৪ অক্টোবর ২০২০(বিবিনিউজ):রাজধানীর ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী হত্যা মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান আজ রোববার এ রায় দেন।মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন গৃহকর্মী রিতা আক্তার ওরফে স্বপ্না (৩৭) ও রুমা ওরফে রেশমা (৩০)।রায় ঘোষণার সময় দুই আসামিকে আদালতে হাজির করা হয়।রায়ের প্রতিক্রিয়ায় মাহফুজা চৌধুরীর ছেলে সানিয়াত ইসলাম বলেন, রায়ে তিনি সন্তুষ্ট। রায় দ্রুত কার্যকর চান তিনি। গত বছরের ১০ ফেব্রুয়ারি বিকেলে মাহফুজা চৌধুরী রাজধানীর এলিফ্যান্ট রোডের সুকন্যা টাওয়ারের বাসায় খুন হন।এ ঘটনায় মাহফুজা চৌধুরীর স্বামী ইসমাত কাদির গামা দুই গৃহকর্মী রিতা…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
২৪ ঘন্টায় নতুন শনাক্ত ১১২৫, মৃত্যু ২৩
৪ অক্টোবর ২০২০(বিবিনিউজ):দেশে গত ২৪ ঘণ্টায় এক হাজার ১২৫ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে মারা গেছেন ২৩ জন। গতকাল শনিবারের তুলনায় শনাক্তের সংখ্যা কমলেও বেড়েছে মৃত্যু।আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৫৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ১১ দশমিক ৪১ শতাংশ। এ নিয়ে দেশে মোট করোনা সংক্রমিত মানুষের সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৬৮ হাজার ৬৯০ জনে। আর মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৩৪৮। মোট সুস্থ হয়েছেন ২ লাখ…
Read Moreসাভারে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন
ষ্টাফ রিপোর্টার, ৪ অক্টোবর,২০২০(বিবিনিউজ):দেশে নতুন করে যেসব জেলায় বন্যা হয়েছে সেখানে সকল বন্যার্তদের মাঝে নগদ অর্থ চাল ও শুকনো খাবার বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।রবিবার দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন শেষে তিনি একথা বলেন।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,আজ থেকে বন্যার্ত ঐ সব এলাকায় পানি কমতে শুরু করেছে আশা করা হচ্ছে দুই থেকে তিন দিনের মধ্যে বন্যা পরিস্থিতি উন্নতি হবে । তিনি আরও বলেন, বাংলাদেশের সকল বন্যার্ত এলাকার মানুষদের মাঝে সরকার প্রতিনিয়ত…
Read Moreধর্ষণ প্রতিরোধে সরকার দ্রুত ব্যবস্থা নিচ্ছে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী
ষ্টাফ রিপোর্টার ,৩ অক্টোবর,২০২০(বিবিনিউজ):সারা দেশে কেন ধর্ষণ বেড়েছে সে বিষয় গুলো খুঁজে বের করে সরকার দ্রুত প্রতিকার নিচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।শনিবার দুপুরে সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসিতে) তৃতীয় পলিসি ডায়লগ অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আরো বলেন, শুধু বাংলাদেশে নারী নির্যাতন নয় বিশ্বের বিভিন্ন দেশেও এ নির্যাতন বেড়েছে। অনেক সময় ফ্যামেলির কারণে বিভিন্ন ঘটনা ঘটছে। অনেক সময় দেখা যায় রাস্তা ঘাট গুলো খালি থাকে সে গুলো ঝুকিপূর্ণ হয়েছে। কিভাবে এটা সরকার রোধ করে চ্যালেঞ্জ মোকাবেলা করবে সেটাও…
Read Moreসরকার করোনা মোকাবেলার পাশাপাশি অর্থনীতি সচল রাখার প্রচেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী
৩ অক্টোবর, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার করোনাভাইরাস মোকাবেলার পাশাপাশি দেশের অর্থনীতিকে সচল রাখার জন্য প্রাণপণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।প্রধানমন্ত্রী বলেন, ‘সার্বিকভাবে দুর্যোগ (মহামারী) মোকাবেলা এবং দেশকেও সচল রাখা- এই সব ধরনের কাজই আমরা করে যাচ্ছি। আমরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি। আর ডিজিটাল বাংলাদেশ হয়েছে বলেই হয়তো এটা সম্ভব হচ্ছে।’প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ সকালে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভার প্রারম্ভিক ভাষণে একথা বলেন।‘আওয়ামী লীগ মানুষের পাশে রয়েছে এবং মানুষের পাশেই থাকবে’ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমি জনগণকে এটাই বলতে চাই, জনগণের…
