পুলিশ বাহিনীর উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা দেখেছি- সাধারণত যে মামলাগুলো করা হয়, তা সময় মত সম্পন্ন হয় না। যারা মামলাগুলো পরিচালনা করেন তাদের এ বিষয়ে ঘাটতি রয়েছে যার জন্য এতে জনগণের ভোগান্তি বাড়ে। সেই সঙ্গে মামলা করা হলে তা যাতে দ্রুত সম্পন্ন ও নিষ্পত্তিত হয় সেদিকে পুলিশেরও বিশেষভাবে নজর দিতে হবে। কোনোক্রমেই যেন মামলা দীর্ঘ না হয়।’ আজ মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। দ্রুত মামলা নিষ্পত্তিতে প্রধানমন্ত্রী প্রয়োজনে এ বিষয়ে আলাদা ব্যবস্থা নেয়ারও আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন…
Read MoreMonth: February 2019
সাভারে হতদরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন : মঞ্জুরুল আলম রাজীব
সাভারে হতদরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে সাভারের হেমায়েতপুর এলাকায় ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশন এর উদ্যোগে সমাজের হতদরিদ্রদের মাঝে এ শীত বস্ত্র বিতরণ করেন সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। এসময় ওই এলাকার প্রায় পাঁচ শতাধিক হতদরিদ্রদের মাঝে এ শীত বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে এসময় মঞ্জুরুল আলম রাজীব শীতার্তদের সাহায্যে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। সমাজের হতদরিদ্ররা বিনামুল্যে শীত বস্ত্র পেয়ে হাসিমুখে বাড়ি ফিরে যায়। শীত বস্ত্র বিতরণে এসময় উপস্থিত ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর,ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক…
Read Moreভাষার সংগ্রাম ছিল মূলত স্বাধীনতার সংগ্রাম : ভাষাসৈনিক আহমদ রফিক
ভাষাসৈনিক আহমদ রফিক বলেছেন, ভাষার সংগ্রাম ছিল মূলত স্বাধীনতার সংগ্রাম। ভাষা আন্দোলন চেতনার যে প্রদীপ প্রজ্জ্বলন করেছিল তারই বিচ্ছুরিত শিখায় আমরা আমাদের জাতিসত্ত্বার স্বরূপ আবিষ্কার করেছি এবং আঁধার রাতের পরিধি ভেঙে সম্ভব করেছি স্বাধীনতার সুবর্ণ সকাল। বাংলা একাডেমিতে অমর একুশের গ্রন্থমেলায় ‘বিজয় : ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ’ শীর্ষক আলোচনা সভায় তিনি সভাপতির ভাষণে এ কথা বলেন। তিনি বলেন, ভাষা আন্দোলনে বাঙালি জাতিসত্বার জাগরণ ঘটেছিল। যা থেকে ক্রমে স্বাধীনতা সংগ্রামের দিকে এগিয়ে গিয়েছি আমরা। মেলার মূলমঞ্চে গতকাল সন্ধ্যায় বাংলা একাডেমি আয়োজিত এ অনুষ্ঠানে এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রাবন্ধিক-গবেষক আবুল মোমেন।…
Read Moreসাভারের আশুলিয়ায় ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অনুষ্ঠিত হয়েছে
ঢাকার সাভারের আশুলিয়ায় ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটারে) ২০১৮/১৯ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় আশুলিয়ার নয়ারহাট এলাকায় নিজস্ব ক্যাম্পাসে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংও ফ্যাশন ডিজাইন এন্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে এ নবাগত শিক্ষার্থীদের পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ এনামুর রহমান। অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন এর প্রেসিডেন্ট মোহাম্মদ আলী খান,বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ কামরুজ্জামান,বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন এর ভাইস…
Read Moreএসএসসি পরীক্ষা শুরু
দেশের দশটি শিক্ষা বোর্ডে অধীনে ২০১৯ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। এবারের পরীক্ষায় মোট ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। এর মধ্যে ছাত্র ১০ লাখ ৭০ হাজার ৪৪১ জন এবং ছাত্রী ১০ লাখ ৬৪ হাজার ৮৯২ জন। ২০১৮ সালের তুলনায় এবছর এক লাখ ৩ হাজার ৪৩৪ জন শিক্ষার্থী বেশি পরীক্ষা দেবেন। এর মধ্যে ছাত্র সংখ্যা বেড়েছে ৪৭ হাজার ২২৯ জন এবং ছাত্রী সংখ্যা বেড়েছে ৫৬ হাজার ২০৫ জন। এবার আটটি সাধারণ বোর্ডে এসএসসি পরীক্ষাথীর সংখ্যা ১৭ লাখ ১০২ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডে…
Read Moreরংপুরের বিপক্ষে ৭২ রানে গুটিয়ে গেল কুমিল্লা
রংপুর রাইডার্সের বিপক্ষে মাত্র ৭২ রানে গুটিয়ে গেল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ইনিংস। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নামে দলটি। রংপুরের সম্মিলিত বোলিং তোপে ১৬.৩ ওভারে ৭২ রানেই গুটিয়ে যায় কুমিল্লা। শূন্য রানে তামিম আউট হওয়ার মধ্য দিয়ে কুমিল্লা শুরুতেই হোঁচট খায়। এরপরই একের পর এক উইকেট হারাতে থাকে কুমিল্লা। মাত্র ২৩ রানের মধ্যেই টপ অর্ডারের পাঁচ ব্যাটসম্যান সাজঘরে ফেরেন। লায়াম দাসুন ও জিয়াউর রহমান ষষ্ঠ উইকেটে একটা বাঁধ দেয়ার চেষ্টা করেন। তবে দলীয় ৫৬ রানে জিয়া আউট হলে সেই বাঁধ ভাঙে। পরে বাকি চারটি উইকেট হারিয়ে ৭২…
Read Moreদেশের কোথাও থেকে প্রশ্ন ফাঁসের অভিযোগ পাওয়া যায়নি : শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় এখনও পর্যন্ত দেশের কোথাও থেকে প্রশ্ন ফাঁসের অভিযোগ পাওয়া যায়নি। তিনি বলেন, ‘দেশের কোথাও থেকে প্রশ্ন ফাঁসের অভিযোগ পাওয়া যায়নি এবং তা হবেও না। সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা ও গোয়েন্দা নজরদারির কারণে এটা সম্ভব হয়েছে। সারাদেশে আজ সুষ্ঠুভাবে পরীক্ষা শুরু হয়েছে।’ আজ রাজধানীর উত্তরার আশকোনা ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মাধ্যমিক বিদ্যালয়’ এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। ডা. দীপু মনি বলেন, ২০১৮ সালে দেশে কোনো প্রশ্নফাঁস হয়নি। আশা করছি এবছরও তা হবে না। প্রশ্নফাঁস নিয়ে যতো…
Read Moreডিএনসিসি মেয়র পদে আতিকসহ ৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএসসিসি) উপনির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলামসহ পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এদিকে ঋণখেলাপির অভিযোগে জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী ব্যান্ডশিল্পী শাফিন আহমেদের মনোনয়ন বাতিল করেছে কমিশন। আজ প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং শাফিনের মনোনয়ন বাতিল ঘোষণা করেন এ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও ইসি সচিবালয়ের যুগ্ম সচিব আবুল কাশেম। আতিকুল ছাড়া বৈধ প্রার্থীরা হলেন- ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আনিসুর রহমান দেওয়ান, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) ববি হাজ্জাজ, প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) শাহীন খান ও স্বতন্ত্র…
Read More