অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ বিজয়ীদের সংবর্ধনা দিলেন বিকেএসপি

ষ্টাফ রিপোর্টার:আগামী ৮ মার্চ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ বিজয়ী বাংলাদেশ দলকে সংবর্ধনা দিবেন বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।ঢাকার সাভারে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির পক্ষ থেকে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ বিজয়ী দলের আটজন খেলোয়ারকে সংবর্ধনা দেওয়া শেষে তিনি একথা বলেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এসময় আরও বলেন,অনুর্ধ্ব সকল খেলোয়ারদের সকল ধরণের সরকারী ভাবে সুযোগ সুবিধা দেওয়া হবে তারা জেনো আরও ভালো ভাবে যেকোন খেলায় খেলতে পারে সারা দেশে এক’শ ৮০ টি নতুন করে মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে বলেও জানান তিনি।…

Read More

মুক্তিযুদ্ধের প্রধান সাহায্যকারী ও বড় মিত্র দেশ ভারত : কাদের

২৭ ফেব্রুয়ারি, ২০২০(বিবিনিউজ):আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মুক্তিযুদ্ধের প্রধান সাহায্যকারী ও মিত্র দেশ হিসেবে ভারতকে মুজিব বর্ষে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি বলেন, তাদের দেশের অভ্যন্তরের বিষয়ে যে সংঘাত, সংঘর্ষ, এটা চিন্তা করে আমরা তাদের আমন্ত্রণ জানাইনি। মুক্তিযুদ্ধের প্রধান সাহায্যকারী ও সবচেয়ে বড় মিত্র দেশ ভারত। ওবায়দুল কাদের আজ সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে সমসাময়িক ইস্যুতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপন অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্বকে আমরা বাদ দেব এটাতো চিন্তাও করা যায়…

Read More

এডিস মশা নিয়ন্ত্রণে আগাম কার্যকর পদক্ষেপ নিতে হবে : প্রধানমন্ত্রী

২৭ ফেব্রুয়ারি, ২০২০ (বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্ষা মওসুম শুরুর আগেই ডেঙ্গু রোগ সৃষ্টিকারি এডিস মশা নির্মূলে আগাম কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য রাজধানীর উত্তর ও দক্ষিণের নব-নির্বাচিত মেয়র এবং কাউন্সিলরদের প্রতি নির্দেশ দিয়েছেন। তিনি বলেন,‘ডেঙ্গু একটি সমস্যা আকারেই দেখা দিয়েছে। কাজেই এখন থেকেই নব-নির্বাচিত মেয়র এবং কাউন্সিলরদের এডিস মশা নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা নিতে হবে।’ শেখ হাসিনা আজ সকালে তাঁর তেজগাঁওস্থ কার্যালয়ে ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নব-নির্বাচিত মেয়র এবং কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠানে একথা বলেন। তিনি এডিস মশা নিয়ন্ত্রণে যথাযথ ওষুধের কার্যকর প্রয়োগের ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘মশা আপনার…

Read More

প্রধানমন্ত্রী নবম শ্রেণী থেকেই স্কুলে বিষয় ভিত্তিক বিভাজন না করার পক্ষে 

২৬ ফেব্রুয়ারি, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজ্ঞান শিক্ষার ওপর গুরুত্বারোপ করে প্রচলিত শিক্ষা ব্যবস্থায় নবম শ্রেণী থেকেই বিষয় ভিত্তিক বিভাজন (বিজ্ঞান-কলা-বাণিজ্য) তুলে দেয়ার বিষয়ে নিজস্ব অভিমত ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘এটা না থাকাই ভাল। এসএসসি’র পরে গিয়ে যদি বিভক্ত হয়, সেটাই ভাল।’ প্রধানমন্ত্রী বলেন, ‘সবই পড়–ক তারপর যেখানে সে মেধা বিকাশের সুযোগ পাবে সেটা করে নেবে। তাহলে অন্তত, তাঁদের (শিক্ষার্থীদের) মেধা বিকাশের একটা সুযোগ হয়।’ প্রধানমন্ত্রী চতুর্থ শিল্প বিপ্লবের প্রসঙ্গ টেনে এজন্য শিক্ষার্থীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘এখন সব সাবজেক্টই বিজ্ঞান ভিত্তিক। সেটা…

Read More

সাভারে শুরু হলো দুই দিন ব্যাপাী তথ্য মেলা

সাভার,২৬ফেব্রুয়ারি,২০২০৯(বিবিনিউজ):তথ্যই শক্তি জানবো জানাবো দুর্নীতি রুখবো এই স্লোগানকে সামনে ধারণ করে সাভারে দুই দিন ব্যাপাী তথ্য মেলা শুরু হয়েছে। বুধবার দুপুরে সাভার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি সনাক এর আয়োজনে দুই দিন ব্যাপাী এ তথ্য মেলার ফিতা কেটে উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। মেলায় বিভিন্ন স্টল বসেছে। পরে প্রতিমন্ত্রী একই এলাকায় আমার বাড়ী আমার খামার প্রকল্পের পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান,উপজেলা সহকারী কমিশনার (ভূমি)…

