২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ১৫২০ জন

৭ অক্টোবর ২০২০(বিবিনিউজ): দেশে গত ২৪ ঘণ্টায় (আজ বুধবারর সকাল ৮টা পর্যন্ত) আরও ১ হাজার ৫২০ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন। একই সময় করোনায় মারা গেছেন ৩৫ জন।এ নিয়ে দেশে করোনায় সংক্রমিত শনাক্ত মানুষের মোট সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৭৩ হাজার ১৫১। করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৪৪০। মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৮৬ হাজার ৬৩১ জন। দেশের করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৩২ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা…

Read More

২০২০ সালের এইচএসসি পরীক্ষা বাতিল : শিক্ষামন্ত্রী

৭ অক্টোবর ২০২০(বিবিনিউজ):করোনাভাইরাসের কারণে এবারের উচ্চমাধ্যমিক (এইচএসসি) বা সমমানের পরীক্ষা হবে না। এসব শিক্ষার্থীর জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে এইচএসসির মূল্যায়ন করা হবে। আগামী ডিসেম্বর এই মূল্যায়নের কাজটি করা হবে। আজ বুধবার অনলাইনে সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি এসব কথা জানান।শিক্ষামন্ত্রী বলেন, ২০২০ সালের এইচএসসি পরীক্ষা সরাসরি গ্রহণ না করে ভিন্ন পদ্ধতিতে মূল্যায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবারের এইচএসসি শিক্ষার্থীরা দুটি পাবলিক পরীক্ষা দিয়ে এসেছে। এদের জেএসসি ও এসএসসির ফলের গড় অনুযায়ী এইচএসসির ফল নির্ধারণ করা হবে। যারা এসএসসি পাসের পর এইচএসসিতে (কেউ বিজ্ঞান থেকে বাণিজ্য বা মানবিকে…

Read More

ঢাকার ধামরাইয়ে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন

ষ্টাফ রিপোর্টার, ৭ অক্টোবর,২০২০(বিবিনিউজ): সারাদেশে অব্যাহত ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন বন্ধের দাবিতে ঢাকার ধামরাইয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই থানা স্ট্যান্ডে প্রেস ক্লাবের সামনে সামাজিক সংগঠন রক্ত সৈনিক ধামরাইয়ের আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।মানববন্ধনে নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র ও নির্যাতন করা সহ সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সকল ধর্ষণের প্রতিবাদ জানানো হয়। এসময় প্ল্যাকার্ডে লিখে ধর্ষণের প্রতিবাদসহ ধর্ষণের ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ায় এই অপরাধ মহামারী আকার ধারণ করেছে উল্লেখ করে অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ বিচারের দাবি জানানো হয়।মনববন্ধন বিভিন্ন পেশাজিবী প্রায় ৫…

Read More

নোয়াখালীর নারী নির্যাতনের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি পেতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

৬ অক্টোবর, ২০২০ (বিবিনিউজ) : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নারী নির্যাতনের ঘটনায় জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।তিনি বলেন, ‘ঘটনাটি যখনই আমাদের নজরে এসেছে তখন থেকেই আমাদের আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী কাজ শুরু করেছে এবং দ্রুততার সঙ্গে অপরাধীদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে’।স্বরাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তার কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নোয়াখালীর নারী নির্যাতনের ঘটনা চরম বর্বরতার উদাহরণ। কোন বিবেকবান মানুষ এ ধরনের অপরাধ করতে পারে না। এটা জঘন্য অপরাধ। এ ধরনের জঘন্য অপরাধ যারা করে তাদের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। এ ঘটনায়…

Read More

প্রণোদনা প্যাকেজ অর্থনীতি সচল রাখতে সহায়তা করেছে : প্রধানমন্ত্রী

৬ অক্টোবর, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বলেছেন, কোভিড-১৯ মহামারি পরিস্থিতিতে তাঁর সরকারের দেয়া সময়মত প্রণোদনা প্যাকেজগুলো বিশেষ করে কৃষি ও শিল্পসহ সর্বোপরি দেশের অর্থনীতি সচল রাখতে সহায়তা করছে।তিনি বলেন, ‘আমরা শিল্প ও অন্যান্য খাতের পাশাপাশি কৃষিখাতে বিভিন্ন প্রণোদনা প্যাকেজ দিয়েছি। আমরা ক্ষুদ্র, মাঝারি, বড় এবং পোশাক শিল্পে আলাদা করে প্রণোদনা প্যাকেজ দিয়েছি। এছাড়া, কোভিড-১৯ মহামারি পরিস্থিতিতে দেশের অর্থনীতি সচল রাখতে সকল খাতে প্রণোদনা প্যাকেজ দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।’প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় অর্থনৈতিক কাউন্সিল (একনেক)-এর কার্যনির্বাহী কমিটির সভায় সভাপতিত্বকালে এ কথা বলেন।নগরীর শের-ই-বাংলা নগর এনইসি…

Read More

ধর্ষণের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন সড়কে প্রতিবাদ-মানববন্ধন কর্মসূচি পালন

