রিজেন্ট হাসপাতালে র‌্যাবের অভিযান, আটক ৮

০৬ জুলাই ,২০২০(বিবিনিউজ):চুক্তি ভঙ্গ করে করোনা রোগীদের থেকে বিল আদায়, ভুয়া প্রতিবেদন তৈরিসহ নানা অভিযোগে উত্তরার রিজেন্ট হাসপাতালে অভিযান চালাচ্ছে র‌্যাব। সেখান থেকে হাসপাতালটির ব্যবস্থাপকসহ আটজনকে আটক করা হয়েছে। তবে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. শাহেদ পলাতক। আজ সোমবার দুপুরের পর থেকে উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৭ নম্বর সড়কের ওই হাসপাতালে অভিযান শুরু করে র‌্যাব। এতে নেতৃত্ব দেন র‌্যাবের ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম। সন্ধ্যার পর তিনি সাংবাদিকদের ব্রিফ করেন। র‌্যাবের ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলমের ব্রিফিং থেকে জানা যায়, রিজেন্ট হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে তিন ধরনের অভিযোগ ও অপরাধের প্রমাণ পেয়েছেন তাঁরা। প্রথমত, তারা…

Read More

কিংবদন্তী সংগীতশিল্পী এন্ড্রু কিশোর আর নেই

০৬ জুলাই ,২০২০(বিবিনিউজ): দীর্ঘ ১০ মাস ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে হেরে গেলেন জনপ্রিয় সংগীতশিল্পী এন্ড্রু কিশোর। সিঙ্গাপুরে চিকিৎসারত অবস্থায় তিনি নিজের ইচ্ছায় দেশে ফিরতে চেয়েছেন। বলেছিলেন, ‘আমি আমার দেশে গিয়ে মরতে চাই, এখানে নয়।’ ১১ জুন বিকেলে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফেরেন তাঁরা। ফিরে যান রাজশাহীতে, যেখান থেকে শুরু। নিজের শহর রাজশাহীর মহিষবাথান এলাকায় বোনের বাড়িতে শেষ হলো তাঁর জীবনের গল্প, পৃথিবী ছেড়ে বিদায় নিলেন তিনি। সোমবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। শরীরে নানা ধরনের জটিলতা নিয়ে অসুস্থ অবস্থায় গত বছরের ৯ সেপ্টেম্বর উন্নত…

Read More

২৪ ঘন্টায় করোনায় বেড়েছে সুস্থতা

৬ জুলাই, ২০২০ (বিবিনিউজ) : দেশে করোনা শনাক্তের ১২১তম দিনে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমেছে, বেড়েছে সুস্থতার হার। গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৪৪ জন। গতকালের চেয়ে আজ ১১ জন কম মৃত্যুবরণ করেছেন। গতকাল ৫৫ জন মৃত্যুবরণ করেছিলেন। এ পর্যন্ত দেশে করোনাভাইরাসে মৃত্যুবরণ করেছেন ২ হাজার ৯৬ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ২৭ শতাংশ। আগের দিন এই হার ছিল ১ দশমিক ২৬ শতাংশ। গতকালের চেয়ে আজ শূন্য দশমিক শূন্য ১ শতাংশ বেশি। আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত…

Read More

ট্যানারি শিল্প বাঁচাতে সরকারের কাছে প্রণোদনার দাবি

সাভার প্রতিনিধি,৫ জুলাই ,২০২০(বিবিনিউজ):মহামারী করোনা ভাইরাস সংক্রমণের কারণে সাভারে ট্যানারি কারখানাগুলোতে বিদেশ থেকে কাজের অর্ডার না আসায় ও কারখানায় চামড়া না আসায় চরম বিপাকে পড়েছেন কারখানার মালিকরা। এমন অবস্থায় ট্যানারি কারখানাগুলোকে বাঁচাতে ও শ্রমিকদের জীবন মান উন্নয়নে সরকারের কাছে আর্থিক প্রণোদনা দাবি করেছেন কারখানা কর্তৃপক্ষরা। জানা যায়, সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বাংলাদেশ বিসিক শিল্প নগরীতে ট্যানারি কারখানাগুলো অবস্থিত। দেড় শতাধিক এর বেশী কারখানা হলেও বর্তমানে শতাধিক ট্যানারি কারখানা চালু রয়েছে। কারখানাগুলোতে কাজ করছে কয়েক হাজার শ্রমিক। করোনা ভাইরাসের কারণে ট্যানারি কারখানাগুলোতে বিদেশ থেকে কাজের অর্ডার আসছে না সেই…

Read More

বিদেশ ফেরত ২১৯ বাংলাদেশি কারাগারে

৫ জুলাই, ২০২০ (বিবিনিউজ) : দেশে ফিরে কোয়ারেন্টিনে থাকাবস্থায় সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করায় কুয়েত, কাতার ও বাহরাইন প্রবাসি ২১৯ বাংলাদেশিকে আজ কারাগারে পাঠানো হয়েছে। রোববার ঢাকা মহানগর হাকিম আদালত সূত্র জানিয়েছে, গতকাল শনিবার বিদেশ ফেরত ২১৯ জনকে ফৌজদারি কার্যবিধির ১৫৪ ধারায় আটক দেখিয়ে আদালতে হাজির করা হলে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। ২১৯ জন প্রবাসির বিরুদ্ধে অভিযোগের তদন্ত করছেন তুরাগ থানার পরিদর্শক শফিউল্লাহ। তিনি আদালতে উপস্থাপিত আবেদনে উল্লেখ করেন, বিদেশ ফেরত ২১৯ জন বাংলাদেশি কুয়েত, কাতার ও বাহরাইনে বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকায় সেদেশের…

