দেশে ২৪ ঘন্টায় কোভিড-১৯ এ মৃত্যু ২১

১ অক্টোবর, ২০২০ (বিবিনিউজ) : দেশে গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ এ ২১ জন মৃত্যুবরণ করেছেন। আর সুস্থ হয়েছেন ১ হাজার ৫৯১ জন।গতকালের চেয়ে আজ ১১ জন কম মৃত্যুবরণ করেছেন। গতকাল ৩২ জন মৃত্যুবরণ করেছেন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৫ হাজার ২৭২ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ। গত ২৭ সেপ্টেম্বর থেকে মৃত্যুর একই হার বিদ্যমান রয়েছে।আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪…

Read More

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে পৃথিবীকে রক্ষায় চার দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর

১ অক্টোবর, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিনিয়োগের সময় ‘টেকসই ভবিষ্যৎ’ নিশ্চিত করার আহ্বান জানিয়ে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে পৃথিবীকে রক্ষায় চার দফা প্রস্তাব পেশ করেছেন।তিনি বলেন, ‘পৃথিবী এবং আমাদেরকে রক্ষার জন্য বিনিয়োগের সময় আমাদের টেকসই ভবিষ্যতের প্রতি মনোযোগী হতে হবে,’ প্রথম প্রস্তাবে বলেন তিনি।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে) নিউইয়র্কস্থ জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনের সাইডলাইনে ভার্চুয়াল জীববৈচিত্র্য সম্মেলনে দেয়া বিবৃতিতে এ কথা বলেন।‘টেকসই উন্নয়নের জন্য জীববৈচিত্র্য রক্ষায় জরুরি পদক্ষেপ’ শীর্ষক এই ইভেন্টে প্রধানমন্ত্রী তাঁর দ্বিতীয় প্রস্তাবে বলেন, ‘শিক্ষা ব্যবস্থা এবং গবেষণার…

Read More

দেশে করোনায় নতুন শণাক্ত ১ হাজার ৪৩৬

৩০ সেপ্টেম্বর, ২০২০ (বিবিনিউজ) : দেশে করোনাভাইরাস সংক্রমণের হার কমেছে, বেড়েছে সুস্থতার হার।গত ২৪ ঘন্টায় ১৩ হাজার ৪০৪ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৪৩৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকালের চেয়ে আজ ৫২ জন কম শনাক্ত হয়েছে। গতকাল ১২ হাজার ৮৬৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন ১ হাজার ৪৮৮ জন। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১০ দশমিক ৭১ শতাংশ। আগের দিন এ হার ছিল ১১ দশমিক ৫৬ শতাংশ। আগের দিনের চেয়ে আজ শনাক্তের হার দশমিক ৮৫ শতাংশ কম।দেশে এ পর্যন্ত মোট ১৯ লাখ ৪৭ হাজার ৬৫৫ জনের…

Read More

রিফাত হত্যা মামলায় স্ত্রী মিন্নিসহ ৬ জনের মৃত্যুদন্ড

৩০ সেপ্টেম্বর, ২০২০ (বিবিনিউজ) : বরগুনার বহুল আলোচিত শাহনেওয়াজ রিফাত শরীফ হত্যা মামলার রায়ে প্রাপ্তবয়স্ক ১০ আসামির মধ্যে স্ত্রী মিন্নিসহ ৬ জনের মৃত্যুদন্ড দিয়েছে আদালত।রায়ে দন্ডপ্রাপ্ত প্রত্যেকের ৫০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। মামলায় আনীত অভিযোগ প্রমানিত না হওয়ায় ৪ জনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।বুধবার দুপুরে বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান এ রায় ঘোষণা করেন।রাষ্ট্রপক্ষের আইনজীবী মজিবুল হক কিসলু জানান, মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিরা হলো, নিহত রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি, রাকিবুল হাসান রিফাত ওরফে রিফাত ফরাজী, আল কাইয়ুম ওরফে রাব্বী আকন, মোহাইমিনুল ইসলাম সিফাত, রেজওয়ান আলী…

Read More

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ছে

৩০ সেপ্টেম্বর, ২০২০ (বিবিনিউজ): করোনাভাইরাসের কারণে স্থগিত হওয়া এইচএসসি-সমমান পরীক্ষার সংক্রান্ত সুনির্দিষ্ট পরিকল্পনা জানানো হবে আগামী সপ্তাহে। এছাড়াও কয়েক দফা ছুটির পর আবারো বাড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি। আগামী দু’এক দিনের মধ্যে এই বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।আজ শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক ভার্চুয়াল মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি একথা বলেন।তিনি বলেন, এইচএসসি-সমমানের পরীক্ষা নেয়া সম্পর্কে বিস্তারিত আগামী সপ্তাহের সোম বা মঙ্গলবার জানানো হবে। এক্ষেত্রে পরীক্ষার্থীরা ৪ সপ্তাহের সময় পেতে পারে। তবে পরীক্ষা ছাড়াই মূল্যায়ন করা যায় কিনা এ বিষয়েও আলোচনা চলছে।এদিকে, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার মত…