৬ অক্টোবর ২০২০(বিবিনিউজ):সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জেলায় ধর্ষণের ঘটনার প্রতিবাদে রাজধানীর একাধিক সড়কে মিছিল, প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালিত হচ্ছে। আজ মঙ্গলবার সকাল ১০টার পর থেকে শাহবাগ, ধানমণ্ডি ,মোহাম্মদপুর, মৌচাক ও মালিবাগ এলাকায় প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠন। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম আলী জানান, বেলা ১১টার দিকে ধানমন্ডি-৩২ নম্বর এলাকায় ধর্ষণের ঘটনার প্রতিবাদে একটি মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মহিলা যুবলীগের নেতাকর্মীরা। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আ. লতিফ জানান, মোহাম্মদপুর এলাকার আড়ং-এর সামনে ধর্ষণের ঘটনার প্রতিবাদে একটি মানববন্ধন কর্মসূচি পালন করেছে…

Read More

অপরাধী যত বড় হোক তাকে বিচারের আওতায় আনা হবে: সেতুমন্ত্রী

৬ অক্টোবর, ২০২০ (বিবিনিউজ): আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অপরাধী যত বড় প্রভাবশালী ব্যক্তিই হোক না কেন সরকার স্বতপ্রণোদিত হয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে।তিনি বলেন, ‘সাম্প্রতিক ধর্ষণের ঘটনা বেড়েছে। তবে, সরকার কাউকেই ছাড় দিচ্ছে না। অপরাধী যতো বড় নেতা কিংবা প্রভাবশালী ব্যক্তিই হোক না কেন স্বতঃপ্রণোদিত হয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার।’ওবায়দুল কাদের আজ মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দলের সম্পাদকমন্ডলীর সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ধর্ষণ একটা সামাজিক ব্যাধি, এটি সন্ত্রাসী কর্মকান্ড। অপরাধী…

Read More

সৌদি প্রবাসীদের আসন সংখ্যা বাড়ানো হয়েছে

৫ অক্টোবর, ২০২০ (বিবিনিউজ) : সৌদি আরব প্রবাসীদের জন্য সে দেশে যাওয়ার সুবিধার্থে ফ্লাইটের আসন সংখ্যা বাড়ানো হয়েছে।বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।এতে জানানো হয়, করোনাভাইরাসের জন্য ঢাকা থেকে সৌদি আরবে যাওয়া বিমানের ক্ষেত্রে প্রশস্ত উড়োজাহাজে ২৬০ জন এবং অপ্রশস্ত উড়োজাহাজে ১৪০ যাত্রী পরিবহণ করার বাধ্যবাধকতা ছিল।সৌদি আরব যাওয়া যাত্রীদের ঢাকা থেকে দ্রুত ফেরত যাওয়ার স্বার্থে বাংলাদেশ বেসরকারী বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল রোববার জারি করা আদেশে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত এই নিয়ম শিথিল করেছে।এখন সৌদি আরবগামী ফ্লাইটে ইকোনমি ক্লাসের শেষ সারি এবং…

Read More

পিএসসি’র নবনিযুক্ত সদস্য শামীম আহসান আজ শপথ গ্রহণ করলেন

৪ অক্টোবর, ২০২০ (বিবিনিউজ) : সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নবনিযুক্ত সদস্য মো. শামীম আহসান আজ শপথ গ্রহণ করেছেন।প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন পিএসসি’র সদস্য মো. শামীম আহসান সুপ্রিমকোর্ট জাজেস লাউঞ্জে আজ শপথ বাক্য পাঠ করান।সুপ্রিমকোর্টের মুখপত্র ও বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান এ কথা জানান।সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাকে এই নিয়োগ দিয়েছেন জানিয়ে ২৭ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।যোগদানের তারিখ থেকে পাঁচ বছর মেয়াদ বা বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া-এর মধ্যে যা আগে ঘটে সেই সময় পর্যন্ত তিনি ওই পদে বহাল থাকবেন।

Read More

সবার জন্য নিরাপদ বাসযোগ্য আবাসন নিশ্চিত করার আহবান রাষ্ট্রপতির

৪ অক্টোবর ২০২০(বিবিনিউজ) : রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সমাজের সকল স্তরের মানুষের জন্য নিরাপদ ও বাসযোগ্য আবাসন নিশ্চিতকরণে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থাগুলোকে সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার আহবান জানিয়েছেন।বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে আজ এক বাণীতে তিনি এ আহবান জানান।বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ‘বিশ্ব বসতি দিবস’ উদযাপনের উদ্যোগকে রাষ্ট্রপতি স্বাগত জানান। এ বছর বিশ্ব বসতি দিবসের প্রতিপাদ্য ‘সবার জন্য আবাসন: ভবিষ্যতের উন্নত নগর’ যথার্থ হয়েছে বলে তিনি উল্লেখ করেন।রাষ্ট্রপতি বলেন, আবাসন মানুষের মৌলিক চাহিদার অন্যতম। এর সাথে মানুষের রুচি, সংস্কৃতি, আবহাওয়া, ভৌগলিক অবস্থানসহ নানা উপাদান জড়িত থাকে। তাই আবাসন মানুষের আকাঙ্খার সাথে…

Read More