সাভারে ইস্পাহানি-প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে প্রথম ম্যাচে আইইউবিএটির জয়

স্টাফ রিপোর্টার,০১ ডিসেম্বর,২০২৫ (বিবিনিউজ) : ঢাকার সাভারে ইস্পাহানি-প্রথম আলো আন্ত বিশ্ববিদ্যালয় ফুটবলে প্রথম ম্যাচে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজি (আইইউবিএটি) ৪-১ গোলে হারিয়েছে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে। এই জয়ে নকআউটভিত্তিক প্রতিযোগিতায় টিকে থাকল আইইউবিএটি। অন্যদিকে প্রথম ম্যাচ হেরে বিদায় নিয়েছে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ।


জোড়া গোল করে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন নাইজেরিয়া শিক্ষার্থী ওমর ওয়াজিরি মানসুর। বিবিএ পড়ুয়া ১৯ বছরের ওমর পুরস্কার নিয়ে চোখ রাখলেন সামনে,আমাদের প্রথম লক্ষ্য এখন পরের ম্যাচ জিতে গ্রুপ ফাইনালে উঠা। তারপর আমরা টুর্নামেন্টের ফাইনাল পর্যন্ত যেতে চাই। এমনকি চ্যাম্পিয়ন হওয়ারও আশা আছে আমাদের।’
ওমরের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য। সঙ্গে ছিলেন আইইউবিএটির কোচ ও সাবেক জাতীয় অ্যাথলেট খুরশিদা আক্তার খুশি ও প্রথম আলোর বিশেষ প্রতিনিধি মাসুদ আলম।


শনিবার প্রথম ম্যাচে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ৮-০ গোলের জয় একাই ৫ গোল করে ম্যাচসেরার পুরস্কার পান নাইজেরিয়ার শিক্ষার্থী ইউসুছ আবু বক্কর। পর পর দুদিনে নিজেদের চেনালেন দুজন নাইজেরিয়ার শিক্ষার্থী। তাঁদের রক্তে যে ফুটবল তা আবারও দেখা গেল।
সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মাঠে ১১ মিনিটে খেলার ধারার বিপরীতে গোল করে এগিয়ে যায় অতীশ দীপঙ্কর। স্ট্রাইকার শুভ দে কর্নার পতাকার কাছাকাছি জায়গা এসে প্রায় শূন্য ডিগ্রি থেকে গোলে মুখে ক্রস করেন। সেই বল গোলকিপারের মাথার উপর দিয়ে ঢুকে যায় জালে।


দ্বিতীয় ম্যাচে অংশ নেয় ফারইষ্ট ইন্টারন্যাশল ইউনিভার্সিটি বনাম ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়,গাজীপুর। এতে ২- ৬ গোলে বিজয়ী হন ফারইষ্ট ইন্টারন্যাশল ইউনিভার্সিটি । ৩টি গোল করে ম্যাচ সেরা হন ফারইষ্ট এর আল আমিন। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থি ছিলেন ফারইষ্ট ইন্টারন্যাশল ইউনিভার্সিটি ভারপ্রাপ্ত প্রো-ভিসি অধ্যাপক ডক্টর মন্জুর ই খোদা তরফদার।
খেলায় কোয়াটার ফাইনালে উঠবে ৪টি দল । ঢাকা আঞ্চলিক পর্বের খেলার প্রথম দিনে উদ্বোধনী অনুষ্টানে উপস্থিত ছিলেন, ইস্পাহানী টি লিঃ এর জিএম ওমর হান্নানসহ অনেকে। অনুরুপ ভাবে আগামীকাল অনুষ্ঠিত হবে ঢাকা আঞ্চলিক পর্বের ৪র্থ দিনের খেলার । এ ইস্পাহানি- প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট খেলাটির মিডিয়া পার্টনার রয়েছে এটিএন বাংলা। খেলার মাঠে ইস্পাহানি ও দৈনিক প্রথম আলোর কর্মকর্তারাসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীসহ ফুটবল প্রেমীরা উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment