মিয়ানমার থেকে নির্যাতিত রোহিঙ্গাদের পাশাপাশি সে দেশ থেকে আসছে ইয়াবাও। রোহিঙ্গাদের ঢাল হিসেবে ব্যবহার করছে মাদক ব্যবসায়ীরা। শরণার্থী ছদ্মবেশে ব্যবসায়ীরা খুব সহজেই ইয়াবা আনছে। বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী বেশকিছু চালান উদ্ধার করছে। এক মাসে এর পরিমাণ ৩০ লাখ পিস। গত ছয় দিনেই উদ্ধার হয়েছে ১৬ লাখ পিস ইয়াবা। সেই সাথে আটক হচ্ছে ইয়াবা ব্যবসায়ীরা। যাদের অধিকাংশই মিয়ানমারের নাগরিক। জানা গেছে, গত ২৫ আগস্টের পর প্রায় ৫ লাখ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে এসেছে। বাংলাদেশ তাদেরকে মানবিক কারণে আশ্রয় দিচ্ছে। এই সুযোগ কাজে লাগাচ্ছে দুই দেশের মাদক ব্যবসায়ীরা। র্যাবের এক শীর্ষ কর্মকর্তা ইত্তেফাককে জানান,…
Read MoreMonth: September 2017
রোহিঙ্গা পরিস্থিতি এখনো ভয়াবহ: ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রোহিঙ্গা পরিস্থিতি খুবই ভয়াবহ। এরকম মানবিক বিপর্যয় আমি কম দেখেছি। যারা প্রাণভয়ে পালিয়ে আসছে তাদের কূটনৈতিক তত্পরতার মধ্যদিয়ে এসব রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারকে বাধ্য করতে হবে। এসব রোহিঙ্গাদের সম্মানের সঙ্গে মিয়ানমারে ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হবে। গতকাল বুধবার সকালে উখিয়ার কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন। মীর্জা ফখরুল বলেন, আমরা আগেও বলেছি রোহিঙ্গা সমস্যা মোকাবিলায় একটি জাতীয় ঐক্য গঠন করে এবিষয়ে নিজেদের শক্তিশালী করে যে দেশগুলো এখন পর্যন্ত মিয়ানমারকে সমর্থন দিচ্ছে তাদেরকে বুঝানো উচিত সরকারের। সরকারের…
Read Moreবাবা হচ্ছেন সালমান খান!
ঢাকা, ২৮ সেপ্টেম্বর : বলিউডের ‘মোস্ট এলিজিবল’ ব্যাচেলর সালমান খান। বয়স ৫০ পার হলেও এখনও বিয়ের পিঁড়িতে বসা হয়নি তার।সঙ্গীতা বিজলানি থেকে ঐশ্বরিয়া কিংবা ক্যাটরিনা কাইফ, বিতর্ক যেন কখনোই পিছু ছাড়ে না তার। আর এবার সেই বিতর্ক আরও কিছুটা উস্কে দিলেন সালমান খান। জি নিউজের খবর, এবার নাকি বাবা হতে চান সালমান খান। তার সেটা আগামী ২ থেকে ৩ বছরের মধ্যেই। আর সেই কারণে ‘সারোগেসি’র সাহায্য নিতে পিছপা হবেন না বলে জানা গেছে। যদিও এই বিষয়টি নিয়ে সালমান নিজে এখনও কোনো মন্তব্য করেননি। তবে সালমানের বাবা হওয়ার ইচ্ছে প্রকাশের পর…
Read Moreরোহিঙ্গাদের পাশে দাঁড়ান : রাষ্ট্রপতি
ঢাকা, ২৮ সেপ্টেম্বর : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে সকল ধর্মের মানুষের প্রতি আহবান জানিয়েছেন। তিনি রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করতে জাতীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান। হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গা পূজা উপলক্ষে বুধবার রাজধানীতে রামকৃষ্ণ মঠ ও মিশনে বক্তৃতায় তিনি বলেন, ‘রোহিঙ্গাদের পাশে দাঁড়ান। এই কঠিন সময়ে তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিন।’ সাম্প্রতিককালে মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নিপীড়নের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, হিন্দুসহ রাখাইন রাজ্যের লাখ-লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে, যারা রাখাইন রাজ্যে নিষ্ঠুর অত্যাচারের শিকার হয়েছেন। আবদুল হামিদ বলেন,…
Read Moreশেখ হাসিনার ৭১তম জন্মদিন আজ
ঢাকা, ২৮ সেপ্টেম্বর: বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ সন্তান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭১তম জন্মদিন আজ। ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বরের এই দিন তিনি গোপালগঞ্জের মধুমতি নদী তীরের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। যুদ্ধাপরাধীদের বিচার, জঙ্গিবাদ প্রতিরোধ, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনীদের বিচার, পার্বত্য চট্টগ্রামের ঐতিহাসিক শান্তি চুক্তি সম্পাদন, একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি, ডিজিটাল বাংলাদেশ নির্মাণের কান্ডারিসহ জাতীয় জীবনের বহুক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জন করেছেন তিনি। শেখ হাসিনা বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে যোগদান উপলক্ষে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনে তিনি…
Read Moreসংবাদ উপস্থাপনায় মুন্সিয়ানা দরকার : ইনু
