১৭ সেপ্টেম্বর, ২০২০ (বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে একটি দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলার শপথ নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতি নিজস্ব উদ্যোগেই ‘শুদ্ধাচার’ ও এর পরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন।প্রধানমন্ত্রী আজ অ্যানুয়াল পারফমেন্স এগ্রিমেন্ট (এপিএ)-২০২০ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন।তিনি আরো বলেন, ‘আমরা দেশে একটি ঘুষ ও দুর্নীতিমুক্ত প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে চাই এবং আপনাদেরকেই এই শুদ্ধাচারের পরিকল্পনা করতে হবে এবং কিভাবে তা বাস্তবায়ন করা যায় সেই উপায় বের করতে হবে।’প্রধানমন্ত্রী বলেন, এই পরিকল্পনা তৃণমূল পর্যন্ত পৌঁছাতে ও তা সফলভাবে কার্যকর করতে হবে। ‘আর যারাই এটা করতে পারবে, তাদেরকে পুরস্কৃত…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
বুধবার থেকে প্রত্নতাত্ত্বিক জাদুঘরগুলো খুলে দেবার সিদ্ধান্ত
১৬ সেপ্টেম্বর ২০২০(বিবিনিউজ):করোনা সংক্রমণের কারণে প্রায় ছয় মাস বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে দেশের প্রত্নস্থল ও প্রত্নতাত্ত্বিক জাদুঘরগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বুধবার থেকেই প্রত্নস্থল ও প্রত্নতাত্ত্বিক জাদুঘরগুলোতে দর্শনার্থীরা প্রবেশ করতে পারবে। আগের সময়সূচি অনুযায়ী এসব স্থাপনা খোলা থাকবে। তবে পর্যটক ও দর্শনার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। প্রবেশের সময় অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। মঙ্গলবার রাতে তথ্য নিশ্চিত করেন প্রতœতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক হান্নান মিয়া।গত ১৮ মার্চ থেকে দেশের সব প্রত্নস্থলও প্রত্নতাত্ত্বিক জাদুঘর বন্ধ ঘোষণা করা হয়। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক হান্নান মিয়া বলেন, প্রত্ন জাদুঘরগুলোতে প্রবেশের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের…
Read Moreদুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীর মা ইন্তেকাল করেছেন
ষ্টাফ রিপোর্টার,১৬ সেপ্টেম্বর,২০২০(বিবিনিউজ):সাভারে স্থানীয় সংসদ সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমানের মা ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৮৪। মৃত্যু কালে তিনি চার সন্তানসহ অস্যখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বিকেলে সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে বার্ধক্যজনিত কারণে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমানের মা শিরিয়া খানম মারা যান। পরে বাদ এশার নামাজের পরে জানাযা শেষে তাকে তালবাগ কবর স্থানে দাফন করা হবে বলে জানা গেছে।এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মায়ের…
Read Moreস্বাস্থ্যবিধি মেনে আজ থেকে ট্রেনে শতভাগ যাত্রী পরিবহন শুরু
১৬ সেপ্টেম্বর, ২০২০ (বিবিনিউজ) : স্বাস্থ্যবিধি মেনে আজ থেকে বাংলাদেশ রেলওয়ে সকল ট্রেনে শতভাগ যাত্রী পরিবহন শুরু করেছে।সকাল থেকেই সকল ট্রেন শতভাগ যাত্রী নিয়ে বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে বলে রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরিফুল আলম বাসস’কে জানান।ট্রেনের ৫০ শতাংশ ট্রেনের টিকিট অনলাইন ও ৫০ শতাংশ কাউন্টারে বিক্রি হচ্ছে। তবে করোনা সংক্রমণ ঠেকাতে সতর্কতা হিসেবে কোনো স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হচ্ছে না।করোনা পরিস্থিতির কারণে গত ২৪ মার্চ থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এর পর গত ৩১ মে প্রথম দফায় ৮ জোড়া আন্তঃনগর ট্রেন চালু করা হয়। পরবর্তীতে কয়েক…
Read Moreদেশে করোনায় নতুন শনাক্ত ১৬১৫,মৃত্যু ২১
১৬ সেপ্টেম্বর, ২০২০ (বিবিনিউজ) : দেশে করোনাভাইরাস সংক্রমণের হার ও মৃত্যুর সংখ্যা কমেছে, বেড়েছে সুস্থতার হার।গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২১ জন মৃত্যুবরণ করেছেন। গতকালের চেয়ে আজ ২২ জন কম মৃত্যুবরণ করেছেন। গতকাল মৃত্যুবরণ করেছেন ৪৩ জন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৪ হাজার ৮২৩ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৪১ শতাংশ। গতকালও মৃত্যুর হার ছিল ১ দশমিক ৪১ শতাংশ।আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪…
