২৪ ঘন্টায় নতুন আক্রান্ত ২,২৭৫ 

১০ জুলাই, ২০২০ (বিবিনিউজ) : দেশে করোনা শনাক্তের ১২৫তম দিনে ২৪ ঘন্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৩৭ জন মারা গেছেন। এখন পর্যন্ত মারা গেছেন ২ হাজার ২৭৫ জন। গতকালের চেয়ে আজ ৪ জন কম মারা গেছেন। গতকাল ৪১ জন মারা গিয়েছেন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ২৭ শতাংশ। আগের দিন এই হার ছিল ১ দশমিক ২৮ শতাংশ। আগের দিনের চেয়ে আজ মৃত্যু হার শূন্য দশমিক শূন্য ১ শতাংশ কম। আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা…

Read More

১৪ প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে স্বাস্থ্য অধিদফতর

৯ জুলাই, ২০২০ (বিবিনিউজ) : দুদকের সুপারিশে দুর্নীতি, প্রতারণা ও চক্রান্তের অভিযোগে ১৪ ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে । আজ বৃহষ্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বেলাল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এই কথা জানানা হয়। চিঠিত বলা হয়, ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়, স্বাস্থ্য সেবা বিভাগের প্রদত্ত নির্দেশনার প্রেক্ষিতে উল্লেখিত কালো তালিকাভুক্ত ঠিকাদারী প্রতিষ্ঠানসহ প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারীর সাথে কোন প্রকার দাপ্তরিক ক্রয় সংক্রন্ত কাজে সম্পৃক্ত না হওয়ার জন্য নির্দেশ দেয়া হলো।’ এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সুপারিশে গত ৯ জুন স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব হাসান মাহমুদের স্বাক্ষরে এক চিঠিতে…

Read More

২৩ জেলার মানুষ বন্যাকবলিত হতে যাচ্ছে: ত্রাণ প্রতিমন্ত্রী

৯ জুলাই, ২০২০ (বিবিনিউজ) : আগামী সপ্তাহে দেশের ২৩ জেলার মানুষ বন্যাকবলিত হতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। বন্যা পরিস্থিতি নিয়ে আজ এক অনলাইন সংবাদ সম্মেলনে তিনি বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বরাত দিয়ে বলেন, ‘বন্যা পূর্বাভাস কেন্দ্র থেকে যে সতর্কীকরণ করা হয়েছে, এতে বলা হয়েছে, ১১ জুলাই থেকে পানি বাড়বে, ব্রহ্মপুত্র, যমুনা, পদ্মা ও মেঘনা নদীর পানি বাড়বে। সেটা এবার ২৩টি জেলায় বিস্তৃতি লাভ করবে এবং সেই ২৩ জেলার মানুষ বন্যাকবলিত হতে যাচ্ছে।’ তিনি বলেন, বন্যার স্থায়িত্ব দীর্ঘায়িত হতে পারে। সরকার বন্যা…

Read More

দুর্নীতি বিরোধী অভিযান অব্যাহত রাখার ঘোষণা প্রধানমন্ত্রীর

৯ জুলাই ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে তাঁর সরকারের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে দল-মত নির্বিশেষে দেশব্যাপী চলমান দুর্নীতি বিরোধী অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারে আসার পর থেকে কে কোন দলের সেটা বড় কথা নয়, দুর্নীতি ও অনিয়মে জড়িতদের আমরা ধরে যাচ্ছি। দুর্নীতিবাজ যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি, নেব এবং এটা অব্যাহত থাকবে।’ প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা শেখ হাসিনা আজ দুপুরে একাদশ জাতীয় সংসদের অষ্টম (বাজেট) অধিবেশনের সমাপনী ভাষণে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘দুর্নীতির সাথে জড়িত, অনিয়মে জড়িত, আমরা…

Read More

দেশে করোনায় মোট সুস্থ ৮০ হাজার ৮৩৮ জন

৮ জুলাই, ২০২০ (বিবিনিউজ) : দেশে করোনা শনাক্তের ১২৩তম দিনে এই ভাইরাস থেকে ৮০ হাজারের বেশি মানুষ সুস্থ হয়েছেন। গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২ হাজার ৭৩৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮০ হাজার ৮৩৮ জন। গতকালের চেয়ে আজ ৭৮৩ জন বেশি সুস্থ হয়েছেন। গতকাল সুস্থ হয়েছিলেন ১ হাজার ৯৫৩ জন। আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৬ দশমিক ৯৬ শতাংশ। আগের দিন এই হার ছিল ৪৬ দশমিক ৩১ শতাংশ। আগের দিনের চেয়ে আজ সুস্থতার হার শূন্য দশমিক ৬৫ শতাংশ বেশি। আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত…

