প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

ঢাকা, ১১ আগস্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সন্ধ্যায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ট্রাস্টের চেয়ারপার্সন বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন। এ সময় ট্রাস্টের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় ট্রাস্টের সমাজকল্যাণমূলক কর্মকান্ড এবং অন্যান্য প্রকল্প দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়া হয়। ব্যবস্থাপনা কমিটির সভায় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের রক্ষণাবেক্ষণের বিষয় নিয়েও আলোচনা হয়। সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে একটি শোক প্রস্তাব গৃহীত হয়।

Read More

১৬ আগস্টের মধ্যে পোশাকশ্রমিকদের বোনাস দেয়ার নির্দেশ

আগামী ১৬ আগস্টের মধ্যে পোশাক কারখানার শ্রমিকদের ঈদের বোনাস দেয়ার নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু। বৃহস্পতিবার সচিবালয়ে পোশাক কারখানার জন্য গঠিত ক্রাইসিস ম্যানেজমেন্ট কোর-কমিটির সভায় তিনি এ নির্দেশনা দেন। মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের বলেন, ‘শ্রমিকদের জুলাই মাসের বেতন আগস্টের ১০ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে। বোনাস দিতে হবে ১৬ অগাস্টের মধ্যে। এছাড়াও শ্রমিকদের চলতি মাসের বেতন ১৯ আগস্টের মধ্যে পরিশোধ করতে হবে।’ ঈদকে সামনে রেখে পর্যায়ক্রমে শ্রমিকদের ছুটি দিতে বলা হয়েছে জানিয়ে মুজিবুল হক বলেন, ঈদুল ফিতরের আগে নেয়া সভার সিদ্ধান্তগুলো যথাযথভাবে বাস্তবায়ন হওয়ায় শ্রমিক…

Read More

১৯৭০ এর ১৪ নভেম্বর ভোলার জলোচ্ছ্বাস দুর্গত মানুষের কাছে ছুটে গিয়েছিলেন বঙ্গবন্ধু

পিরোজপুর, ৯ আগস্ট : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৪ থেকে ১৯৭৩ পর্যন্ত ৭ বার পিরোজপুরে রাজনৈতিক কর্মসূচীতে যোগ দিতে এলেও নিভৃত পল্লী মাটিভাঙ্গার বিশাল জনসভার খবরটি অনেকটাই স্মৃতির আড়ালে চলে গেছে। ১৯৭০ সালের ১৪ নভেম্বর সে সময়ের পিরোজপুর মহাকুমার নাজিরপুর থানার মাটিভাঙ্গা কলেজ মাঠে আওয়ামী লীগ আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় বঙ্গবন্ধু প্রধান অতিথির ভাষণ দিয়েছিলেন। বঙ্গবন্ধুর টুুঙ্গিপাড়ার বাড়ি থেকে অনতি দূরে মধুমতি নদীর দক্ষিণ তীরে অবস্থিত এ কলেজের মাঠে সেদিন তিল ধারনের ঠাঁই ছিল না। সে অঞ্চলে তখন রাস্তা ঘাট না থাকলেও পায়ে হেঁটে নৌকায় চড়ে লাখো…

Read More

গাজায় ইসরাইলের হামলায় শিশু ও তার অন্তঃসত্ত্বা মাসহ নিহত ৩

জেরুজালেম, ৯ আগস্ট : গাজায় বুধবার রাতে ইসরাইলের বিমান হামলায় এক শিশু ও তার অন্তঃসত্ত্বা মা-সহ তিনজন নিহত হয়েছে। গাজায় হামাস কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র। হামাস নিয়ন্ত্রিত ভূখ-ের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গাজার মধ্যাঞ্চলীয় জাফরাউইতে ইসরাইলী বিমান হামলায় অন্তঃসত্ত্বা এনাস খামাস (২৩) ও তার ১৮ মাসের মেয়ে বায়ান নিহত এবং তার স্বামী আহত হয়েছে। এই হামলায় এক হামাস যোদ্ধা নিহত হয়েছে। তাৎক্ষণিকভাবে ইসরাইল এ ব্যাপারে কোন মন্তব্য করেনি। তবে তারা জানিয়েছে, তারা গাজা ভূখ-ে হামাসের প্রায় ১শ ‘সামরিক লক্ষবস্তুতে’ হামলা চালিয়েছে। এক বিবৃতিতে তারা জানায়, ‘সন্ধ্যা থেকে রাতব্যাপী গাজা ভূখন্ড…

