এইডস ভাইরাসের ওষুধ আবিস্কার করলো বাঙ্গালী বিজ্ঞানী অনিতা

স্টাফ রিপোর্টার,বিবিনিউজ সার্ভিস,১৪ ॥এইডস ভাইরাস ঠেকানোর ওষুধ আবিস্কার করলো বাঙ্গালী বিজ্ঞানী অনিতা সরকার।। ডেঙ্গির পর কি এ বার এডসের টিকাও আমাদের হাতে আসতে চলেছে? তা সে কোনও দেশই হোক বা ঘর-বাড়ি অথবা আমার আপনার শরীর, বাইরের শত্রুকে ঠেকানোর ভাবনাটাই আমাদের ভাবতে হয় সবচেয়ে আগে। আর সেই শত্রু যদি এমন হয় যে তা দুদ্দাড়িয়ে বাড়ে সংখ্যায়, যাদের বংশ-বৃদ্ধি হয় রাক্ষসের বংশের মতো, তা হলে তাদের ঠেকানোর কাজটা জটিল থেকে জটিলতর হয়ে পড়ে এইডসের মতো একটি দুরারোগ্য ব্যাধি যে গত দু’-তিন দশক ধরে গোটা বিশ্বের ঘুম কেড়ে নিয়েছে, তার একটাই কারণ। ভাইরাস…

Read More

সাভারে সন্ত্রাসীদের গুলিতে ব্যবসায়ী আহত

ষ্টাফ রিপোর্টারঃবিবিনিউজসার্ভিস,১৪ সাভারে সন্ত্রাসীদের এলোপাথারি গুলিতে রুহল আমিন নামের এক (৩৮) মৎস্য ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার ভোর রাতে সাভারের দেওগাঁ পূর্বপাড়া গ্রামে একটি পুকুর পাড়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। আহত মৎস্য ব্যবসায়ী রুহল আমিনের ছোট বোন জানায় সাভারের দেওগাঁ পূর্ব পাড়া গ্রামে তিনটি পুকুরে বিভিন্ন রকমের মাছ চাষ করেন তার ভাই। ওই তিনটি পুকুরে মাছ চুরি হতে পারে এমন সন্দেহ সোমবার রাতে পুকুর তিনটি পাহারা দেন রুহুল আমিন। এসময় ভোর রাত পাঁচটার দিকে কয়েকজন সন্ত্রাসীরা পুকুর পাড়ে গিয়ে ওই মৎস্য…

Read More

আশুলিয়ার নাইটিংগেল মেডিকেল কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ, ভাংচুর ও পুলিশের সাথে সংঘর্ষ, ওসিসহ আহত ২০।

ষ্টাফ রিপোর্টারঃবিবিনিউজসার্ভিস,১৪ ॥সরকারি সিদ্ধান্ধে সাভারের আশুলিয়ার নাইটিংগেল মেডিকেল কলেজের কার্যক্রম বন্ধের প্রতিবাদকে কেন্দ্র করে শিক্ষার্থীদের বিক্ষোভ,অবস্থান ধর্মঘট,ক্যাম্পাসে ভাংচুর ও মহাসড়ক অবরোধের চেষ্টাকালে পুলিশের সাথে সংঘর্ষ,ধাওযা পাল্টা ধাওয়া পুলিশসহ আহত অন্তত ২০। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশের রাবার বোলেট ও টিয়ারসেল নিক্ষেপ । পুলিশ সাঁড়াশী অভিযান চালিয়ে বের করে দিয়েছে সকল শিার্থীকে। একদিন পর উদ্ধার করেছে অবরুদ্ধ করে রাখা প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন জামান চৌধুরীকে। মেডিকেল কলেজ পরিচালনার নীতিমালা ভঙ্গ করায় গত রোববার আশুলিয়ার নাইটিংগেল মেডিকেল কলেজসহ দেশের তিনটি মেডিকেল শিা প্রতিষ্ঠানের কার্যক্রম সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেয় স্বাস্থ্য মন্ত্রনালয়। আর এ সিদ্ধান্তে সবচাইতে…

Read More

সিংড়ায় সাইফুল বাহিনীর হামলায় নিহত ১

নাটোরের সিংড়ায় আধিপত্য বিস্তার ও মসজিদের টাকা আত্মসাতকে কেন্দ্র করে সাইফুল বাহিনীর হামলায় রেজাউল করিম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার ডাহিয়া ইউনিয়নের বেড়াবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। রেজাউল করিম বেড়াবাড়ী গ্রামের রহিদুল ইসলামের ছেলে। নিহতের লাশটি ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে প্রেরণের প্রক্রিয়া চলছে। প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার বেড়াবাড়ী গ্রামে আধিপত্য বিস্তার ও স্থানীয় জামে মসজিদের টাকা আত্মসাতকে কেন্দ্র করে বিবাদমান সাইফুল বাহিনী ও আনোয়ার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সোমবার দুপুরে সাইফুল বাহিনী মসজিদের ২লাখ আত্মসাত…

Read More

কুষ্টিয়ায় সড়ক ‍দুর্ঘটনায় ৪ নারী নিহত

কুষ্টিয়ায় ট্রাকের সঙ্গে নছিমনের সংঘর্ষে চার নারী শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ছয়জন। সোমবার সকাল সাড়ে সাতটার দিকে সদর উপজেলার বটতৈল এলাকায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। নিহতরা হলেন- ইসলামী বিশ্ববিদ্যালয় থানার মধুপুর গ্রামের সখি বেগম (৪০)। তার স্বামীর নাম লিয়াকত আলী। অপরজন একই থানার হরিনারায়নপুর গ্রামের বাসিন্দা কোমেলা খাতুন (৬৫)। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নসিমনযোগে ১০ জন যাত্রী লক্ষীপুর এলাকা থেকে কুষ্টিয়া যাচ্ছিল। বটতৈল এলাকার আনসার ক্যাম্পের কাছে নসিমনটি দাঁড়িয়ে থাকা অবস্থায় কুষ্টিয়া থেকে ঝিনাইদহগামী একটি ট্রাক সরাসরি এটিকে…

