গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় একটি বাল্যবিয়ের আসর থেকে বর-কনেসহ কাজীকে আটক করেছে পুলিশ। বনগ্রাম ইউনিয়নের দক্ষিণ ইসবপুর গ্রামের দুলা শেখের বাড়িতে বাল্যবিয়ে প্রস্তুতিকালে তাদেরকে আটক করা হয়। স্থানীয়রা জানান, ওই গ্রামের দুলা মিয়া তার অপ্রাপ্তবয়স্ক কন্যা আরমিনা খাতুনের (১৫) সঙ্গে গাইবান্ধা সদর তুলশিঘাট ফুলবাড়ি গ্রামের আমিনুল ইসলামের ছেলে শাওন মিয়ার (২০) বিয়ে ঠিক করেন। সোমবার দিনগত রাতে দুলা শেখের বাড়িতে এ বিয়ের প্রস্ততি চলছিল। এদিকে সচেতন এলাকাবাসী বাল্যবিয়েটি ঠেকানোর জন্য সাদুল্যাপুর উপজেলা প্রশাসনকে খবর দেন। খবর পেয়ে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে উল্লেখিত বর-কনে ও কাজীকে আটক করে থানায় নিয়ে আসেন। ধৃত…
Read MoreCategory: জেলার খবর
জেলার খবর
সিলেটে ৫.২ মাত্রার ভূমিকম্প
সিলেটে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা ৮ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পে প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পটির উৎপত্তিস্থল মিয়ানমারের মাওলাইকের সাগাইনে বলে জানিয়েছে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। এর উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে ১০৫ কিলোমিটার গভীরে।
Read Moreবাইকের সাইলেন্সার পাইপ থেকে অর্ধকোটি টাকার ইয়াবা উদ্ধার: আটক-১
মোটরসাইকেলের সাইলেন্সার পাইপের ভেতর কৌশলে লুকিয়ে ইয়াবা পাচারের সময় অভিযান চালিয়ে ৫৫ লাখ টাকার ১১ হাজার পিস ইয়াবা জব্দ করেছে র্যাব-৭। ২২ এপ্রিল রোববার রাত ১১টায় নগরীর কর্ণফুলী থানার চরফরিদ, চরলক্ষ্যা হজরত তৈয়ব শাহ সিএনজি লিমিটেডের সামনে চেকপোস্ট বসিয়ে মোটর সাইকেল তল্লাশি চালিয়ে এসব ইয়াবা জব্দ করা হয়। র্যাবের সিনিয়র সহকারী পরিচালক মিমতানুর রহমান জানান, কিছু মাদক ব্যবসায়ী পটিয়া থেকে মোটরসাইকেলে ইয়াবার একটি চালান চট্টগ্রাম শহরে নিয়ে আসছিল। গোপনে এ সংবাদ পেয়ে গত রাত কাল রাত ১১টায় স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিমের নেতৃত্বে কর্ণফুলী থানার চরফরিদ, চরলক্ষ্যা হজরত তৈয়ব শাহ…
Read Moreবীরগঞ্জে স্কুল ছাত্রীকে জোর পূবর্ক ধর্ষন থানায় মামলা দায়ের
বীরগঞ্জে আজ সকালে এক স্কুল ছাত্রীকে জোর পূবর্ক ধর্ষনের থানায় অভিযোগ করা হয়েছে। উপজেলা সদর থেকে ৩০ কিলোমিটার উত্তরে মরিচা ইউনিয়নের ডাবরা জিনেশ্বরী গ্রামের আনন্দ মোহন বর্ম্মনের লম্পট ছেলে কোমল চন্দ্র বর্ম্মন কাইচালু (৪২) প্রতিবেশী কানাই বর্ম্মনের বাড়ীতে এসে ৮৫নং ডাবরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী সৃস্টি রানী বর্ম্মন (৯) কে বাড়ীতে একা পেয়ে শোয়ার ঘরের বিছানায় জোর পূর্বক ধর্ষন করে। কোমলমতি স্কুল ছাত্রী সৃস্টি রানী বর্ম্মনের চিৎকারে পিংকী রানী রায়, মুক্তি রানী রায় সহ প্রতিবেশীরা ছুটে আসলে ধর্ষক পালিয়ে যায়। স্কুল ছাত্রীর মা রতœা রানী বর্ম্মন জানান, মেয়ের…
Read Moreসাভারে ইউনির্ভাসিটির আবাসিক হলের এক ছাত্র নিহত
সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির আবাসিক হলের বেলকুনি থেকে পড়ে সাইফুল্লাহ তালুকদার মহসিন নামের (২২) এক ছাত্র নিহত হয়েছে। গভীর রাতে সাভারের দত্তপাড়া এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির আবাসিক হলে এঘটনা ঘটে। শিক্ষার্থীরা জানায় গভীর রাতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির বিবিএ তৃতীয় সেমিস্টারের ওই ছাত্র নিজের আবাসিক হলের রুম থেকে অন্য রুমে যাওয়ার সময় ছয়তলা থেকে মাটিতে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় শিক্ষার্থীরা উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের…
Read Moreআশুলিয়ায় এখনো হাজার হাজার অতিথি পাখি
