রাজধানী থেকে পিস্তল, রিভলভার ও আরো কিছু অস্ত্রসহ গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ধারী পাঁচ প্রতারককে আটক করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের বিশেষায়িত টিম সোয়াত তাদের আটক করে। রবিবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান এ বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, এ বিষয়ে বেলা সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
Read MoreCategory: জেলার খবর
জেলার খবর
মাগুরায় অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
সাড়ে ৯ বছরের সাজার হাত থেকে বাঁচতে মাগুরার নজরুল ১৪ বছর ধরে পলাতক ছিল। শ্রীপুর থানা পুলিশ আজ শনিবার ভোররাতে নজরুলকে নিজ গ্রাম থেকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। শ্রীপুর থানার ওসি রেজাউল ইসলাম জানান, ১৯৯৮ সালে শ্রীপুর উপজেলার বিলনাথুর গ্রামের বদিয়ার রহমানের পুত্র নজরুল ইসলামকে আদালত একটি অস্ত্র মামলায় ৯ বছর ৬ মাস সাজা দেয়। তিনি জানান, জামিনে থাকা অবস্থায় রায় ঘোষণা হয়। নজরুল এর পর আত্মগোপনে চলে যায়। প্রায় ১৪ বছর ধরে সে পলাতক ছিল।
Read Moreশাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাড়ে ১৪ কেজি স্বর্ণ, মোবাইল সেট ও সিগারেট উদ্ধার : আটক ৪
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় সাড়ে ১৪ কেজি স্বর্ণ, দেড় শতাধিক মোবাইল সেট ও বিপুল পরিমাণ বিদেশী সিগারেট উদ্ধার করা হয়েছে। শুল্ক ফাঁকি দিয়ে এসব পণ্য আনায় এসময় ৪ যাত্রীকে আটক করা হয়। বাসস’র বিমানবন্দর সংবাদদাতা জানান, বিমানবন্দরে দুই যাত্রীর কাছ থেকে ১৪ কেজি ৩৩০ গ্রাম সোনার বার ও অলংকার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউজ কর্তৃপক্ষ। আটককৃত যাত্রীরা হচ্ছে- মামুন খান ও মুরাদ খান। জব্দ হওয়া সোনার বর্তমান বাজার মূল্য প্রায় ৭ কোটি ১৬ লাখ টাকা। সহকারী কমিশনার রেজাউল করিম জানান, শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে টিজি-৩২১ নম্বরের ফ্লাইটটি…
Read Moreপাইকগাছায় ৩২ কেজি কারেন্ট জাল আটক
মহানন্দ অধিকারী মিন্টু , পাইকগাছা (খুলনা) , খুলনার পাইকগাছায় মঙ্গলবার সকালে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৩২ কেজি কারেন্ট জাল জব্দ করেছে। বিক্রি নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রি ও মওজুদ রাখার দায়ে দু’ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করেছে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এএসএম রাসেল, পৌর সদরের বিভিন্ন মার্কেটে অভিযান চালিয়ে বোয়ালিয়া গ্রামের সুবোল সাধুর দোকান থেকে ২০ কেজি ও প্রসেনজিৎ সাধুর দোকান থেকে ১২ কেজি কারেন্ট জাল জব্দ করেন। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার নাহিদ-উল-মোস্তাক এবং সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ নাজমুল হক পৃথক ভাবে সুবোল সাধুকে ১ হাজার ৫ শত…
Read Moreআশুলিয়ায় নাইটিংগেল মেডিকেল কলেজ শিক্ষার্থীদের ক্যাম্পাস ছাড়া
আশুলিয়ার গোরাট এলাকার নাইটিংগেল মেডিকেল কলেজ সরকার নীতিমালা ভঙ্গের অভিযোগে বন্ধ ঘোষনা করায় শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক, অধ্যক্ষ ও প্রশাসনিক কর্মকর্তাকে সোমবার ও মঙ্গলবার ভোর রাত ৪টা পর্যন্ত অবরুদ্ধ করে রাখে। অবশেষে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে শিক্ষার্থীদের সূর্য ওঠার পরই ক্যাম্পাস ছাড়া করে। এ ব্যাপারে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ভোর রাতে পুলিশ তাদের ওপর লাঠিপেটা করে ক্যাম্পাস থেকে বের করে দেয়। এসময় তারা তাদের ব্যবহার্য জিনিসপত্র রেখেই টেনে হিছড়ে বের করে দেয় পুলিশ। পুলিশ পরিচাল হুমায়ুন জামান চৌধুরী সহ অধ্যক্ষ ও প্রশাসনিক কর্মকর্তাকে শিক্ষার্থীদের হটিয়ে দিয়ে বের করে নেন। এসময়…
