ষ্টাফ রিপোর্টার,১২ আগস্ট, ২০২৬ (বিবিনিউজ ) : ঢাকার সাভারের সাধাপুর এলাকায় মসজিদের মাঠে কালো স্কচটেপে মোড়ানো একটি প্রেশার কুকার পড়ে থাকতে দেখা গেছে। বোমা সন্দেহে নিরাপদ দূরত্বে থেকে স্থানটি ঘিরে রেখেছে পুলিশ। ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়েছে। আজ বুধবার সকালে এ খবর জানিয়েছেন সাভারের ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন। তিনি বলেন, গতকাল রাত দেড়টার দিকে সাধাপুর গোপের বাড়ি লালটেক ঘোড়া মসজিদের মাঠে স্থানীয় লোকজন একটি নীল রঙের প্লাস্টিকের ড্রাম দেখতে পান। ড্রামের ভেতরে কালো স্কচটেপে মোড়ানো একটি প্রেশার কুকার ছিল। পরে স্থানীয় লোকজন ড্রাম থেকে…
Read MoreCategory: জেলার খবর
জেলার খবর
হ্যালো ডিসিতে অভিযোগ: মুহূর্তেই পরিষ্কার হলো ময়লার ভাগাড়
ষ্টাফ রিপোর্টার,১০ আগস্ট, ২০২৬ (বিবিনিউজ ) :ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে কলাতিয়া খাল ও ব্রিজের নিচে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার স্তূপ পরিষ্কার করা হয়েছে। ‘হ্যালো ডিসি’তে অভিযোগ পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নিয়ে এসব ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। ঢাকার জেলা প্রশাসক মিজ ফরিদা খানম হ্যালো ডিসি অ্যাপের এই অভিযোগ উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) ফরোয়ার্ড করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন৷ সরেজমিনে দেখা যায়, কলাতিয়া বাজার ও আশপাশের এলাকার গৃহস্থালি বর্জ্য দীর্ঘদিন ধরে কলাতিয়া খাল ও ব্রিজের নিচে ফেলা হচ্ছিল। নিয়মিত ময়লা ফেলায় সেখানে বড় ধরনের আবর্জনার স্তূপ তৈরি হয়। এতে…
Read Moreআশুলিয়ার বাইপাইলে চাঁদা না দেওয়ায় হামলায় পাঁচ শ্রমিক আহত
ষ্টাফ রিপোর্টার,৮ আগস্ট, ২০২৬ (বিবিনিউজ ):আশুলিয়ার বাইপাইলে লেবার সরদারের কাছে প্রতিদিন ১২ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। চাঁদা না দেওয়ায় হামলায় লেবার সরদারসহ পাঁচ শ্রমিক আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।আশুলিয়ার বাইপাইল হাজী সদর আলী শপিং কমপ্লেক্সের কাঁচামালের আড়তের ঘটনা।অভিযোগকারী তোফাজ্জল হোসেনের দাবি, তাঁর ভাই দীর্ঘ ২৫ বছর ওই এলাকায় লেবার সরদার ছিলেন। প্রায় ৫০ দিন আগে তাঁর মৃত্যুর পর তোফাজ্জল দায়িত্ব নেন। এরপর থেকেই কয়েকজন ব্যক্তি প্রতিদিন ১২ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন।গত ৬ আগস্ট রাত সোয়া ১১টার দিকে ৩০ থেকে ৪০…
Read Moreসাভারের আশুলিয়ায় নিজ বাড়িতে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি
ষ্টাফ রিপোর্টার,৮ আগস্ট, ২০২৬ (বিবিনিউজ ):সাভারের আশুলিয়ায় নিজ বাড়িতে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি। এঘটনায় এলাকায় চরম আতংক বিরাজ করছে। জানাযায়,ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও মেম্বার পদপ্রার্থী মোঃ ইসমাইল হোসেন মোল্লার বাড়ির গেটে ভোর ৫টা ১০ মিনিটে অজ্ঞাত এক ব্যক্তি একটি ব্যাগ রেখে যায়।ব্যাগে ছিল কাফনের কাপড়, একটি গুলি, আতর, গোলাপ জল, সাবান ও একটি চিঠি। চিঠিতে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
Read Moreসাভারে একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
ষ্টাফ রিপোর্টার,০৩ আগষ্ট ২০২৬(বিবিনিউজ): সাভারে একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে| ভোর রাতে সাভার পৌর এলাকার ডগরমোড়া এলাকার তৃতীয় লিঙ্গের গুরুমাতা শাপলা চৌধুরীর বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে|শাপলা চৌধুরী জানায়,ভোর রাতে একদল মুখোশধারী ডাকাতদল তার এক তলা বাড়ির জানালার গ্রিল কেটে প্রবেশ করে| পরে বাড়ির সকল রুমের দরজা বাহির থেকে আটকিয়ে দেন ডাকাতরা| পরে আলমারি ভেঙে নগদ ২৮ লক্ষ টাকা,২২ ভরি স্বর্ণালঙ্কার ও আরেক ভাড়াটিয়ার নগদ পঞ্চাশ হাজার টাকা,চারটি মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়| পরে তিনি সকালে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ না আসায় তিনি ক্ষোভ প্রকাশ…
Read Moreটেকনাফে শাহপরীর দ্বীপের বেড়িবাঁধে অর্ধগলিত অজ্ঞাত মরদেহ উদ্ধার