Read More

শোক সংবাদ : সাভারের শামসুল আলম ফরিদ আর নেই

সাভার বিশ্ববিদ্যালয় কলেজের মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক শামসুল আলম ফরিদ (৫০) ইন্তেকাল করেছেন (ইন্না—রাজিউন)। রোববার বিকেলে সাভার উত্তর পাড়ার নিজ বাসায় হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, একপুত্র, এক কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল রোববার সকাল ১০টায় সাভার কলেজ মাঠে নামাজে জানাজা শেষে তার মরদেহ তালবাগ কবরস্থানে দাফন করা হয়েছে। জানাজায় সংসদ সদস্য ডা. এনামুর রহমান, পৌর মেয়র হাজি আব্দুল গনিসহ গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ গ্রহন করেন।

Read More

সাভারে কারখানার ভিতরে শ্রমিকের রহস্যজনক মৃত্যুও অভিযোগ

সাভারে একটি পোশাক কারখানার ভিতরে শাহা-আলম নামের (৩) এক শ্রমিকের রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। অপরদিকে কারখানা কর্তৃপক্ষ বিষয়টিকে অস্বীকার করেছেন। গতকাল শনিবার গভীর রাতে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের পাকিজা ডাইং এন্ড পিন্টিং কারখানায় এ ঘটনা ঘটে। শ্রমিকরা জানায়, গতকাল গভীর রাতে শাহা-আলম নামের ওই শ্রমিক কারখানার ভিতরে একটি মেশিনে কাজ করছিলেন। এসময় ওই শ্রমিকের একটি হাত হঠাৎ করে মেশিনের ভিতরে ঢুকে যায়। কারখানা কর্তৃপক্ষ ওই শ্রমিককে মুমুর্ষূ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এদিকে শ্রমিকরা অভিযোগ করেছেন, কারখানা কর্তৃপক্ষ ওই শ্রমিকের…

Read More

সড়ক দুর্ঘটনায় এক কলেজ ছাত্র নিহত হওয়ার ঘটনায় সাভারে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করায় পুলিশের লাঠিচার্জে

স্টাফ রিপোর্টার, বিবি নিউজ সার্ভিস, ০৯ জুন : সড়ক দুর্ঘটনায় এক কলেজ ছাত্র নিহত হওয়ার জের ধরে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে  বিক্ষোভ মিছিল করায় পুলিশের লাঠিচার্জে আহত হয়েছে অন্তত ১০ জন কলেজ ছাত্র।   শুক্রবার দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের পাকিজা এলাকায় এঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়. বৃহস্পতিবার রাতে ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাজার বাসষ্ট্যান্ড রানা প্লাজার সামনে যাত্রীবাহী বাস চাপায় নিহত হয় মজিদপুর এলাকার মাইক্রো ইনটিষ্টিউট অব টেকনোলজী কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীর পিযুজ চৌধুরী (২০)। পরে  সকালে বাসের চালককে আটক করে বিচারের দাবিতে ওই কলেজের শিক্ষার্থীরা ঢাকা আরিচা মহাসড়কের ল্যাবজোন…

Read More

সাভারে প্লাস্টিক কারখানায় আগুন

ঢাকার অদূরে সাভারের কর্ণপাড়ায় একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১০ জন শ্রমিক আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর রাত ৩টা ৪০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ভোর পৌনে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। শ্রমিকরা জানায়, নাইট শিফটে কারখানায় বেশ কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। হঠাৎ করে পৌনে ৪ট্রা দিকে বিদ্যুৎ লাইনের একটি মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়। এতে মুহূর্তের মধ্যে আগুন পুরো টিনসেড কারখানায় ছড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন শ্রমিক আহত হয়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, সাভার থেকে ফায়ার সার্ভিসের…

Read More

বীরগঞ্জে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষনের চেষ্টা ঘটনায় ৫০ হাজার টাকায় মিমাংসা আতঃপর প্রতারনা

বীরগঞ্জ (দিনাজপুর) , ( ০৮ জুন ) : উপজেলার মরিচা ইউনিয়নের বাদলাপাড়া গ্রামের আজিজুল ইসলামের মেয়ে কোনপাড়া দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণীর ছাত্রী আরজিওনা খাতুন (১৪)কে গত শনিবার সন্ধ্যায় বাড়ীর পাশে টিউবওয়েলে হাত-মুখ ধুইতে গেলে প্রতিবেশী আছিম উদ্দিনের ছেলে কলেজ ছাত্র বুলু ইসলাম (১৯) তার মুখ চিপে ধরে পাশের ভূট্টাক্ষেতে নিয়ে গিয়ে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা করে। মাদ্রাসা ছাত্রী চিৎকার করলে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসতেই ধর্ষক পালিয়ে যায়। এ ঘটনায় সালিশ মিমাংশা নিয়ে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় মারপিট হয়। এলাকার নব-নির্বাচিত ইউপি সদস্য বুলবুল আহাম্মেদ লিটন ৫০ হাজার টাকা ধর্ষকের…

Read More