১৪ সেপ্টেম্বর, ২০২০ (বিবিনিউজ) : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়নের মাধ্যমে শান্তির যে সুবাতাস প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছড়িয়ে দিয়েছেন, তার পথ ধরেই এগিয়ে যাচ্ছে সম্ভাবনাময় পার্বত্য এলাকা।আজ সোমবার তিন পার্বত্য জেলা ও কক্সবাজারের সড়ক উন্নয়ন বিষয়ক এক সভায় তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন।শান্তিচুক্তির অধিকাংশ শর্ত ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘ভূমি-সংক্রান্ত দীর্ঘদিনের সমস্যাও নিষ্পত্তির প্রচেষ্টা অব্যাহত আছে। চুক্তির অবশিষ্ট শর্ত বাস্তবায়নে শেখ হাসিনা সরকার প্রতিশ্রুতিবদ্ধ।তিনি বলেন,…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ করলেন সাভারের তেঁতুলঝোড়া ইউপি চেয়ারম্যান সমর
ষ্টাফ রিপোর্টার, ১৩ সেপ্টেম্বর ২০২০(বিবিনিউজ):সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশদের দায়িত্ব পালনে ও যাতায়াত নির্বিঘ্ন করতে সকল গ্রাম পুলিশদেরকে বাইসাইকেল উপহার দিয়েছেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফখরুল আলম সমর। আজ বিকেলে ইউনিয়ন পরিষদে তিনি সকল গ্রাম পুলিশদেরকে বাইসাইকেল উপহার দেন। বিনামূল্যে এ বাইসাইকেল পেয়ে গ্রাম পুলিশরা অনেক খুশি। এ বিষয়ে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফখরুল আলম সমর বলেন, ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশরা যাতে সময় মত উনিয়ন পরিষদে এসে দায়িত্ব পালন করতে পারেন তার জন্য বাইসাইকেল দেওয়া হয়েছে। এছাড়া এ ইউনিয়নের বিভিন্ন আনাছে-কানাছে যারা মাদক ব্যবসা করেন বা মাদক…
Read Moreগত ২৪ ঘন্টায় করোনায় নতুন শনাক্ত ১৪৭৬
১৩ সেপ্টেম্বর ,২০২০(বিবিনিউজ): দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ৪৭৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে মারা গেছেন ৩১ জন। এ নিয়ে দেশে মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৩৭ হাজার ৫২০। এর মধ্যে মোট ৪ হাজার ৭৩৩ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছেন ২ লাখ ৪০ হাজার ৬৪৩ জন। আজ রোববার দেশের করোনার সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ১২ হাজার ৯৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ সময় পরীক্ষার সংখ্যা বিবেচনায় শনাক্তের…
Read Moreবাংলাদেশের সাথে ইসরায়েলের কুটনৈতিক সর্ম্পক নেই : মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রী
ষ্টাফ রিপোর্টার,১৩ সেপ্টেম্বর,২০২০(বিবিনিউজ) : বাংলাদেশের সাথে ইসরায়েলের কোন কুটনৈতিক সর্ম্পক নেই তাই ইসারায়েলকে সর্মথন দেওয়ার কোন চিন্তা ভাবনা বাংলাদেশ সরকার করছে না বলে মন্তব্য করেছেন মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট শ.ম রেজাউল করিম।রোববার দুপুরে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআইএ) অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স গবেষণাগারের উদ্ধোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রী এ্যাডভোকেট শ.ম রেজাউল করিম এসময় আরও বলেন,বিএনপি জামায়াত দেশে যে কয়বার ক্ষমতায় এসেছে বন্দুকের নলের ভিতর দিয়ে ক্ষমতায় এসেছে তাই তারা আন্দোলনে ব্যার্থ হয়ে সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে দেশ বিরোধী প্রচারণা…
Read Moreবাংলাদেশে করোনা আক্রান্তদের চিকিৎসার সংকট নেই : ত্রাণ প্রতিমন্ত্রী
ষ্টাফ রিপোর্টার,১৩ সেপ্টেম্বর ,২০২০(বিবিনিউজ):বর্তমান সময়ে বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার কোন সংকট নেই বলে দাবি করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।রোববার দুপুরে সাভারের ইমান্দিপুর এলাকায় ইমান্দিপুর চৌরাস্তা থেকে কাউন্সিলর বাড়ি পর্যন্ত একটি রাস্তার নির্মাণ কাজ উদ্বোধন শেষে তিনি একথা বলেন।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের সাফল্য রয়েছে ইতিমধ্যে করোনা ভাইরাস পরীক্ষার জন্য নব্বইটি ল্যাব করা হয়েছে এবং বিশ হাজার শয্যা প্রস্তুত রাখা হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন সারা দেশের ন্যায় সাভারেও রাস্তা ঘাটের ব্যাপক উন্নয়ন হয়েছে এছাড়া সাভারের নামা গেন্ডা…
Read Moreভারত-বাংলাদেশের দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যেকোনো সময়ের চেয়ে উষ্ণ, মসৃণ এবং ভবিষ্যৎমুখী : সেতুমন্ত্রী
