০৪ মার্চ ,২০২০(বিবিনিউজ):ঢাকা-১৪ আসনে সরকারদলীয় সংসদ সদস্য আসলামুল হকের বাধা উপেক্ষা করে বুড়িগঙ্গার তীরে উচ্ছেদ অভিযান চালাচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।আজ বুধবার বেলা সোয়া ১১টার দিকে বছিলা সেতুর পশ্চিম পাশে বুড়িগঙ্গার তীরে নিজে এসে চলমান উচ্ছেদ অভিযান বন্ধ করার নির্দেশ দেন আসলামুল হক। তবে তাঁর এই বাধা উপেক্ষা করেই বিআইডব্লিউটিএ তাদের অভিযান চালাচ্ছে। কেরানীগঞ্জে বছিলা সেতুর পশ্চিম পাশে চর ওয়াশপুর এলাকায় বুড়িগঙ্গার তীরে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি করেছেন আসলামুল হক। এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি তৈরি করতে গিয়ে তিনি নদীর কিছু অংশ দখল করেছেন বলে দাবি বিআইডব্লিউটিএর। গতকাল মঙ্গলবার এখানে…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
রাজধানীতে ৮ম জাতীয় এসএমই পণ্যমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
৪ মার্চ, ২০২০ (বিবিনিউজ) : এসএমই পণ্যের প্রচার এবং স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তাদের এক ছাদের নিচে নিয়ে আসার লক্ষ্যে রাজধানীতে ৮ম জাতীয় এসএমই পণ্য মেলা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে এক অনুষ্ঠানের মাধ্যমে ফার্মগেটস্থ বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়নে (কেআইবি) এই মেলার উদ্বোধন করেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে ৯ দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান আমির হোসেন আমু অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন। শিল্প সচিব মো. আব্দুল হালিম এবং…
Read Moreবাংলাদেশ মোদিকে সর্বোচ্চ সম্মান জানাবে : পররাষ্ট্রমন্ত্রী
০৩ মার্চ ,২০২০(বিবিনিউজ):পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সর্বোচ্চ সম্মান জানাবে বাংলাদেশ। দেশের সাধারণ মানুষও মোদিকে সম্মান জানাবে। যাঁরা নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করছেন, এটা তাঁদের নিজস্ব ব্যাপার। আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। মুজিব বর্ষের অনুষ্ঠানে অতিথি হিসেবে ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ সরকার। তবে দিল্লির সাম্প্রতিক সহিংসতার পরিপ্রেক্ষিতে মুজিব বর্ষের অনুষ্ঠানে মোদির আগমনের বিরোধিতা করছে বিভিন্ন রাজনৈতিক ও ইসলামি দল। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আব্দুল মোমেন বলেন, ‘গণতান্ত্রিক দেশে…
Read Moreখাগড়াছড়িতে বিজিবি-এলাকাবাসীর সংঘর্ষে নিহত ৪
০৩ মার্চ ,২০২০(বিবিনিউজ):খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার গাজীনগর এলাকায় আজ মঙ্গলবার দুপুরে ব্যক্তিমালিকানাধীন বাগানের গাছ কাটাকে কেন্দ্র করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও গ্রামবাসীর সংঘর্ষ হয়েছে। এতে বিজিবি সদস্যসহ অন্তত চারজন নিহত হওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেছেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিভীষণ কান্তি দাশ। স্থানীয় বাসিন্দা, পুলিশ ও প্রশাসনের সঙ্গে কথা বলে জানা গেছে, মো. সাহাব মিয়া আজ সকালে তাঁর নিজের বাগান থেকে বেশ কিছু গাছ কাটেন। গাছগুলো গাড়িতে করে ইটভাটায় নেওয়ার সময় সেগুলো অবৈধ দাবি করে বিজিবি সদস্যরা জব্দ করেন। জব্দ করা গাছ তাদের হেফাজতে নিতে চান। একপর্যায়ে পুরো এলাকাবাসী…
Read Moreতাপমাত্রার সঙ্গে করোনা ভাইরাসের সম্পর্ক নেই : আইইডিসিআর
২ মার্চ, ২০২০ (বিবিনিউজ) : তাপমাত্রার সঙ্গে করোনা ভাইরাসের কোনো সম্পর্ক নেই। তাই আমাদের সচেতনতার পাশাপাশি জীবনাচরণ পরিবর্তন করতে হবে। আজ সোমবার করোনা প্রসঙ্গ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা এ কথা জানিয়েছেন। গ্রীষ্মকালে করোনায় আক্রান্তের সংখ্যা কমে যাবে এমন ভরসায় বসে থাকা যাবে না, আমাদেরকে সচেতন হতে হবে জানিয়ে তিনি বলেন, তাপমাত্রার সঙ্গে করোনা ভাইরাসের কোনো সম্পর্ক নেই। কারণ উচ্চ তাপমাত্রা আছে এমন দেশেও করোনা ধরা পড়েছে। তবে, ৭০ ডিগ্রি তাপমাত্রায় টিকতে পারে না এ ভাইরাস। এতো…
