জ্যাকলিনের ফিটনেস রহস্য

ডেস্ক রিপোর্ট: অভিনয়ের থেকেও বেশি নজর কেড়েছে  জ্যাকলিনের সৌন্দর্য্য, আর ছিপছিপে চেহারা কারণে। আর এজন্য কম পরিশ্রম করেন না শ্রীলঙ্কার মেয়ে জ্যাকলিন।112019_44

‘মার্ডার ২’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ ঘটে তার। পরে সালমানের বিপরীতে ‘কিক’। এর পর আর ফিরে তাকাতে হয়নি জ্যাকলিন ফার্নান্ডেজকে।

শরীর চর্চা:
যাই ঘটুক, একদিনও শরীর চর্চা বাদ দেন না জ্যাকলিন। দিনে অন্তত এক ঘণ্টা শরীর চর্চা করেনই। যোগ, কার্ডিও, ওজন তোলা, নাচ— ঘুরিয়ে–ফিরিয়ে। রোজ একঘেয়ে চর্চা করেন না। তার কথায়, ‘এতে বোর হয়ে যাই। ওয়ার্ক আউটের ইচ্ছে চলে যায়। তাই এক একদিন এক এক রকম চর্চা করি। এতে শরীরটাও সচল থাকে’।

তবে তার মতে, ‘যেটা করতে ভাল লাগে, সেটা করাই ভাল। কারো যদি নাচতে ভাল লাগে, তাই করুন। জোর করে ওজন তুলতে যাবেন না’।  তার মতো সকলেই নিয়মিত শরীর চর্চা করে ফিট থাকুক। এজন্য ইনস্টাগ্রামে শরীর চর্চার কিছু ভিডিও পোস্ট করেছেন।

খাওয়া-দাওয়া:
মনিতে খেতে খুব ভালবাসেন। শ্রীলঙ্কায় তার একটি রেস্তোরাঁও রয়েছে। নাম ‘কিমা সূত্র’। কিন্তু শরীরের জন্য খাওয়া-দাওয়ায় এখন রাশ টানতে বাধ্য হয়েছেন।

তবে জানালেন, প্রোটিন হোক বা কার্বোহাইড্রেট, সবই খান। রোগা থাকতে ডায়েট থেকে কিছুই পুরোপুরি বাদ দেননি। ফ্যাটও খান রোজ। তবে সামান্য। শাক–সবজিই বেশি খান।

সকাল শুরু হয় গ্রিন টি দিয়ে। সঙ্গে অ্যাভোকাডো টোস্ট। অবশ্যই ব্রাউন ব্রেডের। বেলার দিকে প্রচুর মরসুমি ফল। দুপুরে স্যুপ, সেদ্ধ সবজি খান। মাঝেমধ্যে সুশিও খান। তবে বিকেলের পর থেকে কার্বোহাইড্রেট খান না। তখন খিদে পেলে প্রোটিন বার বা বাদাম। নয়তো ডিমের সাদা অংশ। রাতে স্যালাড, স্যুপের মতো হালকা কিছু।

 

মিতু/বিবি নিউজ/৪৭৬

Related posts

Leave a Comment