শেখ বাশার ,১ সেপ্টেম্বর ২০২৫ (বিবিনিউজ):সারাদেশে ডাচ-ব্যাংলা ব্যাংক পিএলসির ব্রাঞ্চ রয়েছে ২৪০,সাব- ব্র্যাঞ্চ আছে ৫০০,এজেন্ট ব্যাংকিং শাখা আছে সাড়ে ৬ হাজার,ফার্স্ট ট্র্যাক রয়েছে ১৫০০,এটিএম বুথ অনেক,মোবাইল ব্যাংকিং ও এজেন্ট ব্যাংককিং এরিয়া অফিস ৭৭ এবং রকেট এজেন্ট রয়েছে ২ লাখ বলে ঢাকার সাভার বাজার রোড শাখার স্থানান্তর উদ্বোধনী অনুষ্ঠানে এসে জানান প্রধান অতিথি ডাচ-বাংলা ব্যাংকের ডিএমডি শাহ আলম পাটোয়ারী।

তিনি আরো বলেন, এতো কিছু শুধু গ্রাহকদের সেবার জন্য। আমাদের রয়েছে শক্তিশালী নেটওয়ার্ক,যার কারনে এ ব্যাংক দেশের সেরা ব্যাংক হিসেবে গ্রাহক সেবা প্রদান করে যাচ্ছে, এখন সকল গ্রাহকদে সেবা দেয়া হচ্ছে ভিসা কার্ড এর মাধ্যমে। নতুন প্রযুক্তির মাধ্যমে গ্রাহক সেবা দ্রুত দেয়ার লক্ষ্যে প্রতি বছর ১শত হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয় হচ্ছে,বর্তমান গ্রাহক সংখ্যা ৫ কোটি।

রববিার ঢাকার সাভারের ডাচ্-বাংলা ব্যাংকের সাভার বাজার রোড শাখা স্থানান্তরের কার্ষক্রম শুরু উপলক্ষ্যে ফিতা কাটা,আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে আরো বক্তব্য রাখেন, সাভার বাজার রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ওবাইদুর রহমান অভি,সাবেক অতিরিক্ত সচিব মোফাজ্জল হোসেন,ব্যাংক ভবনের মালিক মুর্শিদা রহমান, ভিপি এন্ড হেড অব ডিএসডি মোহাম্মদ মুনজুরুল কাদির,সাভার রোড শাখা ব্যবস্থাপক ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (এসভিপি) ইবনুল হাসান,ব্র্যাঞ্চ উপ-ব্যবস্থাপক শংকর মজুমদার,ঢাকা ইপিজেট শাখার ম্যানেজার সফিউল আজম ভুইয়া, পল্লী বিদ্যুৎ শাখার ম্যানেজার শফিকুজ্জামান খান, আশুলিয়া শাখার ম্যানেজার কেএম মারুফুল ও জিরাবো শাখার ম্যানেজার মোমতাজ উদ্দিন।

এ সময় এজেন্ট ব্যাংককিং সাভার এরিযার অফিসের ইনচার্জ এসসিএম আফাজ উদ্দিন, সাভারের এরিয়া ম্যানেজার শফিকুল ইসলাম, সাভার মাষ্টার এজেন্ট জিম টেলিকম এর মালিক বিশিষ্ট ব্যবসায়ী এ এস এম নাঈম মুক্তার,বিভিন্ন ফার্স্ট ট্র্যাক এর ইনচার্জ ও এলাকার গন্যমান্য ব্যক্তবর্গ,বিপুল সংখ্যক গ্রাহকসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