Read More

জাবালে নূর বাস চালকের ১৬৪ ধারায় জবানবন্দি

শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীকে বাস চাপা দিয়ে হত্যার দায় স্বীকার করেছেন জাবালে নূর পরিবহনের সেই বাসের চালক মাসুম বিল্লাহ। গতকাল বুধবার ঢাকা মহানগর হাকিম গোলাম নবীর আদালতে এই হত্যার দায় স্বীকার করে তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দেন। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। গত ২৯ জুলাই বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে জাবালে নূর পরিবহনের বাসের চাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম ও দ্বাদশ শ্রেণির ছাত্র আব্দুল করিম রাজিব প্রাণ হারান। জবানবন্দিতে মাসুম বিল্লাহ বলেন, ‘জাবালে নূর বাসের (যার রেজি.…

Read More

দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল

সফল ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ বৃহস্পতিবার সকাল আটটা ৪০ মিনিটে এমিরেটসের ফ্লাইটে ঢাকায় এসে পৌঁছান টাইগাররা। প্রথম দুটি টেস্ট যাচ্ছেতাই ভাবে হারার পর দারুণভাবে ফিরে দাঁড়িয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ দল। দলের সব সদস্য এক সঙ্গে ফেরেননি। আরেকটা ভাগ আসবে ১১ আগস্ট। বাংলাদেশ এই সফরে ওয়েস্ট ইন্ডিজের বাইরে যুক্তরাষ্ট্রেও খেলেছে। এই প্রথম যুক্তরাষ্ট্রের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট খেললো বাংলাদেশ দল। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ দুটো ম্যাচ ফ্লোরিডায় খেলে বাংলাদেশ। আর এই দুই ম্যাচই দারুণভাবে জিতেছে বাংলাদেশ। এর আগে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত সিরিজের…

Read More

শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

খিলগাঁও এলাকার ৯ বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় মানিক (২৬) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার তিন নম্বর নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচারক জয়শ্রী সমাদ্দার এই রায় দেন। পাশাপাশি আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাস কারাদণ্ডের আদেশ দেন আদালত। ২০১৩ সালের ২২ জানুয়ারি সন্ধ্যায় সাড়ে ৬টায় ভুক্তভোগী শিশু একা বাসায় থাকার সুযোগে আসামি মানিক মুখ বেঁধে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। এ ঘটনায় আসামির বিরুদ্ধে খিলগাঁও থানায় ধর্ষণের মামলা দায়ের করা হয়। ২০১৩ সালের ১ এপ্রিল এই মামলায় খিলগাঁও থানা পুলিশ অভিযোগপত্র দাখিল করে।…

Read More

খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ল

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপাসর্ন বেগম খালেদা জিয়ার জামিনের মেয়াদ ১৩ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করেছে হাইকোর্ট। তার আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন। এ নিয়ে চতুর্থবার বাড়লো তার জামিনের মেয়াদ। গত ৮ ফেব্রুয়ারি বকশীবাজারে কারা অধিদফতরের প্যারেড গ্রাউন্ডে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামান মামলাটিতে খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড দেন। একইসঙ্গে খালেদা জিয়ার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন…

Read More

ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের জন্য আজ বুধবার থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। ট্রেনের আগাম টিকিট বিক্রি চলবে ১২ আগস্ট পর্যন্ত। সকাল আটটা থেকে ২৬টি কাউন্টার থেকে টিকিট দেওয়া হচ্ছে । টিকিটের জন্য কমলাপুর রেলস্টেশনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছেন মানুষ। সকাল থেকে টিকিট কাউন্টারগুলোর সামনে লাইনে দাঁড়ান এসব টিকিটপ্রত্যাশীরা। ঢাকা ও চট্টগ্রাম স্টেশন থেকে টিকিট দেওয়া হচ্ছে। আজ দেওয়া হচ্ছে ১৭ আগস্টের টিকিট। ৯ আগস্ট ১৮ আগস্টের, ১০ আগস্ট ১৯ আগস্টের, ১১ আগস্ট ২০ আগস্টের এবং ১২ আগস্ট ২১ আগস্টের অগ্রিম টিকিট দেওয়া হবে। একইভাবে ১৫ আগস্ট…

Read More

কুমিল্লায় বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

কুমিল্লায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ফারুক (৪২) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত গভীর রাতে জেলার চৌদ্দগ্রাম উপজেলার হাড়িসর্দার সংলগ্ন কোমাল্লা এলাকায় এ ঘটনা ঘটে। ফারুক চৌদ্দগ্রাম উপজেলার রামরাই গ্রামের মমতাজ মিয়ার ছেলে। র‌্যাব সূত্রে জানা যায়, র‌্যাব ১১-এর একটি দল মাদক উদ্ধার করতে চৌদ্দগ্রাম উপজেলার কোমাল্লা এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ী ফারুক ও তার সহযোগিরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষায় র‌্যাবও পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই শীর্ষ মাদক ব্যবসায়ী ফারুক নিহত হন। কুমিল্লাস্থ র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর আতাউর রহমান জানান, ফারুক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের…

Read More