রাজদানীর মিরপুরে এক বাড়িতে অগ্নিকাণ্ডে দগ্ধ মা ও সন্তানের পর বাবা মানিক মিয়াও (৩৫) চলে গেলেন না ফেরার দেশে। তার শরীরের ৮০ ভাগেরও বেশি দগ্ধ ছিল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে মারা যান মানিক। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই মোঃ বাচ্চু মিয়া। মানিকের স্ত্রী মিনা আক্তার (২২) মারা যান বুধবার দুপুরে। অগ্নিকাণ্ডের রাতে মঙ্গলবারই মারা যায় তাদের সাত মাসের ছেলে তামিম। এ দুর্ঘটনায় দগ্ধ তিন জনের মধ্যে আর কেউ বেঁচে রইলো না। মিরপুরে ১১ নম্বর বাসস্ট্যান্ড সংলগ্ন ৩ নম্বর রোডের…
Read MoreCategory: জেলার খবর
জেলার খবর
জয়পুরহাটে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন
জয়পুরহাটের রেলবস্তি এলাকায় জোসনা বেগম নামে এক গৃহবধুকে হত্যার অভিযোগে আসামি বিপ্লব কুমারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া তাকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়। জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. আব্দুল মজিদ বুধবার দুপুরে এ রায় ঘোষণাকরেন। মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ১২ ফেব্রুয়ারি পাঁচবিবি উপজেলার সুলতানপুর গ্রামের জিরা ব্যবসায়ী বিপ্লব কুমার নীলফামারী জেলার ডোমার উপজেলার জোড়াবাড়ী গ্রামের আনোয়ারুল ইসলামের স্ত্রী জিরা ব্যবসায়ী জোসনা বেগমকে জয়পুরহাট রেলবস্তি এলাকায় ছুরিকাঘাত করে হত্যা করে। এ ঘটনার দুই দিন ১৪ ফেব্রুয়ারি নিহতের পিতা আব্দুল জলিল বাদী হয়ে জয়পুরহাট…
Read Moreআশুলিয়ায় পোশাক শ্রমিকের লাশ উদ্ধার
দিয়া ইসলাম ,সাভার : সাভারের আশুলিয়ায় রুমা খাতুন (১৬) নামে এক পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে আশুলিয়া ইউনিয়নের চাঁনগাও এলাকার জনৈক আফসার মিয়ার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। পুলিশ জানায় বিকেলে নিজ ভাড়া বাসায় সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পায় প্রতিবেশীরা। পরে আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ওই পোশাক শ্রমিক খেজুর বাগান এলাকার ক্রিস্টাল পোশাক কারখানায় হেলপার হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি বগুড়া জেলায় বলে জানিয়ে পুলিশ।…
Read Moreকার্ড জালিয়াতির হোতা শরিফুল ৪ দিনের রিমান্ডে
কার্ড জালিয়াতির অভিযোগে গতকাল মঙ্গলবার রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় শরিফুল ইসলামকে (ছবিতে ডানে)। ছবি: প্রথম আলোকার্ড জালিয়াতির অভিযোগে গতকাল মঙ্গলবার রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় শরিফুল ইসলামকে (ছবিতে ডানে)। ছবি: প্রথম আলো কার্ড জালিয়াতির ঘটনায় করা মামলায় গ্রেপ্তার হওয়া মো. শরিফুল ইসলামকে চার দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকা মহানগর হাকিম ফাহাদ বিন আমিন চৌধুরী এ আদেশ দেন। শরিফুল ইসলামকে গত আগস্টে মিরপুর থানায় করা কার্ড জালিয়াতির মামলায় গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল মঙ্গলবার রাজধানীর মিরপুর এলাকা থেকে তাঁকে…
Read Moreডিআইজি মিজানকে দুদকে তলব
পুলিশের প্রত্যাহারকৃত উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অবৈধ সম্পদ অর্জন ও দুর্নীতির অভিযোগে আগামী ৩ মে তাকে দুদকে হাজির হতে বলা হয়েছে। মিজানুর রহমানকে তলবের চিঠি বুধবার দুদক থেকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বরাবর পাঠানো হয়েছে। চিঠিতে মিজানুরকে আগামী ৩ মে সকাল সাড়ে ৯টায় দুদকের সেগুনবাগিচার প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। মিজানুর রহমান ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। নৈতিক স্খলন ও অস্ত্রের মুখে এক নারীকে তুলে নিয়ে বিয়ে করার অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মিজানুর রহমানকে প্রত্যাহার করা হয়।…
Read Moreশিশুকে ধর্ষণের অভিযোগে এক রিক্সা চালক আটক
সাভারের আশুলিয়ায় এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক রিক্সা চালককে আটক করেছে পুলিশ। সকালে আশুলিয়ার শ্যুাটিং বাড়ি থেকে তাকে আটক করে আশুলিয়া থানা পুলিশ। পুলিশ জানায় ধর্ষণের শিকার (৭) ওই শিশু বাবা মার সাথে শ্যুাটিং বাড়ি এলাকায় একটি বাড়িতে কক্ষ ভাড়া নিয়ে ভাড়া থাকতেন। পরে সকালে ওই শিশুকে ভাড়া বাড়ির একটি কক্ষে ওই রিক্সা চালক ধর্ষণ করে। পরে শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন দ্রুত এগিয়ে ওই ধর্ষণকারীকে আটক করে আশুলিয়া থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে ধর্ষণকারীকে আটক করে ও ওই শিশুকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এবিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত…
Read Moreসাভারে সেনাবাহিনীর আধুনিকীকরণের ধারাবাহিকতায় আজ
সাভারে সেনাবাহিনীর আধুনিকীকরণের ধারাবাহিকতায় আজ ৯ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৪৫ এম এল আর এস রেজিমেন্ট আর্টিলারি ও ৪৬ ডিভিশন লোকেটিং ব্যাটারি আর্টিলারি এবং ৬ স্বতন্ত্র এডি আর্টিলারি ব্রিগেড এর অধীনস্থ ৪৩ শোরাড সিসাইল রেজিমেন্ট আর্টিলারি পতাকা উত্তোলন করা হয়েছে। বুধবার দুপুরে আশুলিয়ার বিশমাইল এলাকায় সাভার ক্যান্টনমেন্ট এ পতাকা উত্তোলন করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। অনুষ্ঠানে এসময় সেনাবাহিনী প্রধান বলেন সকল সেনাসদস্যদের প্রশিক্ষণের মাধ্যমে সুশৃংখল দক্ষ ও যোগ্য সেনাসদস্য হিসেবে গড়ে উঠার লক্ষ্যে সদ্য প্রস্তুত থাকার নির্দেশ দেন। সেই সাথে পেশাদারিত্বের ঈন্সিত মান অর্জন করে অভ্যন্তরীণ ও…
Read Moreরাজধানীতে ট্রাকের ধাক্কায় রিকশাচালক নিহত
রাজধানীর শ্যামলীতে ট্রাকের ধাক্কায় শাহজাহান নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। এসময় ঘাতক ট্রাক চালক পালিয়ে গেলেও ট্রাকের হেলপারকে আটক করা হয়েছে বলে জানিয়েছে শেরে বাংলা নগর থানা পুলিশ। মঙ্গলবার রাত ১১ টার দিকে ঘটনাটি ঘটে বলে জানা গেছে। নিহত শাহজাহানের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুরে। জানা যায়, রিক্সার পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই রিক্সা চালক শাহজাহানের মৃত্যু হয়। এসময় স্থানীয়রা নিহতের লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।
Read Moreমিরপুরে গ্যাস লাইনে বিস্ফোরণ, শিশু নিহত
রাজধানীর মিরপুরে গ্যাস লাইনে বিস্ফোরণে এক পরিবারের ৩ জন দগ্ধ হয়েছেন। এ ঘটনায় এক শিশু নিহত হয়েছে। মিরপুর ১১ নম্বর সেকশনের ৪ নম্বর রোডের ৪ নম্বর বাড়ির ৫ তলা ভবনের নীচ তলায় মঙ্গলবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিরা হলেন, মানিক (৩৫), তার স্ত্রী মিনা (২৮) ও তাদের ৭ মাসের ছেলে সন্তান তামীম। দগ্ধ অবস্থার শিশু তামিমকে ঢামেক বার্ণ ইউনিটে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত দেড়টায় তাকে মৃত ঘোষণা করেন। মানিক ও মিনার অবস্থা সংকটাপন্ন। তাদের শরীরের অাশি ভাগের বেশি অংশ দগ্ধ হয়েছে।
Read Moreচট্টগ্রামে শিশু ধর্ষণ মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত
চট্টগ্রামে র্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে শিশু ধর্ষণ মামলার এক আসামি নিহত হয়েছে। বাঁশখালী উপজেলার পেকুয়া সীমান্ত এলাকায় মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। বন্দুকযুদ্ধে নিহত আসামি আব্দুল হাকিম মিন্টু (৩০) শেখেরখীল ইউনিয়নের টেকপাড়া গ্রামের শামসুল আলমের ছেলে। র্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার আশেকুর রহমান জানান, ধর্ষণ মামলার আসামি মিন্টু বাঁশখালী-পেকুয়া সীমান্তে অবস্থান করছে- এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে মিন্টু ও তার সহযোগিরা। র্যাবও পাল্টা গুলি ছুড়লে বেশ কয়েকজন পালিয়ে যায়। পরে সেখান থেকে মিন্টুর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে র্যাব।…
Read More