১৫ এপ্রিল, ২০২০ (বিবিনিউজ) : করোনায় দেশে ২৪ ঘন্টায় আরও ২১৯ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৩১। এ ছাড়া গত ২৪ ঘন্টায় আরও ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫০ জনে। এছাড়া গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি গেছেন ৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৯ জন। স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সম্পর্কে নিয়মিত হেলথ বুলেটিনে বাসা থেকে যুক্ত হয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ ও অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
দলীয় নেতাকর্মীদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী
১৪ এপ্রিল, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে তাঁর ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত দলীয় নেতাকর্মীদের সঙ্গে বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেছেন। আজ মঙ্গলবার বিকেলে দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের মোবাইলে হোয়াটসঅ্যাপ ভিডিও কল করে আওয়ামী লীগ সভাপতি বাংলা নববর্ষেও শুভেচ্ছা বিনিময় করেন। আজ বিকেলে হঠাৎ প্রধানমন্ত্রী দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ভাইয়ের মোবাইলে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেন এবং উপস্থিত সবার সাথে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন।’ এ সময় আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের স্বাস্থ্য…
Read More২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ২০৯ , মৃত্যু ৭ জন
১৪ এপ্রিল, ২০২০ (বিবিনিউজ) : করোনাভাইরাসে দেশে ২৪ ঘন্টায় আরও ২০৯ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০১২। এ ছাড়া গত ২৪ ঘন্টায় আরও ৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৬ জনে। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪২ জন। স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সম্পর্কে নিয়মিত হেলথ বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
Read Moreসাভারে এক চিকিৎসকসহ ঢাকা জেলায় ২০ জন করোনায় আক্রান্ত এবং আইসোলেশনে ২৮৭ জন
ষ্টাফ রিপোর্টার ,১৪ এপ্রিল ২০২০ (বিবিনিউজ):ঢাকার সাভারে এই প্রথম একজন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার সকালে ওই চিকিৎসক করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সায়েমুল হুদা। করোনায় আক্রান্ত ওই চিকিৎসকের নাম মাসুদ উদ সামাদ। সাভারে এক চিকিৎসকসহ জেলায় ২০জন করোনায় আক্রান্ত এবং আইসোলেশনে ২৪৭ জন। সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সায়েমুল হুদা জানান সাভার থেকে মোট ৪১ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছিল আইইডিসিআরে। তার মধ্যে ৪০ জনের নেগেটিভ আসে। বাকি জরুরী ভিাগের ডাত্তার মাসুদ উস সামাদ এর পজেটিভ পাওয়া যায়।…
Read Moreদেশের সংকটে মানুষ বাঁচানোই হচ্ছে রাজনীতি:সেতুমন্ত্রী
১৩ এপ্রিল, ২০২০(বিবিনিউজ):আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের চলমান এই সংকটে দলীয় কোনো রাজনীতি নয়, মানুষকে বাঁচানোই হচ্ছে রাজনীতি। আজ সোমবার দুপুরে তার সরকারি বাসভবনে দেশের সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বাংলা নববর্ষের প্রাক্কালে দেশের সব রাজনৈতিক, পেশাজীবী, শ্রমজীবীসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগের সামিল হতে হবে। তিনি বলেন, আপনার সাহায্যের জন্য শেখ হাসিনাকে সাহায্য করুন। বিভেদের রাজনীতি পরিহার করে জাতীয় এই সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের…
Read Moreবেড়েছে পরীক্ষা, বেড়েছে করোনা শনাক্ত