Read More

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার বৃত্তির ফল প্রকাশ

২৫ ফেব্রুয়ারি, ২০২০ (বিবিনিউজ): প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার বৃত্তির ফল প্রকাশ করা হয়েছে। এতে মোট ৮২ হাজার ৪২২ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। আজ মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এই বৃত্তির ফলাফল প্রকাশ করেন। প্রতিমন্ত্রী বলেন, ২০১৯ সালের পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ী শিক্ষা সমাপনীর ফলাফলের ভিত্তিতে এই বৃত্তির ফলাফল দেয়া হয়েছে। চলতি বছর পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে এই বৃত্তি প্রদান করা হয়েছে। এরমধ্যে মেধা তালিকায় (ট্যালেন্টপুলে) বৃত্তি পেয়েছে ৩৩ হাজার শিক্ষার্থী।…

Read More

৭ মার্চকে ঐতিহাসিক জাতীয় দিবস ঘোষণা করতে হাইকোর্টের রায়

২৫ ফেব্রুয়ারি, ২০২০ (বিবিনিউজ): আগামী এক মাসের মধ্যে ঐতিহাসিক ৭ মার্চকে জাতীয় দিবস ঘোষণা করে গেজেট জারির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আজ এ রায় দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ড. বশির আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল (ডিএজি) আবদুল্লাহ আল মাহমুদ বাশার। ডিএজি আব্দুল্লাহ আল মাহমুদ বাশার জানান, আদালত ৭ মার্চকে ঐতিহাসিক জাতীয় দিবস ঘোষণা করে আগামী এক মাসের মধ্যে গেজেট প্রকাশ করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। এ আদেশের ফলে ৭ মার্চ জাতীয় দিবস…

Read More

প্রধানমন্ত্রীর নির্দেশেই পাপিয়া গ্রেপ্তার: কাদের

২৫ ফেব্রুয়ারি ,২০২০(বিবিনিউজ):আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাপিয়ার বিষয়ে জানতেন। তিনিই পাপিয়াকে গ্রেপ্তার করতে এবং তদন্ত করে বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছিলেন। আজ মঙ্গলবার রাজধানীর মহাখালীর সেতু ভবনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। সেতুমন্ত্রীবলেন, অপকর্ম করে কেউ পার পাবে না। বিএনপি ক্ষমতায় থাকাকালীন কোনো নেতা অপকর্ম করলে তাঁকে গ্রেপ্তারের নজির নেই। সেতুমন্ত্রী বলেন, এদিক থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৎ সাহস দেখিয়েছেন। দলের মধ্যে যারা অপকর্ম করছে, তাদের গ্রেপ্তার করার নির্দেশ দিচ্ছেন।

Read More

পাপিয়ার ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত

২৪ ফেব্রুয়ারি ,২০২০(বিবিনিউজ):অস্ত্র, মাদক ও জাল টাকার পৃথক তিনটি মামলায় গ্রেপ্তার নরসিংদীর জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়ার ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাঁর স্বামী মফিজুর রহমানেরও ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এই আদেশ দেন। এ ছাড়া জাল টাকার মামলায় পাপিয়া ও তাঁর স্বামীর দুই সহযোগীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুই আসামি হলেন সাব্বির খন্দকার ও শেখ তায়্যিব। এর আগে পাপিয়াসহ চারজনকে ঢাকার আদালতে হাজির করে পুলিশ। বিমানবন্দর থানায় দায়ের করা জাল টাকার…

Read More

উন্নয়ন পরিকল্পনা হতে হবে একে অপরের পরিপূরক : প্রধানমন্ত্রী

২৩ ফেব্রুয়ারি ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এমনভাবে উন্নয়ন প্রকল্প প্রণয়নের নির্দেশ দিয়েছেন, যাতে একটি অপরটির পরিপূরক হতে পারে। তিনি বলেন, ‘একবার পরিকল্পনা (উন্নয়ন প্রকল্পগুলোর) গৃহীত হলে সেগুলো সংহত করা এবং একে অপরের পরিপূরক হওয়া উচিত।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে তাঁর কার্যালয়ে (পিএমও) ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের সোনারগাঁ-বুয়েট লিংক এর হাতিরঝিল অংশের পুন:এলাইনমেন্ট-এর পাওয়ার পয়েন্ট উপস্থাপনা অবলোকনকালে একথা বলেন। উপস্থাপনাটি অবলোকনের পর প্রধানমন্ত্রী নতুনভাবে নকশা করা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নকশায় তাঁর সম্মতি প্রদান করেন, যা পলাশিকে কাঁটাবন হয়ে বিয়াম (বিআইএএম) ভবনের দক্ষিণ অংশে হাতির ঝিল লেকের…

Read More