মোহাম্মদ সোহেল ,কক্সবাজার,১ আগষ্ট ২০২৬(বিবিনিউজ): কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়া এলাকার বেড়িবাঁধ থেকে একটি অর্ধগলিত অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি সম্প্রতি মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের একজনের হতে পারে বলে স্থানীয়দের ধারণা। তবে বিষয়টি এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।্আজ দুপুর প্রায় ১টার দিকে শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়া এলাকার বেড়িবাঁধে সাগরের জোয়ারের পানিতে ভেসে আসা মরদেহটি স্থানীয়দের নজরে আসে। পরে তারা বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও টেকনাফ মডেল থানাকে অবহিত করেন।স্থানীয়দের ভাষ্য, জোয়ারের স্রোতে ভেসে আসা মরদেহটি বেড়িবাঁধের ইটের সঙ্গে আটকে…
Read Moreসাভারের আশুলিয়ায় পরিত্যক্ত কুয়া থেকে এক যুবকের লাশ উদ্ধার
ষ্টাফ রিপোর্টার,২৮ জুলাই, ২০২৬ (বিবিনিউজ ) : ঢাকার সাভারের আশুলিয়ায় পরিত্যক্ত কুয়া থেকে ১৮ বছর বয়সী এক যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস । দুপুরে সাভারের আশুলিয়ার চারাবাগ উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, মেহেদী হাসান নামের আঠারো বছর বয়সী ওই যুবক একটি পরিত্যক্ত কুয়ার ভিতর পড়ে যায়। পরে স্থানীয়রা জিরাবো মর্ডাণ ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস ঘটনা স্থলে গিয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। পরে হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।অপরদিকে সাভারের আশুলিয়ার জিরানী টেংগুড়ী নির্মাণ টেক এলাকায় রবিউল ইসলাম নামের এক নির্মাণ শ্রমিক…
Read Moreত্রাণের সাথে চিকিৎসা সেবা ও পানিবন্দী মানুষের পাশে মহেশখালী প্রশাসন
১১ জুলাই,২০২৬ (বিবিনিউজ):টানা ভারী বর্ষণ ও জলাবদ্ধতায় দুর্ভোগে পড়া পানিবন্দী মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে মহেশখালী উপজেলা প্রশাসন। খাদ্য সহায়তা বিতরণের পাশাপাশি দুর্গম ও জলাবদ্ধ এলাকায় পৌঁছে দেওয়া হচ্ছে জরুরি চিকিৎসাসেবাও। শুক্রবার মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের দক্ষিণ মগডেইল বিলপাড়া, ষাইটপাড়া, নয়াপাড়া, পশ্চিম তিতা মাঝিরপাড়া (বিলপাড়া) এবং রাজঘাট বিলপাড়া এলাকার পানিবন্দী পরিবারের খোঁজখবর নেন এবং তাদের মাঝে ২০০ প্যাকেট খাদ্য সহায়তা বিতরণ করা হয়। টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার ইমরান মাহমুদ ডালিমের নেতৃত্বে উপজেলা প্রশাসন মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনা করেন। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ…
Read Moreঢাকায় সুর লহরী সংগীত একাডেমীর কর্মশালা অনুষ্ঠিত
১১ জুলাই,২০২৬ (বিবিনিউজ):বিদ্রোহ, সাম্য, মানবতা ও প্রেমের চিরন্তন কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সংগীতচর্চাকে নতুন প্রজন্মের কাছে আরও অর্থবহ করে তুলতে সুর লহরীর উদ্যোগে সম্প্রতি নজরুল কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালাটি দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে পরিচালনা করেন সুর লহরীর পরিচালক রিপন মেহেবুব।কর্মশালায় নজরুল সংগীতের সুর, তাল, উচ্চারণ, আবেগ ও পরিবেশনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি নজরুলের সৃষ্টির অন্তর্নিহিত মানবতাবাদ, অসাম্প্রদায়িক চেতনা এবং শিল্পভাবনা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়। প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত এই কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা আন্তরিক উৎসাহ ও আগ্রহের সঙ্গে প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কলকাতা…
Read Moreব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত ‘বাংলাদেশের ২৫টি সবচেয়ে ইমপ্যাক্টফুল প্রতিষ্ঠান’সম্মাননায় স্থান পেয়েছে বিকেএসপি
৯ জুলাই, ২০২৬(বিবিনিউজ) :ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি (রজতজয়ন্তী) উদযাপন উপলক্ষে আয়োজিত ‘বাংলাদেশের ২৫টি সবচেয়ে ইমপ্যাক্টফুল প্রতিষ্ঠান’সম্মাননায় স্থান পেয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। গত ৫ জুলাই ঢাকায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক উন্নয়ন, কৃষি, প্রযুক্তি, শিল্প-সংস্কৃতি ও খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে দেশের উন্নয়ন এবং মানুষের জীবনমান উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখা ২৫টি প্রতিষ্ঠানকে এ সম্মাননা প্রদান করা হয়।ব্র্যাক ব্যাংকের তথ্য অনুযায়ী, একটি স্বাধীন জুরি প্যানেল অত্যন্ত সুনির্দিষ্ট, কঠোর ও স্বচ্ছ মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর সামাজিক ও অর্থনৈতিক প্রভাব, জনকল্যাণে অবদান, প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং জাতীয় উন্নয়নে দীর্ঘমেয়াদি ভূমিকা বিবেচনা করে সম্মাননাপ্রাপ্ত…
Read More