৭ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।আজ বৃহস্পতিবার বেলা ১টা ৪৮ মিনিটে হাসপাতালের পুরোনো ভবনের জরুরি ভাগের চারতলায় আগুন লাগে। বেলা দুইটায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের মোহাম্মদ জাহিদ বলেন, খবর পেয়ে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। অল্প সময়ের মধ্যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তিনি বলেন, আগুনে বড় ধরনের কোনো ক্ষতির খবর এখনো পাওয়া যায়নি।ঢাকা মেডিকেল থেকে একজন প্রত্যক্ষদর্শী মাহমুদ হাসান বলেন, আগুন বড় ছিল না। তবে সেখানে আসা রোগী ও তাঁদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোগী ও স্বজনেরা দ্রুত ভবন থেকে বেরিয়ে…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
৭ জানুয়ারি ২০২১(বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর টানা তৃতীয় মেয়াদের সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন।প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম আজ এ তথ্য জানিয়ে বলেন, ‘প্রধানমন্ত্রী আজ সন্ধ্যা সাড়ে ৭ টায় তাঁর টানা তৃতীয় মেয়াদের সরকারের দুই বছর পূর্তিতে সমগ্র জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন।’প্রধানমন্ত্রীর এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেশ কয়েকটি বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং রেডিওতে সরাসরি সম্প্রচারিত হবে বলেও তিনি জানান।শেখ হাসিনা চতুর্থবার এবং টানা তৃতীয় বারের মত ২০১৯ সালের ৭ জানুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। এরআগে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত…
Read Moreঢাকার ধামরাইয়ে সরিষার ফুলে ভরে গেছে মাঠ
ষ্টাফ রিপোর্টার, ৭ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে এ বছর প্রায় ৫ হাজার হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। হলুদ আর হলুদ রঙে বিঘার পর বিঘা জমি ভরে গেছে সরিষার ফুলে । গেল বছরের চেয়ে সরিষার ফলন এবার অনেক ভালো । কৃষকরা ঠিকমত সরিষা ঘরে তুলতে পারলে বিগত দিনে ভয়াবহ বন্যায় যে ক্ষতি হয়েছে তা পুশিয়ে নিতে পারবে । আর উপজেলা কৃষি অফিস সার্বক্ষণিক সহযোগীতা করে যাচেছন সরিষা চাষীদের । কিন্তু সরিষার ন্যায্য মূল্য পাওয়া নিয়ে কিছুটা শংকায় চাষীরা।
Read Moreমানুষ পুড়িয়ে হত্যার রাজনীতি বিএনপি ,জামায়াত শুরু করেছে:ত্রাণ প্রতিমন্ত্রী
ষ্টাফ রিপোর্টার, ৭ জানুয়ারি ২০২১ (বিবিনিউজ):এদেশে মানুষ পুড়িয়ে হত্যার রাজনীতি বিএনপি জামায়াত শুরু করেছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।সাভারের পার্বতীনগর এলাকায় বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,বিএনপি নেতাকর্মীরা মুখে আন্দোলনের কথা বললেও তারা দুর্বল তাদের কথা ও কাজে ঠিক নেই ।অন্যদিকে আশুলিয়ার নবীনগর এলাকায় ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আশুলিয়া থানা ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে কেক কাটেন সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদাৎ…
Read Moreএকনেকে ভ্যাকসিন ক্রয় প্রকল্প অনুমোদন
৫ জানুয়ারি ২০২১ (বিবিনিউজ):২০২০ সালের এপ্রিলে অনুমোদন দেওয়া, ‘কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যানডেমিক প্রিপেয়ার্ডনেস’ প্রকল্পে সংশোধনী এনে পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ছিল ১ হাজার ১২৭ কোটি ৫১ লাখ ৬২ হাজার টাকা। সেটি সংশোধন করে ৫ হাজার ৬৫৯ কোটি ৭ লাখ ১৯ হাজার টাকা করা হয়েছে। এ টাকায় করোনাভাইরাসের যে ভ্যাকসিন কেনা হবে সেটিসহ টিকার সংরক্ষণ ও বিতরণ প্রকল্পে অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। সভা শেষে পরিকল্পনামন্ত্রী…
Read Moreদেশে ২৪ ঘন্টায় করোনায় নতুন শনাক্ত ৯৯১, মৃত্যু ২০
