২৬ সেপ্টেম্বর, ২০২০ (বিবিনিউজ) : রাজধানীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৪৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানের সময় তাদের কাছ থেকে ২ হাজার ৩৩১ পিস ইয়াবা, ১৪০ গ্রাম ১০ পুরিয়া হেরোইন, ৭১২ গ্রাম গাঁজা, ২১৩ বোতল ফেন্সিডিল ও ৫০ লিটার দেশী মদ উদ্ধার করা হয়।শুক্রবার সকাল ৬টা থেকে আজ শনিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২টি মামলা…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
প্রধানমন্ত্রী আজ নিউইয়র্কে জাতিসংঘে ভাষণ দেবেন
২৬ সেপ্টেম্বর, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদ (ইউএনজিএ)-র ৭৫তম অধিবেশনে ভার্চুয়াল ভাষণ দেবেন।প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম শুক্রবার জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ (শনিবার) বাংলাদেশ সময় রাত ৮টায় এবং স্থানীয় সময় সকাল ১০টায় (নিউইয়র্ক সময়) জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদে তার পূর্ব নির্ধারিত রেকর্ডকৃত ভাষণ দেবেন।প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করে প্রতি বছরের মত এ বছরও বাংলায় এই ভাষণ দেবেন।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ২৯ তম অধিবেশনে প্রথম বাংলায় ভাষণ দিয়ে ইতিহাস সৃষ্টি করেছিলেন।পররাষ্ট্রমন্ত্রী…
Read Moreসাভারে স্কুলছাত্রী নীলার হত্যাকারীদের দ্রুত ফাঁসির দাবিতে মানববন্ধন
ষ্টাফ রিপোর্টার,২৬ সেপ্টেম্বর,২০২০(বিবিনিউজ):সাভারে চাঞ্চল্যকর স্কুলছাত্রী নীলা রায়ের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশিচত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।শনিবার দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের গেন্ডা বাসষ্ট্যান্ড এলাকায় নীলা রায় হত্যাকারীদের দ্রুত ফাঁসির দাবিতে সাভার নাগরিক কমিটি আয়োজিত এক মানববন্ধন কর্মসুচীতে যোগ দিয়ে তিনি একথা বলেন।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান বলেন,সকল হত্যাকান্ডেই সরকারের জন্য বিব্রত হত্যাকারীদের কোন ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেন দেশের বিভিন্ন স্থানে মানুষ হত্যা করে ঘাতকরা সাভার ও আশুলিয়া নিরপদ ভেবে এখানে ফেলে যায়। এসময় তিনি ব্যাংক কলোনী…
Read Moreসাভারে স্কুলছাত্রী নীলা হত্যার প্রধান আসামি মিজানুর গ্রেপ্তার
ষ্টাফ রিপোর্টার, ২৬ সেপ্টেম্বর,২০২০(বিবিনিউজ):সাভারে চাঞ্চল্যকর স্কুলছাত্রী নীলা রায় হত্যা মামলার প্রধান আসামি মিজানুর রহমান ও তাঁর দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকান্ডের পাঁচ দিন পর গতকাল শুক্রবার রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়ার কর্নেল ব্রিকস ফিল্ডের পাশে পারভেজ নামের এক ব্যক্তির বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ । এসময় পুলিশ তাঁদের কাছ থেকে হত্যাকান্ডের ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে। এর আগে গত ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার গভীর রাতে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার চারিগ্রাম থেকে গ্রেপ্তার করা হয় মিজানুরের বাবা আবদুর রহমান (৬৯) ও মা নাজমুন্নাহার সিদ্দিকাকে (৪৯)। জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার তাঁদের…
Read More২৪ ঘন্টায় দেশে করোনায় নতুন শনাক্ত ১৩৮৩
২৫ সেপ্টেম্বর, ২০২০ (বিবিনিউজ) : দেশে করোনাভাইরাস শনাক্তের ২০২তম দিনে ভাইরাসে সংক্রমণের হার ও মৃত্যুর সংখ্যা কমেছে, বেড়েছে সুস্থতার হার।গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২১ জন মৃত্যুবরণ করেছেন।গতকালের চেয়ে আজ ৭ জন কম মৃত্যুবরণ করেছেন। গতকাল মৃত্যুবরণ করেছেন ২৮ জন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৫ হাজার ৯৩ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ। গত ২৩ সেপ্টেম্বর থেকে মৃত্যুর একই হার বিদ্যমান রয়েছে।আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এই সংবাদ…
Read Moreব্যবসা-বাণিজ্য জোরদারে অর্থনৈতিক কূটনীতি অনুসরণ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