Read Moreসরকার প্রতিনিয়ত বন্যার্তদের সাহায্য করে যাচ্ছে : ত্রাণ প্রতিমন্ত্রী
ষ্টাফ রিপোর্টার, ৩ অক্টোবর ২০২০(বিবিনিউজ):সরকার প্রতিনিয়ত দেশের বিভিন্ন স্থানে বন্যাদূর্গত এলাকায় বন্যার্তদের মাঝে সাহায্য করে যাচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।সাভারের হেমায়েতপুরের ঋষিপাড়া এলাকায় সাভার উপজেলার ১০ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল আওয়ামী লীগ সরকার সব সময় দেশের মানুষের ভাগ্য উন্নয়নে ও কল্যাণে কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করে তিনি আরও বলেন বর্তমান সরকার দেশের…
Read Moreসাভারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫জন দগ্ধসহ ৯ শ্রমিক আহত
ষ্টাফ রিপোর্টার, ২ অক্টোবর,২০২০(বিবিনিউজ ):সাভারে একটি কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজন দগ্ধসহ নয় শ্রমিক আহত হয়েছে।সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ঋষিপাড়া এলাকায় পদ্মা ক্যানস অ্যান্ড ক্লোজারস লিমিটেড কারখানায় এ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।শ্রমিকরা বলছে,সকালে কাজ করছিলেন ঐ কারখানার শ্রমিকরা এসময় আট তলা ভবনের চারতলায় হঠাৎ করে বিকট শব্দে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত নয় জন শ্রমিক দগ্ধ ও আহত হয়। পরে কারখানা কতৃপক্ষ দগ্ধ পাঁচ জন শ্রমিককে দ্রুত উদ্ধার করে চিকিৎসার…
Read Moreশিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি ৩১ অক্টোবর পর্যন্ত বাড়লো
১ অক্টোবর ২০২০(বিবিনিউজ):শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এর আগে গতকাল বুধবার শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছিলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়বে। কারণ, এই মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিত নেই। করোনাভাইরাসের কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলছে। দফায় দফায় ছুটি বাড়িয়ে তা আগামী ৩ অক্টোবর পর্যন্ত করা হয়। এবার তা বাড়িয়ে ৩১ অক্টোবর পর্যন্ত করা হলো।করোনার বাস্তবতায় দীর্ঘদিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় প্রায় চার কোটি শিক্ষার্থীর পড়াশোনা অত্যন্ত ঝুঁকিতে পড়েছে। বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর…
Read Moreঅনলাইনে একাদশ শ্রেণির ক্লাস শুরু ৪ অক্টোবর
১ অক্টোবর ২০২০(বিবিনিউজ):একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস ৪ অক্টোবর থেকে অনলাইনে শুরু হবে। কোভিড-১৯-এর কারণে স্কুল-কলেজ বন্ধ থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব কলেজে চিঠি পাঠিয়ে ৪ অক্টোবর থেকে অনলাইনে ক্লাস শুরুর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে শিক্ষা বোর্ডগুলো। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এ বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, কোভিড-১৯-এর কারণে শ্রেণিকক্ষে পাঠদান সম্ভব হচ্ছে না। শিক্ষার্থীদের লেখাপড়া যাতে বিঘ্নিত না হয় সে উদ্দেশ্যে ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ৪ অক্টোবর থেকে অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত…
Read Moreবর্তমান ৪৯ লাখ প্রবীণ নাগরিক বয়ষ্কভাতা পাচ্ছেন : সমাজকল্যাণ মন্ত্রী
১ অক্টোবর, ২০২০ (বিবিনিউজ) : সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবীণ বান্ধব অনেক কর্মসূচি হাতে নিয়েছেন। ১৯৯৬ সালে ক্ষমতায় এসে তিনি বয়স্কভাতা কর্মসূচি প্রবর্তণ করেন যার আওতায় বর্তমানে ৪৯ লাখ প্রান্তিক প্রবীণ নাগরিক মাসিক ৫০০ টাকা হারে ভাতা পাচ্ছেন।আজ, ৩০তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২০ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়াল প্লাটফর্মে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জয়নুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু এমপি ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি…
Read More