১৩ সেপ্টেম্বর, ২০২০ (বিবিনিউজ) : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভারত-বাংলাদেশ দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অতীতের যেকোনো সময়ের চেয়ে উষ্ণ, মসৃণ এবং ভবিষ্যৎমুখী।তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার কূটনৈতিক দক্ষতা দিয়ে বৈরিতার বিপরীতে গড়ে তুলেছে আস্থার সম্পর্ক যা পারস্পরিক উন্নয়ন এগিয়ে নিতে এখন একে অপরের সহায়ক।’ওবায়দুল কাদের আজ রোববার সকালে ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় বাস্তবায়নাধীন প্রকল্প এবং অগ্রগতি পর্যালোচনা সভায় একথা বলেন। সংসদ ভবন এলাকার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন মন্ত্রী।এসময় অনলইন প্ল্যাটফরমে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী…
Read Moreউপজেলার সকল সরকারী কর্মকর্তাদের নিরাপত্তা দেবে সরকারঃ জনপ্রশাসন সচিব
ষ্টাফ রিপোর্টার,১২ সেপ্টেম্বর ,২০২০(বিবিনিউজ):উপজেলা পর্যায়ে সকল সরকারী কর্মকর্তাদের নিরাপত্তা দেবে সরকার। এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। শনিবার দুপুরে লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র বিপিএটিসিতে আয়োজিত “তৃতীয় পলিসি ডায়লগ” অনুষ্ঠানে যোগ দিয়ে জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন এসময় আরও বলেন, দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের উপর হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। কাউকে ছাড় দেওয়া হবে না। ইউএনওর উপর হামলার ঘটনায় নারী কর্মকর্তাদের নিরাপত্তা জোরদারের পাশাপাশি ইতিমধ্যে বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা ও আনসার বাহিনীর চারজন করে সদস্য…
Read Moreদেশে করোনায় সংক্রমণ ও মৃত্যু কমেছে
১১ সেপ্টেম্বর ২০২০(বিবিনিউজ): দেশে করোনাভাইরাস সংক্রমণের হার ও মৃত্যুর সংখ্যা কমেছে, বেড়েছে সুস্থতার হার।গত ২৪ ঘন্টায় ১৪ হাজার ৭৪৭ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৭৯২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকালের চেয়ে আজ ১০০ জন কম শনাক্ত হয়েছেন। গতকাল ১৫ হাজার ৫৫৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন ১ হাজার ৮৯২ জন।গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ১৫ শতাংশ। আগের দিন এ হার ছিল ১২ দশমিক ১৬ শতাংশ। আগের দিনের চেয়ে আজ শনাক্তের হার দশমিক ০১ শতাংশ কম।দেশে এ পর্যন্ত মোট ১৭ লাখ ৪ হাজার ৭৫৮ জনের…
Read Moreআবরার হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি হবে: বুয়েট উপাচার্য
ষ্টাফ রিপোর্টার,১১ সেপ্টেম্বর ২০২০(বিবিনিউজ): বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েটের ) শিক্ষার্থী আবরারের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চায় বুয়েট কর্তৃপক্ষ বলে জানিয়েছেন বুয়েটের নবনিযুক্ত উপাচার্য ড.সত্য প্রসাদ মজুমদার। শুক্রবার সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। এসময় বুয়েটের নব নিযুক্ত উপাচার্য ড.সত্য প্রসাদ মজুমদার আরও বলেন, ১৫ সেপ্টেম্বর বুয়েটের শিক্ষার্থী আববার হত্যাকান্ডে আদালতে চার্জশিট দেওয়া হবে। আমরা আশা করি খুনিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড হবে। তিনি আরও বলেন, আবরারের হত্যার পরে বুয়েটের সকল শিক্ষার্থীদের জন্য হলে হলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া বুয়েট কর্তৃপক্ষ আবরারের…
Read Moreঅপরাধে জড়িত কাউকে সরকার ছাড় দিচ্ছে না : প্রধানমন্ত্রী
১০ সেপ্টেম্বর, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সংসদে বলেছেন, সামরিক স্বৈরশাসক জিয়াউর রহমানের শুরু করা এবং তার স্ত্রী খালেদা জিয়ার প্রাতিষ্ঠানিক রূপ দেয়া বিচার বহির্ভূত হত্যাকান্ডের উত্তরাধিকার বন্ধে তার সরকার অপরাধে জড়িত কাউকে ছাড় দেবে না।তিনি বলেন, ‘আপনারা বিচার-বহির্ভূত হত্যাকান্ডের কথা বলছেন। কিন্তু এটা কে শুরু করেছিল? এটি শুরু হয়েছিল জিয়াউর রহমানের আমলে। তখন আমাদের অনেক নেতাকর্মীর লাশ পাওয়া যায়নি এবং এরপরে, এটি (বিচারবহির্ভূত হত্যা) প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে (খালেদা জিয়ার আমলে)। আমরা এর ধারাবাহিকতা বন্ধ করার চেষ্টা করছি।’ তাঁর সরকার (এ জাতীয়) অপরাধের সাথে জড়িত কাউকে ছাড়…
Read More