সাভারের ভাকুর্তায় দক্ষিন কোরিয়া প্রবাসীর উপর হামলায় আহত কমপক্ষে ১০ জন

শেখ এ কে আজাদ,সাভার, ২ মে, ২০২৬ (বিবিনিউজ) :সাভারের ভাকুর্তায় জমি বিরোধের জেরে গুরুতর ২ জনসহ কমপক্ষে ১০ জন আহত।এসময় উদ্ধার করে আহত রোগিদের সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকার নিউরোলজিকাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অন্যঅন্য আহত রোগিরা স্থানীয় ক্লিনিক ও ফার্মেসীতে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

শনিবার (২) মে সকালে জাহাঙ্গীর(৫৫), সজীব,আলমগীর মোগরাকান্দা ভাঙ্গা ব্রীজে পৌঁছালে তাদের উপর উৎপূতে থাকা দখলদারী কয়েকজন মিলে উপর্জিপূরী লোহার রড, দাড়ালো চাপাতি, দা, ছুরি,লাঠিসোটা দিয়ে হামলা করে।এসময় আহতদের উদ্ধার করতে গেলে কয়েকজন নারী পুরুষ আহত হয়।
মোগরা কান্দায় জাহাঙ্গীরের আর এস ৪০৮ নং, ৪০ নং দাগে ৫২ শতাংশ জমি রয়েছে, ৫২ শতাংশের মধ্য ফুপাতো ভাই আলামিন নামে ১০ শতাংশ জমি জোর পূর্বক দখল করে রাখে।

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা ধীন সজীব জানায় এলাকায় কয়েকবার বিচার শালিস করলেও দখল হওয়া সম্পদ থেকে উচ্ছেদ করা যায়নি আলামীনকে। তিনি জানান না বুঝার উঠার আগে হত্যার উদ্যেশে পূর্বপরিকল্পিত করে
সন্ত্রাসী কায়দায় তাদের উপর হামলা চালায়।

অভিযোগে মোসা: জোসনা খাতুন বলেন,তার স্বামী দীর্ঘ দিন দক্ষিন কোরিয়া প্রবাসে থেকে চাকরি করে আসছিল, গত দুই মাস যাবৎ বাংলাদেশে আসে,বাংলাদেশে আসার পর পূর্বপরিকল্পিত জমি বিরোধ করে আসছিল আলামিন গং,প্রবাস থেকে আসার পর ৫ লক্ষ টাকা দাবী করে আসছিল ও জমি দখল করে রাখে তারা। হামলায় আহত তার স্বামী জাহাঙ্গীর আলম(৫৫) মাথার বাপ পাশে আঘাত পেয়ে গুরুত্বর রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পরে এখন সে মৃত্যুসয্যায় হাসপাতালে ভর্তি রয়েছে। হামলাকারীরা আহত করে স্বর্ণ ও নগদ অর্থ নিয়ে যায়।

সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী মোসা:জোসনা খাতুন। পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করবে বলে জানিয়েছেন। ঘটনার সত্যত্যা প্রমান হলে অভিযোগ নথিভুক্ত করবে থানায় এবং আসামীদের গ্রেফতার অভিযান করবে পুলিশ।

Related posts

Leave a Comment