সাভারে বিএনপি নেতাকর্মীরা প্রত্যেকটি মন্দিরে পাহারায় থাকবে


স্টাফ রিপোর্টার, ২৮ সেপ্টেম্বর ২০২৪(বিবিনিউজ): আসন্ন শারদীয় দূর্গাপুজায় সাভার ও আশুলিয়ায় হিন্দু ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে তাদের পুজা পালন করতে পারে এজন্য বিএনপি নেতাকর্মীরা প্রত্যেকটি মন্দিরে পাহারায় থাকবে বলে জানিয়েছেন সাভার থানা উপজেলাউদ্দন সরকার। শুক্রবার বিকেলে সাভারের বিরুলিয়ার আক্রান এলাকায় বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক আনোয়ার হোসেনের পক্ষ থেকে দূর্গাপুজা উপলক্ষে ১৩ টি মন্দিরে নগদ অর্থ সহয়তা প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন।

সাভার থানা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দন সরকার এসময় আরও বলেন,কিছু মানুষ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের ষড়যন্ত্র রুখে দেওয়া হবে বলেও বলেন তিনি।

এসময় সাভার থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ কফিল উদ্দিন, সাভার থানা বিএনপির সভাপতি সাইফ উদ্দিন সাইফুল,পৌর বিএনপির সভাপতি শাহ মাইনুল হোসেন বিল্টু,আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া, ফেরদৌস আহমেদ প্রদীপ,নাজমুল আলম খানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment