সাহেদের যাবজ্জীবন কারাদণ্ড

২৮ সেপ্টেম্বর ২০২০(বিবিনিউজ):অস্ত্র নিয়ন্ত্রণ আইনের মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।ঢাকা মহানগরের ১ নম্বর স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক কে এম ইমরুল কায়েশ আজ সোমবার দুপুরের দিকে এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণা উপলক্ষে সাহেদকে আজ দুপুর সাড়ে ১২টার দিকে কারাগার থেকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আনা হয়। রায় ঘোষণার জন্য আদালত বসার আগে তাঁকে আদালতের হাজতখানায় রাখা হয়।রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে ঢাকা মহানগরের ১ নম্বর স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক কে এম ইমরুল কায়েশ গত ২০ সেপ্টেম্বর এই মামলার রায় ঘোষণার জন্য ২৮ সেপ্টেম্বর তারিখ ধার্য…

Read More

৪৫ বছরে সফল রাজনীতিবিদের নাম শেখ হাসিনা: সেতুমন্ত্রী

২৮ সেপ্টেম্বর ২০২০(বিবিনিউজ): আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব ইতিহাসের মহানায়ক আর জেনারেল জিয়া ইতিহাসের ফুটনোট মাত্র, এটাই চির সত্য। কাদের বলেন, এ দেশে ইতিহাস বিকৃতির জনক জিয়াউর রহমান।আজ সোমবার এক অনলাইন ব্রিফিংয়ে এ কথা বলেন ওবায়দুল কাদের। তিনি সরকারি বাসভবন থেকে এ ব্রিফিং করেন।দেশে নৈরাজ্য চলছে—বিএনপির মহাসচিবের এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, দেশ নানান প্রাকৃতিক দুর্যোগ এবং মহামারি মোকাবিলা করে ভালোভাবে চলছে। তাই বিএনপির এত গাত্রদাহ।সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, মিথ্যাচার আর ভুল রাজনীতির কারণে বিএনপি দিন দিন জনপ্রত্যাশা থেকে ছিটকে পড়ছে।…

Read More

২৪ ঘণ্টায় করোনায় ৩২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৪০৭

২৮ সেপ্টেম্বর ২০২০(বিবিনিউ):দেশে গত ২৪ ঘণ্টায় (আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত) আরও ১ হাজার ৪০৭ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন। একই সময় করোনায় মারা গেছেন ৩২ জন। গতকালও ৩২ জনের মৃত্যুর তথ্য জানানো হয়েছিল। এ নিয়ে দেশে করোনায় সংক্রমিত শনাক্ত মানুষের মোট সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৬০ হাজার ৫৫৫। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ১৯৩। মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৭২ হাজার ৭৩ জন। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৯২২ জনের নমুনা পরীক্ষা করা হয়।…

Read More

আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন

২৮ সেপ্টেম্বর, ২০২০ (বিবিনিউজ) : দেশের দূরদর্শী ও বলিষ্ঠ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন আজ ।গোপালগঞ্জের মধুমতি নদী বিধৌত টুঙ্গিপাড়ায় ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর তিনি জন্মগ্রহণ করেন। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি তিনি।গত কয়েকবছর ধরে তিনি এইদিনে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান উপলক্ষে যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও এবার করোনা মহামারি পরিস্থিতির কারণে দেশেই আছেন।তিনি এবছর ৭৫তম জাতিসংঘ সাধারণ পরিষদের ইউএনজিএ) অধিবেশনে ভার্চুয়াল মাধ্যমে অংশগ্রহন করেছেন। উচ্চ পর্যায়ের এই ভার্চুয়াল অধিবেশনে তিনি রোহিঙ্গা সংকট ও…

Read More

ঢাকার গাবতলী থেকে আনসার আল ইসলামের সদস্য গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার, ২৮ সেপ্টেম্বর,২০২০(বিবিনিউজ): ঢাকার গাবতলীর মাজাররোড এলাকা থেকে জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম এর এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৪। আটক জঙ্গির নাম নিবিড় হাসান (১৯)। এসময় তার কাছ হতে ‘আনসার আল-ইসলাম’ এর বিভিন্ন ধরনের উগ্রবাদী সম্পর্কিত বই, লিফলেট ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।র‌্যাব জানায়,সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর কর্মপরিকল্পনা ও অপতৎপরতা সম্পর্কে গোয়েন্দা সূত্রে জানতে পেরে র‌্যাব তার গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।এরই ধারাবাহিকতায় রাতে র‌্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল রাজধানীর দারুস সালাম থানাধীন মাজার রোড এলাকায় অভিযান পরিচালনা করে…