Read More

ইতিহাস কেউ মুছে ফেলতে পারে না : প্রধানমন্ত্রী

৮ জুলাই, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, ‘ইতিহাস কেউ মুছে ফেলতে পারে না, কোনও না কোনভাবে সেটা সামনে আসবেই। আজকে সেই নামটা (বঙ্গবন্ধু) আবারও ফিরে এসেছে।’ তিনি বলেন, দেশের সর্বস্তরের মানুষ যাতে সঠিক ইতিহাসটা জানতে পারে সেজন্য তাঁর সরকার সব ধরনের ব্যবস্থা নিলেও একাত্তরে পাকিস্তানের কারাগারে বঙ্গবন্ধুর বন্দিজীবনের কোন তথ্যই পাওয়া যায়নি। কেননা, বঙ্গবন্ধুই নিজেই সে কষ্টের কথা কাউকে জানাতে চাননি। প্রধানমন্ত্রী বলেন, ‘কারাগারের রোজনামচা ’৬৬ সালে জাতির পিতা গ্রেফতার হবার পর কারাগারে বসে লেখা। যেটা ছিল ’৬৮ সাল পর্যন্ত। যার একটি ছোট অংশ সে…

Read More

কোরবাণীর পশু পরিবহনের পরিকল্পনা নিয়েছে রেলওয়ে

৭ জুলাই, ২০২০ (বিবিনিউজ) : আসন্ন পবিত্র ঈদ-উল-আযহায় বাংলাদেশ রেলওয়ে প্রচলিত ভাড়ায় উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চল থেকে ঢাকা ও চট্টগ্রামমুখী কোরবাণীর পশু পরিবহণের পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন এমপি। রেলপথ মন্ত্রী আজ রেলভবনে সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, এক্ষেত্রে প্রাণী সম্পদ অধিদপ্তর ও সংশ্লিষ্ট ব্যবসায়ী মহলের সাথে আলোচনা করে সম্ভাব্য দিন তারিখ, রুট ও স্টেশন নির্ধারণ করা হবে। ব্যবসায়ীদের চাহিদার ভিত্তিতে যে কোন দিন থেকেই এ ট্রেন চালু করা যাবে বলে মন্ত্রী জানান। তিনি বলেন, গাইবান্ধা বা পাবনা ও কুষ্টিয়া থেকে চট্টগ্রামে প্রতি গরুর ভাড়া…

Read More

২৪ ঘন্টায় করোনায় নতুন আক্রান্ত ৩,০২৭

৭ জুলাই, ২০২০ (বিবিনিউজ) : দেশে করোনা শনাক্তের ১২২তম দিনে ২৪ ঘন্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৫৫ জন মৃত্যুবরণ করেছেন। এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ২ হাজার ১৫১ জন। গতকালের চেয়ে আজ ১১ জন বেশি মৃত্যুবরণ করেছেন। গতকাল ৪৪ জন মৃত্যুবরণ করেছিলেন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ২৮ শতাংশ। আগের দিন এই হার ছিল ১ দশমিক ২৭ শতাংশ। গতকালের চেয়ে আজ মৃত্যুর হার শূন্য দশমিক শূন্য ১ শতাংশ বেশি। আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব…

Read More

ধামরাইয়ে গর্ভবর্তী মায়েদের বিশেষ স্বাস্থ্য সেবা প্রদান করলেন বাংলাদেশ সেনাবাহিনী

ষ্টাফ রিপোর্টার, ৭ জুলাই ২০২০(বিবিনিউজ):জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঢাকার ধামরাইয়ে গর্ভবর্তী নারীদের বিনামুল্যে চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ধামরাইয়ের বাইশাকান্দা আবুল বাশার কৃষি কলেজ মাঠে সাভার সেনাবাহিনী নবম পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় ও ৩ ফিল্ড রেজিমেন্ট অব আটিলারির তত্বাবধানে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়। এসময় ওই এলাকার কয়েক গর্ভবর্তী মায়েদের এ চিকিৎসা দেওয়া হয়।এসময় সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Read More

শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ইন্টারনেট সরবরাহ করার আহ্বান শিক্ষামন্ত্রীর

৬ জুলাই, ২০২০(বিবিনিউজ):শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ইন্টারনেট সরবরাহ করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ সোমবার আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ-কমিটির আয়োজনে এক অনলাইন আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। দীপু মনি বলেন, ‘বৈশ্বিক মহামারি করোনার কারণে দীর্ঘদিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। এর মধ্যে লেখাপড়া চালিয়ে নিতে অনলাইন শিক্ষা কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। ইতোমধ্যে অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান অনলাইন শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে এতে অংশগ্রহণ করার ক্ষেত্রে অনেক শিক্ষার্থীর পক্ষেই ইন্টারনেটের ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। তাই শুধু শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ইন্টারনেট দিতে অথবা স্বল্পমূল্যে ইন্টারনেট প্যাকেজ দেওয়ার…

Read More