ঢাকা, ১৯ ডিসেম্বর : রাষ্ট্রপতি এম আব্দুল হামিদ জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবেলায় যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ যুবক গড়ে তুলতে এবং ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছেন। রাষ্ট্রপতি বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে একটি দক্ষ জনশক্তি ও স্বেচ্ছাসেবক গড়ে তুলতে সরকারের সহযোগিতার পাশাপাশি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সহায়তা খুবই জরুরি। তিনি সোমবার বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ১৩তম জাতীয় যুব রেড ক্রিসেন্ট ক্যাম্প-২০১৭-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন। ভৌগোলিক অবস্থানগত এবং বৈশ্বিক উঞ্চতার কারণে বাংলাদেশ পৃথিবীর অন্যতম প্রাকৃতিক দুযোর্গপ্রবণ দেশ বলে…
Read MoreMonth: December 2017
মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে পদদলিত হয়ে নিহত ১০
চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে গিয়ে পদদলিত হয়ে নয়জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক। সোমবার দুপুরে নগরের রিমা কমিউনিটি সেন্টারে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র এ খবর নিশ্চিত করে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন হাসপাতাল সংশ্লিষ্টরা। এ ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান মহিউদ্দিন চৌধুরীর বড় ছেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক চৌধুরী মহিবুল হাসান নওফেল। গত ১৫ ডিসেম্বর মারা যান সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী (৭৩)। আজ সোমবার নগরীর ১৪টি কমিউনিটি সেন্টারে কুলখানিতে লোকজনকে দাওয়াত দেওয়া হয়েছিল।
Read Moreআকাশ আংশিক মেঘলা থাকতে পারে
অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রি সে. হ্রাস পেতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত তা থাকতে পারে। সোমবার সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে। আজ সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৮ ভাগ। পরবর্তী ৭২ ঘণ্টায় আবহাওয়ার অবস্থা রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে। আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার…
Read Moreওমরা হজ পালনে সৌদিতে অনন্ত জলিল
‘খোঁজ-দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে ২০১০ সালে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন অনন্ত জলিল। এরপর কয়েকটি সিনেমায় অভিনয় করে অনেকটা থমকে গেছেন। পরিচালনা ও প্রযোজনা থেকেও তিনি দূরে সরে আছেন। বর্তমানে ব্যবসার পাশাপাশি ধর্ম প্রচারে মনোযোগী আছেন। নিয়মিত নামাজ, ইসলামের দাওয়াত এবং ধর্মীয় কাজে নিজেকে উজাড় করে দিয়েছেন। এবার তিনি গেলেন সৌদি আরব, পবিত্র ওমরা হজ পালনে। হজ পালনের উদ্দেশ্যে রওনা দেয়ার আগে অনন্ত জলিল বলেন, ‘আজ ওমরা হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছি। প্রথমে ইনশাআল্লাহ্ মদিনাতে যাবো এবং ওইখানে তিনদিন থাকার পরে মক্কাতে যাবো। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহতায়ালা যেনো…
Read Moreবিএনপির নিজেদের ঘরেই গণতন্ত্র নেই : সেতু মন্ত্রী
বিএনপির নিজেদের ঘরেই গণতন্ত্র নেই এ জন্য জন্য তারা গণতন্ত্রে বিশ^াস করে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিহবন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর বাসষ্ট্যান্ডে সড়ক ও জনপদ বিভাগের প্রায় দুই কোটি টাকা ব্যায়ে ফুট ওভার ব্রীজ উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন । আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসময় আরও বলেন এবার দলীয় প্রতীকে ঢাকা উত্তর সিটি করর্পোরেশনের নির্বাচন হবে। এ জন্য দলীয় মনোনয়ন বোর্ডে বিভিন্ন গোয়েন্দা সংস্থার জরিপে যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেবে আওয়ামী লীগ। দেশে…