Read More

সাভার আশুলিয়া প্রেসক্লাব চত্বরে ককটেল বিস্ফোরণ

ষ্টাফ রিপোর্টার, ২৮ সেপ্টেম্বর,২০২০(বিবিনিউজ):সাভারে আশুলিয়া প্রেসক্লাব চত্বরে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন বেশ কয়েকজন সাংবাদিক। এদিকে যেখানে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃওরা তার পাঁচ’শ গজ সামনে আশুলিয়া থানা। থানার পাশে ককটেল বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা জানান, রবিবার রাতে নবীনগর-চন্দ্রাা মহাসড়ক সংলগ্ন আশুলিয়া প্রেসক্লাব চত্বরে এ ঘটনা ঘটে।প্রেসক্লাবে উপস্থিত সাংবাদিকরা আরো জানান, রাতে হঠাৎ প্রেসক্লাব চত্বরে বিকট আওয়াজে বিস্ফোরণ হয়। এসময় সেখানে উপস্থিত বেশ কয়েকজন সাংবাদিক অল্পের জন্য প্রাণে রক্ষা পায়। পরে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।বিষয়টি তদন্ত…

Read More

মিয়ানমার আন্তরিক না থাকায় রোহিঙ্গা প্রত্যাবর্তন সম্ভব হচ্ছে না : বিপিএটিসিতে পররাষ্ট্র সচিব

ষ্টাফ রিপোর্টার, ২৭ সেপ্টেম্বর,২০২০(বিবিনিউজ):বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা প্রত্যাবর্তনে মিয়ানমার আন্তরিক নয় এ জন্য রোহিঙ্গা প্রত্যাবর্তন সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।সকালে সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসিতে) তৃতীয় পলিসি ডায়লগ অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এসময় আরও বলেন,মিয়ানমারে নির্যাতনের ঘটনায় কয়েক লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে কয়েক বছর হলো বার বার রোহিঙ্গা প্রত্যাবর্তনে মিয়ানমারের সাথে আলোচনা করলেও মিয়ানমার সহযোগীতা করছে তাই প্রত্যাবর্তন সম্ভব হচ্ছে না এবং জোর করে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোও যাবে না স্বেচ্ছায় যাতে রোহিঙ্গারা…

Read More

আগামীকাল প্রধানমনাত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন

২৭ সেপ্টেম্বর, ২০২০ (বিবিনিউজ) : দেশের দূরদর্শী ও বলিষ্ঠ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন আগামীকাল ।গোপালগঞ্জের মধুমতি নদী বিধৌত টুঙ্গিপাড়ায় ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর তিনি জন্মগ্রহণ করেন। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি তিনি।গত কয়েকবছর ধরে তিনি এইদিনে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান উপলক্ষে যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও এবার করোনা মহামারি পরিস্থিতির কারণে দেশেই আছেন।তিনি এবছর ৭৫তম জাতিসংঘ সাধারণ পরিষদের ইউএনজিএ) অধিবেশনে ভার্চুয়াল মাধ্যমে অংশগ্রহন করেছেন। উচ্চ পর্যায়ের এই ভার্চুয়াল অধিবেশনে তিনি রোহিঙ্গা সংকট ও…

Read More

ছাত্রাবাস ফের বন্ধের নির্দেশ এমসি কলেজ কর্তৃপক্ষের

২৬ সেপ্টেম্বর, ২০২০(বিবিনিউজ):বেড়াতে যাওয়া এক তরুণীকে তুলে নিয়ে সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণের ঘটনার পর কর্তৃপক্ষ নড়েচড়ে বসেছে। করোনা পরিস্থিতির কারণে আগে থেকেই বন্ধ ছিল এই ছাত্রাবাস। বন্ধ ছাত্রাবাসে কীভাবে এমন একটি ঘটনা ঘটল, এ নিয়ে বিতর্কের মধ্যে শনিবার নতুন নির্দেশ দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। ছাত্রাবাসের যেসব কক্ষে আবাসিক ছাত্ররা ছিলেন, সেসব কক্ষ বন্ধ করে দেওয়া হয়েছে। ‘বন্ধ’ ছাত্রাবাস আবার বন্ধের নির্দেশ এল।দুপুরে ছাত্রাবাসে গিয়ে দেখা গেছে, অধিকাংশ কক্ষ তালাবদ্ধ। এর মধ্যে কয়েকটি কক্ষ থেকে আবাসিক শিক্ষার্থীদের মালপত্র নিয়ে চলে যেতে দেখা গেছে। শুক্রবার রাতে গণধর্ষণের ঘটনার পর যোগাযোগ করা হলে…

Read More

করোনায় আরও ৩৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১১০৬

২৬ সেপ্টেম্বর ২০২০(বিবিনিউজ):দেশে গত ২৪ ঘণ্টায় (আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত) আরও এক হাজার ১০৬ জন করোনাভাইরাসে সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন। এ সময়ে মারা গেছেন ৩৬ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৫৭ হাজার ৮৭৩ জন। মোট ৫ হাজার ১২৯ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ২ লাখ ৬৮ হাজার ৭৭৭ জন।আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আগের দিনের তুলনায় আজ নতুন রোগী ও শনাক্তের হার কমলেও মৃত্যু বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে মোট ১০ হাজার ৭৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার…

Read More