২৫ সেপ্টেম্বর, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ব্যবসা-বাণিজ্য জোরদারে কূটনীতিকদের রাজনীতির পাশাপাশি অর্থনৈতিক কূটনীতি অনুসরণ করার নির্দেশ দিয়েছেন।তিনি বলেন, ‘কূটনৈতিক মিশনগুলোর দায়িত্ব আজকের বিশ্বে পরিবর্তিত হয়েছে। এখন রাজনীতির পাশাপাশি অর্থনৈতিক কূটনীতি সামনে উঠে এসেছে। আমাদের এমনভাবে কূটনীতি অবলম্বন করতে হবে যাতে আমরা দেশের ব্যবসা-বাণিজ্য জোরদার করতে পারি এবং বিশ্বের সকলের সঙ্গে একত্র হয়ে অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জন করতে পারি।’একইসঙ্গে তিনি বিশ্বে শান্তি বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।জাতিসংঘ সাধারণ পরিষদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম বাংলায় ভাষণদানের ৪৬তম বার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভায় প্রধান অতিথির ভাষণে…
Read Moreসাভারে স্কুলছাত্রী নীলা হত্যার প্রধান আসামির বাবা-মা গ্রেপ্তার
ষ্টাফ রিপোর্টার, ২৫ সেপ্টেম্বর,২০২০(বিবিনিউজ):সাভারে প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় বখাটের উপর্যুপরি ছুরিকাঘাত স্কুলছাত্রী নীলা রায় হত্যাকান্ডের ঘটনায় বখাটে মিজানের মা ও বাবাকে আটক করেছে র্যাব।বৃহস্পতিবার গভীর রাতে মানিকগঞ্জ জেলার চারিগ্রাম এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন নাজমুন নাহার সিদ্দিকী (৫০) ও আবদুর রহমান (৬০)। র্যাব-৪ সাভার ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দিন আহমেদের নেতৃত্বে র্যাবের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।নাজমুন নাহার সিদ্দিকী ও আবদুর রহমান সাভার পৌরসভার ৪ নং ওয়ার্ডের এ- ৭৪/২ ব্যাংক কলোনীর সাইদুল আলমের বাসায় ভাড়া থাকতেন। উভয়ই চাঞ্চল্যকর মামলার যথাক্রমে ২…
Read Moreনারায়ণগঞ্জে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ৩৫ পরিবারকে ৫ লাখ টাকা করে সহায়তা দিলেন প্রধানমন্ত্রী
২৪ সেপ্টেম্বর, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ নারায়ণগঞ্জ সদর উপজেলার একটি মসজিদে এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণে নিহত ও আহত ৩৫টি ক্ষতিগ্রস্ত পরিবারকে ১ কোটি ৭৫ লাখ টাকা অর্থ সহায়তা প্রদান করেছেন।প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ভয়াবহ বিস্ফোরণে নিহত ও আহত ৩৫ পরিবারের প্রত্যেকটিকে ৫ লাখ টাকা করে নগদ সহায়তা প্রদান করা হয়েছে।তিনি জানান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসককে প্রধানমন্ত্রীর অনুদানের চেকগুলো ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে হস্তান্তরের নির্দেশ দেয়া হয়েছে।গত ৪ সেপ্টেম্বর রাত ৮টা ৪৫ মিনিটে ফতুল্লার পশ্চিম তল্লার বাইতুস সালাত জামে মসজিদে এশার নামাজের পর বিস্ফোরণে ৩৩ জন নিহত এবং…
Read Moreপদ্মা সেতুতে প্রথম থেকেই ট্রেন চলবে : রেলপথ মন্ত্রী
২৪ সেপ্টেম্বর ২০২০(বিবিনিউজ):পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ করে ২০২২ সালের ডিসেম্বরে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। সেতুতে প্রথম দিন থেকেই গাড়ির সঙ্গে রেল যোগাযোগও চালু হবে। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন আজ বৃহস্পতিবার পদ্মা সেতুর রেল প্রকল্প পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন। মন্ত্রী জানান, ঢাকা থেকে মাওয়া পর্যন্ত রেলের কাজ ৪৬ শতাংশ আর জাজিরা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ৫৫ শতাংশ সম্পন্ন হয়েছে। পদ্মা সেতুর ওপর সড়কপথের নির্মাণকাজের সঙ্গে সমান হারে এগিয়ে চলছে রেলপথ নির্মাণের কাজ। মন্ত্রী বলেন, দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের যাতায়াতে এত দিন অনেক ভোগান্তিতে পড়তে হয়েছে। কখনো স্রোতে, কখনো…
Read Moreকরোনায় দেশে নতুন শনাক্ত ১৫৪০
২৪ সেপ্টেম্বর ২০২০(বিবিনিউজ):দেশে গত ২৪ ঘণ্টায় (আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) আরও এক হাজার ৫৪০ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে মারা গেছেন ২৮ জন। আগের দিনের তুলনায় করোনা শনাক্তের সংখ্যা ও মৃত্যুর সংখ্যা কমেছে। এ পর্যন্ত দেশে মোট ৩ লাখ ৫৫ হাজার ৩৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট ৫ হাজার ৪৭২ জনের মৃত্যু হয়েছে।আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৩৮২টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে নমুনা পরীক্ষা হয় ১২ হাজার ৯০০টি হয় । পরীক্ষার…
Read More