Read Moreমোদির বাংলাদেশে আসা প্রতিহতের ঘোষণায় সরকার বিব্রত নয়: কাদের
০২ মার্চ, ২০২০(বিবিনিউজ):মুজিব বর্ষ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আসা প্রতিহতের ঘোষণায় সরকার মোটেও বিব্রত নয় বল জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ সোমবার দুপুরে সচিবালয়ে ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করতে যান। পরে মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। সাংবাদিকেরা ওবায়দুল কাদেরের কাছে জানতে চান, ভারতের সাম্প্রতিক প্রেক্ষাপট তুলে ধরে বাংলাদেশের একটি পক্ষ ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ প্রতিহত করার যে ঘোষণা দিয়েছে, তাতে সরকার বিব্রত কি না। জবাবে তিনি বলেন, ‘আমরা মোটেও বিব্রত না। আমরা মনে…
Read Moreসাম্প্রদায়িক শক্তি গণতান্ত্রিক দেশের বড় শক্তি:ধর্ম প্রতিমন্ত্রী
সাভার,২৯ ফেব্রুয়ারি,২০২০(বিবিনিউজ):সাম্প্রদায়িক শক্তি গণতান্ত্রিক দেশের বড় শক্তি বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। শনিবার দুপুরে সাভারের বিরুলিয়ার বেরিবাধ এলাকায় ঢাকা বোট ক্লাব লিমিটেডের এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। ধর্ম প্রতিমন্ত্রী এসময় আরও বলেন,বাংলাদেশে যে কয়টি ধর্ম আছে সকল ধর্মের প্রতি মানুষের স্বাধীনতা ভোগ করতে দেওয়া বর্তমান সরকারের মুল লক্ষ। এই সরকারের সময় সকল ধর্মের মানুষ সুখে শান্তিতে বসবাস করছে উল্লেখ করে তিনি আরও বলেন ভারতে মুসলমান নির্যাতনের বিষয়টি তাদের অভ্যন্তরীণ বিষয় প্রত্যেকটি দেশে সাম্প্রতায়িক সম্প্রীতি নিয়ে দেশ চালাতে হয়। বাংলাদেশের সকল মানুষের…
Read Moreবিদ্যুৎ-পানির মূল্য বৃদ্ধিতে জনগণের ভোগান্তি হবে না : সেতুমন্ত্রী
২৯ ফেব্রুয়ারি, ২০২০ (বিবিনিউজ) : বিদ্যুৎ-পানির সামান্য মূল্য বৃদ্ধিতে জনগণের ভোগান্তি হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘পানি ও বিদ্যুতের সামান্য মূল্য বৃদ্ধিতে জনগণের ভোগান্তি হবে না। উৎপাদনের খরচ সমন্বয়ের জন্য পানির দাম বৃদ্ধি করা হয়েছে।’ ওবায়দুল কাদের আজ শনিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। বিদ্যুৎ ও পানির মূল্য বৃদ্ধি-সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, পানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতেই কিছুটা দাম…
Read Moreবাংলাদেশের অর্থনীতি হবে বিশ্বের উন্নত দেশের সমান
২৮ ফেব্রুয়ারি,২০২০(বিবিনিউজ):অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের মাঝে নেই। তবে তিনি আমাদের জন্য সবকিছু গুছিয়ে রেখে গেছেন। আমাদের জন্য নির্দেশনা দিয়ে গেছেন, কোন পথে গেলে আমাদের এগোনো সহজ হবে। তিনি আমাদের জন্য অর্থনীতিতে সফলতার পরিকল্পনা তৈরি করে গেছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ সমিতি আয়োজন করেছিল নবীনবরণ ও পুনর্মিলনী অনুষ্ঠান। সেলিম আল দীন মুক্তমঞ্চের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘আমরা এখন বিশ্বের অর্থনীতিতে ৩০তম।…
Read Moreখালেদা জিয়াকে জামিন দেওয়ার একমাত্র এখতিয়ার আদালতের:স্বরাষ্ট্রমন্ত্রী
২৮ ফেব্রুয়ারি,২০২০(বিবিনিউজ):আইন এবং বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন তাই বিচার বিভাগের উপর বর্তমান সরকারের কোন হাত নেই খালেদা জিয়াকে জামিন দেওয়ার একমাত্র এখতিয়ার আদালতের বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুক্রবার দুপুরে সাভারের আশুলিয়ার গেরুয়া বাজার এলাকায় দারুল উলুম মাবিয়া ইসলামিয়া মাদ্রাসার একটি ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসময় আরও বলেন,খালেদা জিয়ার জামিন নিয়ে বিজ্ঞ আদালত যা করছেন সেটা তারা ভেবে চিন্তে এবং আইন অনুযায়ী করছেন কাজেই এখানে কোন সরকারের হাত নেই। যুবলীগ নেত্রী পাপিয়ার সাথে যারা অপরাধ করেছে তাদের বিষয়ে তদন্ত…
Read More