দিয়া ইসলাম ,সাভার : শীত শেষে হয়ে গেলেও সাভারের আশুলিয়ায় একটি লেকে হাজার হাজার অতিথি পাখি রয়েছে। আর এই পাখি দেখতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিড় করছেন পাখিপ্রেমী মানুষরা। আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের সেনওয়ালিয়া এলাকায় লিবার্টি ম্যাক্স সিটির একটি লেকে পাখিগুলো বাসা বেধেছে। অতিথি পাখির কলকাকলিতে মুখর হয়ে ওঠে পুরো লেক। লেক আর জঙ্গলগুলোতে চলে তাদের অহর্নিশ খুনসুটি। এলাকাবাসীর ঘুম ভাঙানো আর ঘুম পাড়ানো দুই দায়িত্বই এখন তাদের কাঁধে বসেছে। আর এ দৃশ্য দেখতে হাজার হাজার দর্শনার্থীর ভিড় করছেন সেখানে। পাখি দেখতে আসা দর্শনার্থীরা জানান, সত্যিই পাখির কিচিরমিচির আর ওদের ডানা…
Read Moreলক্ষ্মীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু
লক্ষ্মীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা কালেক্টরেট প্রাঙ্গণ থেকে র্যালি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহরের ঝুমুর সিনেমা হল এলাকায় গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা হয়। জেলা সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহমদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মফিজুল ইসলাম, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আবুল বাসেদ, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এস এম মহিব উল্যা, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আবু জাফর, ডা.…
Read Moreগাজীপুরে শ্রমিক নেতা হত্যায় ১৩ জনের মৃত্যুদণ্ড
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় প্রায় দুই যুগ আগে শ্রমিক নেতা বিল্লাল হোসেন ওরফে বিলু (৪৫) হত্যা মামলায় ১৩ জনের ফাঁসির রায় দিয়েছে আদালত। গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মোঃ ফজলে এলাহী ভূইয়া সোমবার দুপুর সোয়া ১২টার দিক এ রায় দেন। এ আদালতের অতিরিক্ত পিপি মকবুল হোসেন কাজল জানান, রায় ঘোষণার সময় সাত আসামি আদালতে উপস্থিত ছিলেন, বাকিরা পলাতক। এছাড়া মৃত্যুদণ্ডের পাশাপাশি বিচারক প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন। মামলা সূত্রে জানা যায়, কালীগঞ্জ উপজেলার ঈশ্বরপুর গ্রামে ১৯৯৫ সালে বিল্লাল হোসেন খুন হন। এ ঘটনায় তার স্ত্রী…
Read Moreহবিগঞ্জে বজ্রপাতে শিশুসহ নিহত ৩
হবিগঞ্জ জেলার লাখাই ও বানিয়াচং উপজেলায় রবিবার বিকেলে বজ্রপাতে দুই কৃষকসহ তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, সজনগ্রামের কাদির মিয়ার ছেলে নুফুল মিয়া (৪৫), একই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে আপন মিয়া (৩৫) ও হিয়ালা আগলা বাড়ি গ্রামের ফুল মিয়ার ছেলে মঈন উদ্দিন (১২)। লাখাই থানার ওসি দেওয়ান নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, বিকেলে বৃষ্টির সময় বাড়ির পার্শ্ববর্তী হাওরে ধান কাটছিলেন নুফুল ও আপন। এসময় বজ্রপাতে গুরুতর আহত হন তারা। পরে তাদেরকে উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। অপরদিকে বানিয়াচং থানার ওসি মোজাম্মেল…
Read Moreগোমস্তাপুরে কথিত বন্দুকযুদ্ধে নিহত ২
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কথিত বন্দুকযুদ্ধে দুই ‘ডাকাত’ নিহত হয়েছে বলে দাবি করেছে র্যাব। রবিবার রাতে গোমস্তাপুর উপজেলার কুইচ্চাগাড়া এলাকায় র্যাবের সঙ্গে কথিত এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ‘বন্দুকযুদ্ধে’ র্যাবের চার সদস্য আহত হয়েছেন বলে র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে একটি পিস্তল, চার রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও কয়েকটি দেশী ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। নিহতদের নাম-পরিচয় এখনো জানায়নি র্যাব। র্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন সাঈদ আব্দুল্লাহ আল মুরাদ বলেন, রবিবার রাত সোয়া ১২টার দিকে গোমস্তাপুর উপজেলার কুইচ্চাগাড়া এলাকায় আড্ডা সড়কে ৫-৬ জনের একদল ডাকাত সড়কে ডাতাতির…
Read More