স্টাফ রিপোর্টার,১৬অক্টোবর ২০২৪(বিবিনিউজ): বাংলাদেশ আন্তাঃজেলা ট্রাক চালক ইউনিয়ন কোন কর্মকর্তা বা শ্রমিক চাঁদাবাজি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়নের নব-নির্বাচিত সভাপতি ও সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ কফিল উদ্দিন। সাভারের আমিনবাজার এলাকায় ট্রাক চালক ইউনিয়নের কর্মকর্তা ও শ্রমিকদের সাথে মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি এ হুশিয়ারি দেন। বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়নের নব-নির্বাচিত সভাপতি কফিল উদ্দিন এসময় আরও বলেন,মহাসড়কে দূর্ঘটনা রোধে তারা কাজ করবেন নিয়ম ভাবে গাড়ি চালাতে হবে যাতে করে সড়কে কোন যানজট সৃষ্টি না হয় অদক্ষ চালক ও হেলপারদের আরও প্রশিক্ষণ দিয়ে মহাসড়কে দূর্ঘটনা একদম কমিয়ে আনা হবে বলেও বলেন তিনি। পরে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কর্মকর্তা ও শ্রমিকরা।
এসময় সাভার পৌর বিএনপির সাধারণ খন্দকার শাহ মাঈনুল হোসেন বিল্টু,বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়নের সাধারণ সম্পাদকভার মোশারফ হোসেন মুসাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
চাঁদাবাজি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : কফিল উদ্দিন