৫ জানুয়ারি ২০২১ (বিবিনিউজ):দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত এক দিনে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ৯৯১ জন। আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৯৯১ জনকে নিয়ে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৫ লাখ ১৭ হাজার ৯২০ জন। এই সময়ের মধ্যে মৃত ২০ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা হয়েছে ৭ হাজার ৬৭০ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৯৪৪ হাজার জন রোগী…
Read Moreমাদক বিরোধী অভিযানে ৫৮ গ্রেফতার
৫ জানুয়ারি, ২০২১ (বিবিনিউজ) : রাজধানীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫৮ জন মাদক বিক্রেতা ও সেবনকারীকে গ্রেফতার করেছে পুলিশ।ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ আজ মঙ্গলবার সকাল ৬ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে।গ্রেফতারকৃতদের কাছ থেকে ৬৯৭ পিস ইয়াবা ট্যাবলেট, ২৬৩ দশমিক ৫ গ্রাম ৩০ পুরিয়া হেরোইন, ১২ কেজি ১৬০ গ্রাম গাঁজা, দেশী মদ ২৫ বোতল ও ৩৯৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে সংশ্লিষ্ট থানায় ৪৫টি মামলা করা হয়েছে।
Read Moreপ্রাইভেট ইউনিভার্সিটিকেও গবেষণা কাজে গুরুত্ব দিতে হবে : সেতুমন্ত্রী
৫ জানুয়ারি ২০২১ (বিবিনিউজ) : পাবলিক ইউনিভার্সিটির পাশাপাশি প্রাইভেট ইউনিভার্সিটিসমূহকে গবেষণা কাজে অধিকতর গুরুত্ব দেয়ার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।আজ মঙ্গলবার সকালে এশিয়ান ইউনিভার্সিটির রজত জয়ন্তী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। ওবায়দুল কাদের তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।চাকরি করার মানসিকতা ত্যাগ করে, চাকরি দেয়ার জন্য প্রস্তুত থাকতে হবে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, তরুণদের উদ্যোক্তা হয়ে ওঠার জন্য সরকার নানামুখি সুযোগ উন্মুক্ত করে রেখেছে।তিনি তারুণ্যের অমিত শক্তি ও সম্ভাবনাকে চাকুরির চৌহদ্দিতে বন্দি না করে স্বাধীন…
Read Moreঢাকার ধামরাইয়ে ১১টি অবৈধ ইটভাটা ভেঙে দিয়ে ৫২ লাখ টাকা জরিমানা
ষ্টাফ রিপোর্টার, ৫ জানুয়ারি,২০২০(বিবিনিউজ):পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে অবৈধভাবে ব্যবসা পরিচালনার দায়ে ঢাকার ধামরাইয়ে অভিযান চালিয়ে দুই চেয়ারম্যানের চারটি ইটভাটাসহ ১১টি ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। এ ১১টি ভাটায় ৫২ লাখ টাকা আর্থিক জরিমানা করেছে। উপজেলার সোমভাগ ইউনিয়নের ডাউটিয়া ও জয়পুরা এলাকায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ।এ সময় উপজেলার সোমভাগ ইউনিয়নের চেয়ারম্যান আজাহার আলীর তিনটি অবৈধ ইটভাটাকে ২৫ লাখ টাকা আর্থিক জরিমানাসহ ইটভাটা ভেঙে ও পানি দিয়ে ভাটার চুলা নিভিয়ে দেয়া হয়। এছাড়াও সূতিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম রাজার কালামপুর ব্রিকসসহ…
Read Moreনানা আয়োজনে সাভারে পালিত হলো বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী
ষ্টাফ রিপোর্টার, ৪ জানুয়ারি,২০২১ (বিবিনিউজ):নানা আয়োজনে সাভারে পালিত হলো বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে দুপুরে সাভার উপজেলা ছাত্রলীগের আয়োজনে গেন্ডা বাসষ্ট্যান্ড থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি ঢাকা আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে সাভার বাজার বাসষ্ট্যান্ড সিটি সেন্টারের সামনে গিয়ে শেষ হয়। র্যালিতে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। এছাড়া দলীয় নেতাকর্মীদের নিয়ে উপলজেলা হলরুমে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। এসময় সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক,সাধারণ সম্পাদক ফিরোজ কবিরসহ দলীয় নেতাকর্মীরা…
Read More