ঢাকা, ২৮ সেপ্টেম্বর : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সংবাদ উপস্থাপনায় মুন্সিয়ানার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেন, দর্শক-শ্রোতার কাছে ঘটনার বিশ্বাসযোগ্যতা ও গভীরতা তুলে ধরতে সংবাদ উপস্থাপনে মুন্সিয়ানা দরকার। কারণ সংবাদ জনগণের সামনে তুলে ধরার দায়িত্ব পালন করে উপস্থাপকেরা শুধু খবর পাঠই করেন না, তারা দর্শক-শ্রোতার সাথে গণমাধ্যমের সরাসরি সংযোগ ঘটান। সেকারণে, যোগ্য ব্যক্তিত্বের যোগ্য সম্মানও উপস্থাপকের কন্ঠে ধ্বনিত হতে হবে। তথ্যমন্ত্রী বলেন, রাজাকার-খলনায়কেরা নয়, সংবাদ উপস্থাপনে যেন মুক্তিযোদ্ধারাই মহিমান্বিত হন সে ব্যাপারেও সচেতন থাকতে হবে। হাসানুল হক ইনু বুধবার সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে নিউজ প্রেজেন্টার্স সোসাইটি…
Read Moreকূটনৈতিক প্রচেষ্টায় রোহিঙ্গা সমস্যা সমাধানে স্বরাষ্ট্রমন্ত্রীর আশাবাদ ব্যক্ত
ঢাকা, ২৮ সেপ্টেম্বর: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সঙ্গে সৃষ্ট সমস্যা কূটনৈতিক প্রচেষ্টায় সমাধানের আশাবাদ ব্যক্ত করেছেন। বুধবার ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশন অব বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে ‘রোহিঙ্গা গণহত্যার বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান: সরকার, নাগরিক সমাজ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এই আশা ব্যক্ত করেন। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি এ সেমিনারের আয়োজন করে। আসাদুজ্জামান খান কামাল রোহিঙ্গা ইস্যু নিয়ে বলেন, “কূটনৈতিক প্রচেষ্টা, যেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় চলছে তা অব্যাহত রাখবো। আমরা বিশ্বাস করি, যুদ্ধ নয়, কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে পারবো।” তিনি আরও…
Read Moreফর্মে থাকা প্রোটিয়া ব্যাটসম্যানদের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ
পচেফস্ট্রুম, ২৮ সেপ্টেম্বর: দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আগামীকাল ইতিহাস ও ফর্মে থাকা স্বাগতিক দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের মুখোমুখি সফরকারী বাংলাদেশ। পচেফস্ট্রুমে সেনিউজ পার্কে বাংলাদেশ দুপুর ২টায় টায় শুরু হবে ম্যাচটি। ইতোপুর্বে মোট চার বার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। প্রতিবারই টস জিতলেও চার টেস্টেই ইনিংস ব্যবধানে পরাজিত হয়েছে টাইগাররা। সর্বশেষ ২০০৮-০৯ মৌসুমে দক্ষিণ আফ্রিকা সফরের বিবেচনায় বাংলাদেশ দলটি এখন অনেক শক্তিশালী। তথাপি স্বাগতিক অন্যান্য দেশের তুলনায় পচেফস্ট্রুমের পিচ দক্ষিণ আফ্রিকার শক্তিশাালী ফাস্ট বোলারদের জন্য সহায়ক হতে পারে। যদিও এখানকার পিচে সাধারণত ব্যাটসম্যানরা সহায়তা পেয়ে থাকে। চলতি মাসে শুরুতে বিস্ময়করভাবে এখানে…
Read Moreমিয়ানমারে সোয়াইন ফ্লু’তে ৩৮ জনের মুত্যু
ইয়াঙ্গুন, ২৮ সেপ্টেম্বর : মিয়ানমারে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে ৩৮জন মারা গেছে। দেশটিতে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছে প্রায় ৪শ লোক। বুধবার গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমারের খবরে বলা হয়েছে, দেশটিতে ২১ জুলাই থেকে এই রোগের প্রাদুর্ভাব ঘটে। খবর বার্তা সংস্থা সিনহুয়ার। দেশটির স্বাস্থ্য ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে বলা হয়, মূলত ইয়াঙ্গুন, আয়ারওর্য়াদি ও বাগো এলাকায় বেশি লোক মারা গেছে। অসুস্থ অনেকের অবস্থার উন্নতি হওয়ায় তাদের স্বাস্থ্য কেন্দ্র থেকে ছেড়ে দেয়া হয়েছে।
Read Moreসরকারের সিদ্ধান্তহীনতায় চালের দাম বেড়েছে : বিশ্বব্যাংক
ঢাকা, ২৭ সেপ্টেম্বর : পর পর দুটি বড় বন্যা ও সরকারর সিদ্ধান্তহীনতার কারণে চালের দাম ব্যাপকভাবে বেড়েছে বলে মনে করছে বিশ্বব্যাংক। বিশ্ব অর্থনীতির সম্ভাবনা নিয়ে বিশ্বব্যাংকের অর্ধ-বার্ষিক প্রতিবেদন ‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস’ প্রকাশকালে এ কথা বলেন বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়ের প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন। বুধবার বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, সরকারি যে সব সিদ্ধান্ত তা বাস্তবায়নে সময় নেওয়া হয়েছে। শুল্ক কমানো হলে সে অর্ডার বন্দরে পৌঁছতে সময় লেগেছে। ফলে সরকারের কাছে চালের মজুদ না থাকায় ব্যবসায়ী তথা বাজার সুবিধা নিয়েছে। ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দিয়েছে।…
Read More