১ মে ২০২২(বিবিনিউজ ) : ঢাকার সাভারে প্রতি বছরের ন্যায় এবার ও সমাজের অসহায় ও দুস্থ মানুষের জন্য এক মিনিটের ঈদ বাজার আয়োজন করা হয়েছে। উপজেলার হেমায়েতপুর এলাকায় ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশনে্ এক মিনিটের এ ঈদ বাজার আয়োজন করে তেতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ফখরুল আলম সমর। এক মিনিটের এই ঈদ বাজারে শিশুদের জন্য জামাকাপড় নারীদের জন্য শাড়ী ,পুরুষদের জন্য লুঙ্গি ,জুতো বিনামূল্যে পাওয়া যায় সেই সাথে ঈদের জন্য পোলাওয়ের চাউল সেমাই চিনি ও মুরগী দেওয়া হয়। ঈদের এক মিনিট এই বাজার চলবে ঈদের আগের দিন পর্যন্ত। এক মিনিটের এই ঈদ বাজার দেখার জন্য শত শত মানুষ ভিড় জমান।
সাভারে সমাজের অসহায় ও দুস্থ মানুষের জন্য এক মিনিটের ঈদ বাজার
