স্টাফ রিপোর্টার,৯ ডিসেম্বর ২০২৪(বিবিনিউজ): “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যে পিরোজপুরের ভান্ডারিয়ায় মানববন্ধন ও আলোচনা সভার মধ্যে দিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৪ পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এই আয়োজনে করে। উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইয়াছিন আরাফাত রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলার জেলা প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম মিলন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল ওয়াহাব আলী, সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল হাসান, ভান্ডারিয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এস.এম.রিয়াজ মাহমুদ মিঠুসহ সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী, দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পিরোজপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৪ পালিত