Read Moreপরবর্তী প্রজন্মের দিক-নিদের্শনা তৈরির ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ
১৬ সেপ্টেম্বর, ২০২০ (বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবিষ্যতে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে রাষ্ট্র পরিচালনায় পরবর্তী প্রজন্মের জন্য দিক-নিদের্শনা তৈরির প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেছেন। আজ সকালে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি গণভবনে দলের প্রেসিডিয়াম সদস্যদের সভায় উদ্বোধনী বক্তব্যে এ কথা বলেন।তিনি বলেন, ‘জাতির পিতার নেতৃত্বে আওয়ামী লীগ দেশের স্বাধীনতা এনে দিয়েছে। যেহেতু আমরা ক্ষমতায় আছি, তাই, পরবর্তী প্রজন্ম শুধু বর্তমানেই নয়, বরং ভবিষ্যতেও কিভাবে দেশ পরিচালনা করবে এবং দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবে, তার উপায় বের করার দায়িত্বও আমাদেরকেই নিতে হবে। আর সে লক্ষে আমাদেরকে এখন থেকেই প্রস্তুতি…
Read Moreদুর্যোগ মোকাবেলায় ২ হাজার ২০০ কোটি টাকার উদ্ধার সামগ্রী ও যন্ত্রপাতি কেনা হবে: ত্রাণ প্রতিমন্ত্রী
১৫ সেপ্টেম্বর,২০২০(বিবিনিউজ): ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, বিভিন্ন ধরনের দুর্যোগ মোকাবেলায় ২ হাজার ২০০ কোটি টাকার উদ্ধার সামগ্রী ও যন্ত্রপাতি কেনা হবে। এসব উদ্ধার সামগ্রী ও যন্ত্রপাতি বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এবং সিটি কর্পোরেশনসমূহকে অগ্নিকাণ্ড ও ভূমিকম্পসহ বিভিন্ন দুর্যোগে উদ্ধার কার্যক্রমে ব্যবহারের জন্য দেয়া হবে। সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘ন্যাশনাল প্লান ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট ২০২১-২০২৫’ প্রণয়ন সংক্রান্ত কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. এনাম বলেন, বন্যা কবলিত জেলাগুলোর জন্য আগামী তিন বছরে ৬০ টি রেসকিউ বোট তৈরি…
Read Moreকরোনার উপসর্গ নিয়ে জাবির শিক্ষকের মৃত্যু
ষ্টাফ রিপোর্টার,১৫ সেপ্টেম্বর,২০২০(বিবিনিউজ):করোনাভাইরাসের উপসর্গ নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক মো. মঞ্জুরুল করিম মারা গেছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সাভারের একটি বেসরকারি হাসপাতালে নেয়ার পর তাঁকে মৃত ঘোষণা করা হয়। পারিবারিক সূত্রের বরাত দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারে বাস করতেন মঞ্জুরুল করিম। তিন-চার দিন ধরে তিনি অসুস্থতা বোধ করছিলেন। তাঁর হালকা জ্বর ও প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল। সোমবার তাঁকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে সাভারের একটি বেসরকারি হাসপাতালে পাঠান। সাভারের ঐ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি করোনাভাইরাসে আক্রান্ত কিনা, তা জানতে নমুনা সংগ্রহ করে…
Read Moreকরোনায় ২৪ ঘন্টায় নতুন শনাক্ত ১,৭২৪
১৫ সেপ্টেম্বর, ২০২০ (বিবিনিউজ) : দেশে করোনাভাইরাস শনাক্তের ১৯২তম দিনে ২৪ ঘন্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৪৩ জন মৃত্যুবরণ করেছেন। আর সুস্থ হয়েছেন ২ হাজার ৪৩৯ জন।গতকালের চেয়ে আজ ১৭ জন বেশি মৃত্যুবরণ করেছেন। গতকাল ২৬ জন মৃত্যুবরণ করেছেন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৪ হাজার ৮০২ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৪১ শতাংশ। গতকাল মৃত্যুর হার ছিল ১ দশমিক ৪০ শতাংশ। গতকালের চেয়ে আজ মৃত্যুর হার শূন্য দশমিক শূন্য ১ শতাংশ বেশি।আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক…
Read Moreসাদেক বাচ্চুর মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ
১৪ সেপ্টেম্বর, ২০২০ (বিবিনিউজ) : তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ প্রতিভাবান অভিনয়শিল্পী সাদেক বাচ্চুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।সোমবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাদেক বাচ্চুর মৃত্যু সংবাদে বেলজিয়াম সফররত মন্ত্রী তার শোকবার্তায় প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তথ্যমন্ত্রী তার শোকবার্তায় বলেন, মঞ্চ থেকে শুরু করে বেতার, টেলিভিশন এবং চলচ্চিত্র অঙ্গন সাদেক বাচ্চুর শক্তিমান অভিনয়ে সমৃদ্ধ হয়েছে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই গুণী শিল্পীর মৃত্যুতে দেশের অভিনয় জগতে শোকের ছায়া নেমেছে।
Read More