Read More

বিদ্যুৎ বিভাগের স্বীকারোক্তি

০৫ জুলাই ,২০২০(বিবিনিউজ):সারা দেশে ৬২ হাজার ৯৬ জন গ্রাহক বিদ্যুতের অতিবিলের শিকার হয়েছেন। এ জন্য ২৯০ জন কর্মকর্তা-কর্মচারীর দায়িত্বে অবহেলা ও গাফিলতির প্রমাণ পেয়েছে বিদ্যুৎ বিভাগ গঠিত টাস্কফোর্স। আজ রোববার দুপুরে বিদ্যুৎ বিভাগ আয়োজিত এক অনলাইন সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে বিদ্যুৎ বিভাগ জানায়, যাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাঁদের সবার বিষয়ে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিদ্যুৎ-সচিব সুলতান আহমেদ সংবাদ সম্মেলনে বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণের মধ্যে আমাদের রিডাররা বাড়ি বাড়ি গিয়ে মিটার রিডিং করতে পারেননি। এ জন্য এই সমস্যা সৃষ্টি হয়েছে। এর মধ্যে বিভিন্ন কোম্পানির মাঠপর্যায়ে করোনায়…

Read More

করোনায় মৃতের সংখ্যা ২ হাজার ছাড়াল

৫ জুলাই, ২০২০ (বিবিনিউজ) : দেশে করোনা শনাক্তের ১২০তম দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে। এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ২ হাজার ৫২ জন। গত ২৪ ঘন্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৫৫ জন মৃত্যুবরণ করেছেন। গতকালের চেয়ে আজ ২৬ জন বেশি মৃত্যুবরণ করেছেন। গতকাল ২৯ জন মৃত্যুবরণ করেছিলেন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ২৬ শতাংশ। আগের দিন এই হার ছিল ১ দশমিক ২৫ শতাংশ। গতকালের চেয়ে আজ মৃত্যুর হার দশমিক ০১ শতাংশ বেশি। আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন…

Read More

করোনাকালে দেশে কেউ না খেয়ে মরেনি : প্রাণিসম্পদ মন্ত্রী

৪ জুলাই, ২০২০ (বিবিনিউজ) : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বের সুফল হচ্ছে মহামারী করোনার এ দূর্যোগে দেশে একজন লোকও না খেয়ে মরেনি, একজন লোকও না খেয়ে থাকেনি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আজ দারিদ্র্য দূরীকরণে বিশ্ব মডেলে পরিণত হয়েছে। মন্ত্রী আজ দুপুরে তার নির্বাচনী এলাকা পিরোজপুরে ঘুর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে টিন ও টাকা এবং গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। পিরোজপুর সার্কিট হাউজ মিলনায়তনে টিন, টাকা ও বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত…

Read More

কোরবানির পশু বিক্রি নিয়ে দুশ্চিন্তা

০৩ জুলাই, ২০২০(বিবিনিউজ):এবার কোরবানির পশুর হাটে ভারতীয় গরু আসবে কি না, এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। কারণ, গরু-ছাগল উৎপাদনে বাংলাদেশ এখন স্বয়ংসম্পূর্ণ। কোরবানির চাহিদার তুলনায় বরং ৯ লাখ পশু অতিরিক্ত রয়েছে। দুশ্চিন্তা হলো, খামার থেকে এত গবাদিপশু কোরবানির পশুর হাটে উঠতে পারবে কি না। উঠলেও বিক্রি হবে কি না। প্রাণিসম্পদ অধিদপ্তরের হিসাবে, এবার ঈদুল আজহায় কোরবানির জন্য ১ কোটি ১০ লাখ গবাদিপশু দরকার হবে। কিন্তু সারা দেশে খামারগুলোতে ১ কোটি ১৯ লাখ গরু-ছাগল-মহিষ-ভেড়া প্রস্তুত করা হয়েছে। অর্থাৎ সরকারি হিসাবেই চাহিদার তুলনায় ৯় লাখ গবাদিপশু বেশি। এদিকে গত তিন মাসে করোনা…

Read More

‘আল্লাহর দল’ নামে জঙ্গি সংগঠনের শাখা আমীর গ্রেফতার

৩ জুলাই, ২০২০ (বিবিনিউজ) : ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানা এলাকা হতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন ‘আল্লাহর দল’এর ঢাকা দক্ষিণের দাওয়াত শাখার আমীর মো: ফারুক শেখকে (৩৩) গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। বাংলাদেশ পুলিশের এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এতথ্য জানানো হয়। এতে বলা হয়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এন্টি টেররিজম ইউনিটের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কেরানীগঞ্জ থানার বেগুনবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ২টি মোবাইল ফোন, ৪০টি শপথনামাসহ বিভিন্ন দলীয় কাগজপত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে…

Read More