ্যমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এ মাদক অপরাধীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড রয়েছে। তবে বিদ্যমান আইনে কোন ব্যক্তির দখলে, কর্তৃত্বে বা অধিকারে মাদকদ্রব্য না পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সুযোগ নেই। ফলে মাদক ব্যবসায় জড়িত মূল পরিকল্পনাকারীরা সহজেই পার পেয়ে যায়। এই আইনে মাদক ব্যবসায়…
Read Moreচন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ফোরলেন খুলে দেওয়া হবে মঙ্গলবার : সেতুমন্ত্রী
গাজীপুর, ১১ জুন : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদ উপলক্ষে আগামী মঙ্গলবার(১২জুন) চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ফোরলেন পুরোপুরি খুলে দেওয়া হবে। সেখানে ২৩টি ব্রিজের উপর দিয়ে গাড়ি চলবে। তিনি বলেন, ঈদে যারা বাড়ি যাচ্ছেন তারা কর্মস্থলে ফিরে আসা পর্যন্ত এ সুবিধা দেওয়া হবে। এখন আমরা এটা উদ্বোধন করতে পারছি না। ঈদের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এই ফোরলেন উদ্বোধন করবেন। ওবায়দুল কাদের বলেন, আসন্ন ঈদে ঘরমুখী মানুষের বাড়ি ফিরতে মহসড়কের জন্য কোন যানজট হবে না। ‘আমরা চেষ্টা করছি সড়কে ফিটনেসবিহীন গাড়ি যতটা কমানো যায়।…
Read Moreখালেদা জিয়ার চিকিৎসা নিয়ে রাজনীতি করার কোন সুযোগ নাই : নাসিম
ঢাকা, ১১ জুন : আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসা সেবা নিয়ে রাজনীতি করার কোন সুযোগ নাই। তাকে অত্যন্ত গুরুত্ব ও মর্যাদার সঙ্গে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। আজ রাজধানীর অফিসার্স ক্লাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন। স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব সিরাজুল হক খান, পরিবার পরিকল্পনা বিভাগের সচিব ফয়েজ আহমেদ, বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি…
Read Moreনূর চৌধুরীকে দেশে ফেরত পাঠাতে কানাডার প্রতি আহ্বান পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর
কুইবেক, কানাডা, ১১ জুন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু হত্যা মামলার অন্যতম সাজাপ্রাপ্ত পলাতক খুনী নূর চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য কানাডা সরকারের কাছে তাঁর আহবান পুনর্ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে রোববার অনুষ্ঠিত বৈঠকে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনী নূর চৌধুরীকে দ্রুততার সঙ্গে দেশে ফেরত পাঠানোর বিষয়ে ব্যবস্থা গ্রহণে তার প্রতি অনুরোধ জানান বলে প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফিংয়ে জানিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান এবং পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক কানাডার প্রধানমন্ত্রীর বাসভবন লা পেতিত ফ্রন্টেন্সে অনুষ্ঠিত দু’প্রধানমন্ত্রীর বৈঠকের সময়…
Read Moreবাজেটে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য ১ হাজার ২৫০ কোটি ৭৫ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব
ঢাকা : পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য ২০১৮-১৯ অর্থবছরের জাতীয় বাজেটে ১ হাজার ২৫০ কোটি ৭৫ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এরমধ্যে উন্নয়ন খাতে ১শ’ ২১ কোটি ১৭ লাখ এবং পরিচালন খাতে ১ হাজার ১শ’ ২১ কোটি ৫৮ লাখ টাকা রয়েছে। ২০১৭-১৮ অর্থবছরের সংশোধিত বাজেটে ১ হাজার ২শ’ ১৭ কোটি ৯০ লাখ ৩১ হাজার টাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ করা হয়। এরমধ্যে উন্নয়ন খাতে ৪৪ কোটি ৬৯ লাখ টাকা এবং পরিচালন খাতে ১ হাজার ১শ’ ৭৩ কোটি ২১ লাখ ৩১ হাজার টাকা বরাদ্দ করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় খাতে ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে…
Read Moreবিএনপিতে থাকা মাদক সম্রাটদের খুঁজে বের করা হবে: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির মধ্যে যারা মাদক সম্রাট তাদেরও খুঁজে বের করা হবে। এ ব্যাপারে অনুসন্ধান চলছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মঙ্গলবার রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির এক সেমিনারে সাংবাদিকদের পক্ষ থেকে চিরকুটে পাঠানো প্রশ্নে তিনি আরও বলেন, ‘সম্প্রতি বিএনপির ঢাকা মহানগর উত্তর শাখার নতুন কমিটি দিয়েছে। পত্রিকার রিপোর্টে আছে, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী এ কমিটিতে। তাই আপনারাইতো (সাংবাদিক) স্বীকার করলেন, সদ্যঘোষিত কমিটিতে মাদকাসক্ত, মাদক ব্যবসায়ী আছে। কে কোথায় আছে, কে রাঘববোয়াল, কে চুনোপুটি, তা দেখা…
Read More