ডেস্ক রিপোর্ট: নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় নগরী মাইদুগুরিতে শনিবার সকালে দুটি আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৯ জন নিহত ও আরো বেশ কয়েকজন আহত হয়েছে। প্রচন্ড শক্তিশালী এই বিস্ফোরণ দুটিতে নগরী কেঁপে ওঠে।
নাইজেরিয়ার জরুরি ব্যবস্থাপনা সংস্থা (এনইএমএ)’র এর মুখপাত্র মোহাম্মদ কানার বলেন, ‘আজ সকালে দুই আত্মঘাতী বোমা হামলাকারী মোটরচালিত রিক্সায় করে বিস্ফোরণ ঘটায়। হামলাকারীদের একজন নগরীর উপকণ্ঠের বাকাসি আইডিপি ক্যাম্প লক্ষ্য করে হামলা চালায়।’
এনইএমএ টুইটারে এক বিবৃতিতে জানায়, ‘এই হামলায় ৯ জন প্রাণ হারিয়েছে এবং ২৪ জন আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।’
মিতু/বিবি নিউজ/১০১