Read More

পত্রিকার পাতা,ফেসবুক স্ট্যাটাসে বিএনপির আন্দোলন সীমাবদ্ধ : সেতুমন্ত্রী

৩০ সেপ্টেম্বর, ২০২০ (বিবিনিউজ) : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আন্দোলন এখন পত্রিকার পাতা আর ফেসবুক স্ট্যাটাসে সীমাবদ্ধ।আজ বুধবার দুপুরে সংসদ ভবনস্থ সরকারি বাসভবনে আয়োজিত অনলাইন সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করবে বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির আন্দোলনের রঙ কী, বর্ণ কেমন ইতোমধ্যেই তাদেও নেতা-কর্মীরাতো বুঝেছেই, দেশের মানুষও দেখেছে। বিএনপি’র আন্দোলন এখন রাজপথে নয়, তাদের আন্দোলন এখন পত্রিকার পাতা আর ফেসবুক স্ট্যাটাসে সীমাবদ্ধ।’আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আন্দোলনের কোনও ইস্যু নেই। নেই বস্তুগত…

Read More

আওয়ামীলীগ সরকারের সময় সন্ত্রাসী ও দুস্কৃতিকারীদের ক্ষমা নেই :ত্রাণ প্রতিমন্ত্রী

ষ্টাফ রিপোর্টার, ৩০ সেপ্টেম্বর,২০২০(বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত শক্তিশালী হাত দিয়ে দেশে জঙ্গিবাদ দমন করেছে তাই এই সরকারের সময় কোন সন্ত্রাসী ও দুস্কৃতিকারীদের ক্ষমা নেই বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।বুধবার দুপুরে সাভার উপজেলা পরিষদের হলরুমে উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা কমিটির সাধারণ সভায় যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,সাভারে চাঞ্চল্যকর স্কুল ছাত্রী নীলা রায় হত্যাকান্ডের পরে সাভারে হত্যা সন্ত্রাস বন্ধে সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের নেতৃত্বে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে…

Read More

দেশে করোনায় নতুন শনাক্ত ১,৪৮৮ জন

২৯ সেপ্টেম্বর ২০২০(বিবিনিউজ):দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১,৪৮৮ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে মারা গেছেন ২৬ জন। এ নিয়ে দেশে মোট করোনা সংক্রমিত মানুষের সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৬২ হাজার ৪৩ জনে। আর মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ২১৯। মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৭৩ হাজার ৬৯৮ জন। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ১১ দশমিক ৫৬ শতাংশ।আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৮৬৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের…

Read More

পরিচ্ছন্ন ও নিরাপদ কোভিড পুনরুদ্ধার ব্যবস্থাকে প্রধান্য দিতে হবে : প্রধানমন্ত্রী

২৯ সেপ্টেম্বর, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তন ও মহামারীকে মানবজাতির জন্য অভিন্ন হুমকি হিসেবে অভিহিত করে বলেছেন, এগুলো মোকাবেলায় একটি পরিচ্ছন্ন, সবুজ ও নিরাপদ বিশ্ব গড়ে তুলতে সকলের একসঙ্গে কাজ করা উচিৎ।বিশ্বের শীর্ষ স্থানীয় পত্রিকাগুলোর একটি ফিনান্সিয়াল টাইমসে গত সোমবার প্রধানমন্ত্রীর একটি নিবন্ধ প্রকাশিত হয়।নিবন্ধে তিনি লিখেন, ‘জলবায়ু পরিবর্তন, মহামারি ও প্রাকৃতিক দুর্যোগ মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি। এগুলো মোকাবেলায় একটি পরিচ্ছন্ন, সবুজ ও নিরাপদ বিশ্ব গড়ে তুলতে মানবজাতিকে একসাথে কাজ করা উচিৎ।’নিবন্ধে বাংলাদেশ প্রধানমন্ত্রী আরো বলেন, ‘আমাদের বাংলা ভাষায় একটি প্রবাদ আছে : ‘ভাবিয়া করিও কাজ, করিয়া…

Read More

নানা আয়োজনে সাভার ও ধামরাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন

ষ্টাফ রিপোর্টার, ২৯ সেপ্টেম্বর,২০২০(বিবিনিউজ):নানা আয়োজনে সাভারে পালিত হলো আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম শুভ জন্মদিন।এ উপলক্ষে সাভার উপজেলা পরিষদে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে সাভার উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে কেক কাটেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। পরে প্রতিমন্ত্রী সাভার পৌর স্বেচ্ছাসেবক ও পৌর যুবলীগের উদ্যোগে আলোচনা সভায় যোগ দিয়ে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন।অন্যদিকে ঢাকার ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় ৭৪ পাউন্ড কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করেন ঢাকা ২০ আসনের…

Read More