১৩ এপ্রিল, ২০২০(বিবিনিউজ):করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্তের সংখ্যা গতকাল রোববারের চেয়ে আজ সোমবার আরও বেড়েছে। মৃত্যুও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৮২ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী বলে শনাক্ত হয়েছেন। এক দিনে এটাই সর্বোচ্চ শনাক্ত। মারা গেছেন ৫ জন।এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৮০৩। আর মৃত্যু বেড়ে হয়েছে ৩৯। আজ স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইতিমধ্যেই কমিউনিটি সংক্রমণ হয়ে গেছে। এটি ছড়িয়ে পড়া বন্ধ করতে সবচেয়ে বড় অস্ত্র হলো ঘরে থাকা, ঘরে থাকা এবং ঘরে থাকা। গত ২৪ ঘণ্টায় মোট নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে ১ হাজার ৫৭০ জনের। গতকাল পরীক্ষা হয়…
Read More২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ১৮২, মৃত্যু ৫
১৩ এপ্রিল, ২০২০ (বিবিনিউজ) : করোনায় দেশে ২৪ ঘন্টায় আরও ১৮২ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮০৩ জনে। এ ছাড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ৫ জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৯ জনে। এছাড়া গত ২৪ ঘন্টায় ৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪২ জন। স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সম্পর্কে নিয়মিত হেলথ বুলেটিনে নিজ বাসা থেকে যুক্ত হয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।
Read Moreকরোনায় কোন জেলায় কতজন আক্রান্ত
১২ এপ্রিল ,২০২০(বিবিনিউজ):বাংলাদেশে করোনাভাইরাস পরিস্থিতিতে আপাতত কোনো সুখবর নেই। বেড়েই চলছে আক্রান্তের সংখ্যা। এখন পর্যন্ত কোন জেলায় কত জন করোনা রোগী শনাক্ত হয়েছে তার একটি তালিকা প্রকাশ করেছে আইইডিসিআর। তালিকার তথ্য মতে ১২ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত ঢাকা বিভাগের ঢাকা জেলায় ৩৩৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে শুধু ঢাকা সিটিতেই ৩১৩ জন। এছাড়া গাজীপুরে ২৩ জন, কিশোরগঞ্জে ১০ জন, মাদারীপুরে ১৯ জন, মানিকগঞ্জে ৫ জন, নারায়ণগঞ্জে ১০৭ জন, মুন্সীগঞ্জে ১৪ জন, নরসিংদীতে ৪ জন, রাজবাড়ীতে ৬ জন, টাঙ্গাইলে ২ জন, শরীয়তপুরে একজন, গোপালগঞ্জে ৩ জন করোনা রোগী শনাক্ত…
Read Moreকৃষিতে ৫ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা
১২ এপ্রিল, ২০২০(বিবিনিউজ):করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকট মোকাবিলায় কৃষিখাতের উন্নয়নে প্রত্যন্ত অঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের মাঝে আর্থিক সহায়তা প্রদানের জন্য ৫ হাজার কোটি টাকার নতুন প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘কৃষি খাতের জন্য পাঁচ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠন করবে বাংলাদেশ ব্যাংক। আমরা শুধুমাত্র কৃষি খাতের জন্য এ তহবিল গঠন করব। এ তহবিল থেকে কৃষকদেরকে মাত্র ৫ শতাংশ সুদে অর্থ প্রদান করব আমরা।’রোববার সকালে সরকারি বাসভবন গণভবন থেকে খুলনা ও বরিশাল বিভাগের অন্তর্গত ১৬টি জেলার সরকারি কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সে সূচনা বক্তব্য প্রদানকালে এ কথা…
Read Moreকরোনায় ২৪ ঘন্টায় আক্রান্ত ১৩৯,মৃত্যু ৪ জন
১২ এপ্রিল, ২০২০ (বিবিনিউজ) : করোনায় দেশে ২৪ ঘন্টায় আরও ১৩৯ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬২১ জনে। এ ছাড়া গত ২৪ ঘন্টায় আরও ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৪ জনে। এছাড়া গত ২৪ ঘন্টায় ৩ জন সুস্থ হয়ে বাড়ি গেছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৯ জন। স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সম্পর্কে নিয়মিত হেলথ বুলেটিনে নিজ বাসা থেকে যুক্ত হয়ে রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা আজ এ তথ্য জানান। স্বাস্থ্য অধিদপ্তর থেকে এসময় যুক্ত…
Read More