Read Moreসাভারে প্রতিবন্ধী শিশু ধর্ষণ, ধর্ষক আটক
সাভারে এক শারীরিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ করেছে এক চায়ের দোকানদার। এ ঘটনায় ধর্ষণকারীকে আটক করেছে পুলিশ। সাভারের বনগাঁও ইউনিয়নের নগরকোন্ডা জমাদ্দারপাড়া এলাকায় ওই শিশুর বাড়িতে শনিবার এ ধর্ষণের ঘটনা ঘটে।পুলিশ জানায়, ১১ বছরের ওই শিশু তার দাদির সাথে থাকতো। শিশুটিকে বাড়িতে রেখে শনিবার তার দাদি একটি দোকানে সদাই কিনতে যায়। এসময় সুযোগ বুঝে স্থানীয় চায়ের দোকানদার মজিবর রহমান (৩৫) ওই শিশুকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে। পরে প্রতিবেশীরা ধর্ষণের বিষয়টি বুঝতে পেরে স্থানীয় বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামকে বললে তিনি সাভার মডেল থানায় পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে ওই…
Read Moreকুবির বাসে হামলা আহত ১০, আটক একজন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিবহন বাসে সন্ত্রাসী হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। রবিবার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয় থেকে শহরগামী বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একটি বাসে এ হামলার ঘটনা ঘটে। এতে বাস চালকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এদিকে এ সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ৪৮ ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতি। কর্মচারী সমিতির আহ্বায়ক মো: নজরুল ইসলাম এবং সদস্য সচিব মো: মহসিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির এ সময়সীমার কথা বলা হয়। জানা যায়, বিশ্ববিদ্যালয় থেকে শহরগামী বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একটি বাস দৌলতপুর চৌরাস্তায় পৌঁছালে একটি মোটরসাইকেল পেছন থেকে পাশ কাটিয়ে…
Read Moreঅচিরেই ১০ হাজার চিকিৎসক নিয়োগ: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সারা দেশে চিকিৎসক সংকট কাটাতে অচিরেই ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে। এরমধ্যে খুব তাড়াতাড়ি ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে। এই চিকিৎসক নিয়োগ হয়ে গেলে গ্রামে-গঞ্জে আর আর চিকিৎসক সংকট থাকবে না। গতকাল রবিবার দুপুরে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এসে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, দরিদ্র মানুষের একটাই জায়গা সরকারি হাসপাতাল, হেল্থ কমিউনিটি ক্লিনিক। তাদেরকে ঠিকভাবে চিকিৎসা সেবা দিতে না পারলে কোথাও যেতে পারবে না। এজন্য তিনি চিকিৎসকদের সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের লোকবলের সংকট…
Read Moreপার্থ, ১৮ ডিসেম্বর : চতুর্থ দিন শেষে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্ট জয়ের স্বপ্ন দেখছে স্বাগতিক অস্ট্রেলিয়া। একইসঙ্গে সিরিজ জয়ের স্বপ্নও দেখতে শুরু করে দিয়েছে প্রথম দুই টেস্ট জয়ী অসিরা। পার্থে প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৪০৩ রানের জবাবে অধিনায়ক স্টিভেন স্মিথের ২৩৯ ও মিচেল মার্শের ১৮১ রানের সুবাদে ৯ উইকেটে ৬৬২ রান তুলে ইনিংস ঘোষনা করে অসিরা। ফলে প্রথম ইনিংস থেকে ২৫৯ রানের বড় লিড পায় স্বাগতিকরা। এরপর নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে চতুর্থ দিন শেষে ৪ উইকেটে ১৩২ রান করেছে ইংল্যান্ড। ইনিংস হার এড়াতে টেস্টের পঞ্চম ও শেষ দিনে…
Read Moreসড়ক দুর্ঘটনায় পাকিস্তানে ১৩ পুলিশ আহত
ইসলামাবাদ, ১৮ ডিসেম্বর : পাকিস্তানের করাচি শহরে রোববার সকালে এক সড়ক দুর্ঘটনায় ১৩ পুলিশ আহত হয়েছেন। প্রশিক্ষণার্থী প্রায় ৪০ পুলিশকে বহনকারী গাড়ির সাথে একটি ট্রাকের সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। খবর সিনহুয়া’র। করাচি ট্রাফিক পুলিশের পরিসংখ্যানে বলা হয়, দুই কোটি লোকের শহর করাচিতে প্রতি দুই দিনে গড়ে পাঁচটি দুর্ঘটনা ঘটে থাকে।
Read More