ঢাকা আঞ্চলিক আইসিপিসি ২০২৪ এর চূড়ান্ত প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন


স্টাফ রিপোর্টার,৯ ডিসেম্বর ২০২৪(বিবিনিউজ): আশুলিয়ায় বিশ্বের বৃহত্তম অনসাইট প্রোগ্রামিং প্রতিযোগিতা ঢাকা আঞ্চলিক আইসিপিসি ২০২৪ এর চূড়ান্ত প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান হয়েছে।দিনব্যাপী ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেষ্ট প্রতিযোগিতায় ১৪৮ টি বিশ্ববিদ্যালয়ের ২৪৬৯ জন শিক্ষার্থীর মধ্যে একেকটি দলে ৩ জন করে মোট ৩০৮টি দল অংশগ্রহণ করে এ যাবৎ কালের সবচেয়ে বড় অনসাইট প্রোগ্রামিং প্রতিযোগিতার মর্যাদা অর্জন করেছে।
বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশনের সচিব শীষ হায়দার চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বলেন, এ প্রতিযোগিতার মাধ্যমে বিশ্বব্যাপী শিক্ষার্থীদের জন্য প্রোগ্রামিং দক্ষতা, দলগত সমন্বয় এবং সমস্যা সমাধানের সক্ষমতা প্রদর্শনের অন্যতম বৃহৎ মঞ্চ। এছাড়াও ঢাকা আঞ্চলিক পর্বে বিজয়ী দলগুলো ২০২৫ সালের ওয়ার্ল্ড ফাইনালে সরাসরি অংশগ্রহণের সুযোগ পাবে।

Related posts

Leave a Comment