Read Moreপিরোজপুরে বেইলি ব্রিজ ভেঙ্গে পাথরবোঝাই দুই ট্রাক খালে: হেলপার নিহত
পিরোজপুর-মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কের গুধিঘাটায় বেইলি ব্রিজ ভেঙ্গে দুটি ট্রাক খালে পড়ে যায়। ঘটনাস্থলেই একজন হেলপার নিহত হয়। আজ সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আসাদুল। তার বাড়ী সাতক্ষীরা সদর উপজেলায়। প্রত্যক্ষদর্শী জানায়, আজ সকাল সাড়ে সাতটার দিকে সাতক্ষীরা থেকে মঠবাড়িয়া যাবার পথে পাথর বোঝাই দুটি ট্রাক একই সাথে ব্রিজের উপর উঠলে ব্রিজটি সম্পূর্ণ ভেঙ্গে দুটি ট্রাকই খালে পড়ে যায়।এসময় একটি ট্রাকের হেলপার মারা যান। পিরোজপুর জেলার ফায়ার সার্ভিসের ডিএডি মতিয়ার রহমান জানন, মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। গাড়ির হেলপার আসাদুলকে মৃত অবস্থায় ফায়ার ব্রিগেডের কর্মীরা…
Read Moreযশোরে গণপিটুনিতে নিহত ৩
যশোরের ঝিকরগাছায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে তিন যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত দেড়টার দিকে পৌরসভার কৃষ্ণনগর ওয়াপদা বস্তি এলাকায় এ ঘটনা ঘটে।তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির আহমেদ জানান, মঙ্গলবার রাত দেড়টার দিকে কালো হাফ প্যান্ট বাহিনীর ডাকাত সদস্যরা কৃষ্ণনগর কাটাখার এলাকায় হানা দেয়। স্থানীয়রা সংঘবদ্ধ হয়ে ডাকাতদের ধাওয়া করলে এক পর্যায়ে তিন ডাকাত সদস্য ধরা পড়ে। পরে স্থানীয়দের গণপিটুনিতে ঘটনাস্থলেই তিন ডাকাত নিহত হন। বুধবার ভোর তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।
Read Moreজঙ্গী হামলার প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন
তৌহিদুল ইসলাম লালমনিরহাট , সারাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের হত্যার প্রতিবাদে এবং জঙ্গীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে আজ সোমবার সকালে লালমনিরহাটের মিশন মোড়ে মানব বন্ধন কর্মসূচী পালন করেছে হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখা । পরিষদের সাধারণ সম্পাদক শ্রী গোপাল বর্মনের সভাপতিত্বে সকালে ঘন্টাব্যাপি এ মানব বন্ধনে বক্তারা অবিলম্বে হামলা বন্ধের দাবী ও দোষীদের বিচারের দাবী জানান।এসময় বক্তব্য রাখেন শ্রী শৈলেন্দ্র কুমার,রতন কুমার সাহা,এস দিলীপ রায় প্রমূখ।মানব বন্ধনে বাংলাদেশ পুজা উৎযাপন পরিষদ,শ্রী শ্রী গৌরিশংকর গোশালা সোসাইটি,চার্চ অব গড সহ বিভিন্ন সংগঠন অংশ নেয়।
Read Moreআনসারুল্লা বাংলা টিমের ২ সদস্য আটক
রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে আনসারুল্লা বাংলা টিমের দুই সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারের উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার মধ্যরাতে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও বেশকিছু জিহাদি বই উদ্ধার করা হয়েছে।
Read Moreরাঙামাটিতে দ্বিতীয় দিনের মতো চলছে সড়ক-নৌপথ অবরোধ
রাঙামাটি ॥ রাঙামাটিতে দ্বিতীয় দিনের মতো চলছে সড়ক-নৌপথ অবরোধ ইউনিয়ন পরিষদ নির্বাচনে কেন্দ্র দখল করে ভোট কারচুপির প্রতিবাদ এবং পুনর্র্নিবাচনের দাবিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির ডাকে রাঙামাটিতে ৩৬ ঘণ্টার সড়ক ও নৌপথ অবরোধ আজ দ্বিতীয় দিনের মতো চলছে। মঙ্গলবার ভোটর ৬টা থেকে রাঙামাটি শহরে আজও দূরপাল্লার ও অভ্যন্তরীণ রুটে সকল প্রকার যান চলাচল বন্ধ রয়েছে। একই অবস্থা নৌ পথেও। এছাড়া, শহরের অভ্যন্তরীণ রুটে অটোরিকশা মোটর সাইকেল চলাচলও বন্ধ রয়েছে। শহরের প্রাণ কেন্দ্র বনরূপায় এলাকায় অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এদিকে, অবরোধ সমর্থনকারীরা শহরের বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে পিকেটিং করছে। অপ্রীতিকর…
Read More