নানা আয়োজনে সাভারে দুর্নীতিবিরোধী দিবস পালিত


স্টাফ রিপোর্টার,৯ ডিসেম্বর ২০২৪(বিবিনিউজ):দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা এই স্লোগানকে সামনে ধারণ করে নানা আয়োজনে সাভারে দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে সাভারের গেন্ডা থেকে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে উপজেলার হলরুমে দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বক্কর সরকার। দুর্নীতি দমন কমিশন ও সাভার উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় সাভার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শওকত আলী মাহমুদ সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় সবাইকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানানো হয়।

Related posts

Leave a Comment