নাটোরে দুই ও তিন বছর বয়সী ২ শিশু ‘ধর্ষণ’

নাটোরের গুরুদাসপুরে তিন বছরের ও বড়াইগ্রামে দু’বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। দু’জনকেই নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুরে গুরুদাসপুরের তিন বছরের শিশুটিকে এবং আগের রাত ১২টার দিকে বড়াইগ্রামের দু’বছরের শিশুকে হাসপাতালে আনা হয়। গুরুদাসপুরে ‘ধর্ষণের’ শিকার শিশুর স্বজনরা জানান, কন্যা শিশুটির বাবা-মা ঢাকায় পোশাক কারখানায় কাজ করেন। শিশুটি নানির কাছে থাকে। স্থানীয় একজন শিশুটির নানার পুকুর ইজারা নিয়ে মাছ চাষ করেন। তিনি পুকুরের পাড়ের একটি ঘর করে পুকুর পাহারা দেন। বুধবার বেলা ১১টার দিকে ওই ব্যক্তি মেয়েটিকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। এ সময় মেয়েটির কান্নার…

Read More

ভোলার নতুন বাজারে অগ্নিকাণ্ডে ৫১টি দোকান পুড়ে গেছে

ভোলা শহরের নতুন বাজারে গতকাল শুক্রবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫১টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। রাত পৌনে ১টার দিকে আগুনের সূত্রপাত ঘটলে মুহূর্তের মধ্যে তা সর্বত্র ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ও স্থানীয়রা চেষ্টা চালিয়ে ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে বড় ধরণের কোন হতাহতের ঘটনা ঘটেনি। বৈদ্যুতিক শর্ট-সার্কিটের মাধ্যমে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। এতে কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করছে। বরিশাল ফায়ার সার্ভিস স্টেশনের উপ-পরিচালক মো. ফারুক হোসেন সকালে ঘটনাস্থল থেকে জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সাথে সাথে ভোলা ফায়ার সার্ভিসের…

Read More

স্বর্ণের বারসহ রিয়াদে বিমানের কেবিন ত্রু গ্রেফতার

রিয়াদ বিমান বন্দরে বাংলাদেশ বিমানের ফ্লাইট স্টুয়ার্ড তোফায়েলকে আধাকেজি ওজনের পাঁচটি স্বর্ণের বারসহ গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিমানের বিজি-০৪০ ফ্লাইটে রিয়াদ থেকে তার ঢাকায় আসার কথা ছিল। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রিয়াদের স্থানীয় সময় দুপুরে উড়োজাহাজে ওঠার আগে নিরাপত্তা চেকিংয়ের সময় নিরাপত্তা কর্মীরা তোফায়েলের জুতার মধ্যে থেকে পাঁচটি সোনার বার উদ্ধার করে। এরপর তাকে গ্রেফতার করা হয়। অবশ্য ফ্লাইটটি পরে নির্ধারিত সময়ে ঢাকায় চলে আসে। কয়েকবছর আগে তোফায়েল নিষিদ্ধ ওষুধসহ ধরা পড়েছিলেন। তখন তাকে চাকুরিচ্যুত করা হয়। পরে আবার তাকে পুনর্বহাল করা হয়।

Read More

মেলান্দহে বজ্রপাতে ২জনের মৃত্যু

মেলান্দহে বজ্রপাতে কৃষক ও গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার বজ্রপাতে কৃষক ফরিদুল ইসলাম এবং বৃহস্পতিবার গৃহবধূ সেনাবানু মারা যান। ফরিদুল গুজামানিকা গ্রামের আ. সালামের ছেলে এবং সেনাবানু দুরমুঠ ইউনিয়নের হাতিজা গ্রামের বেলাল উদ্দিনের স্ত্রী বলে জানা গেছে। এলাকাবাসী জানিয়েছে, ফরিদুল বুধবার সন্ধ্যায় ধানকাটতে গেলে বজ্রপাতে ক্ষেতই মারা যান। অপরদিকে বৃহস্পতিবার বিকেলের বাড়ির আঙ্গিনায় কাজ করা সময় বজ্রঘাতে সেনাবানু মারা যান।

Read More

সাভারে ট্রাকচাপায় যুবক নিহত

দিয়া ইসলাম , সাভার : সাভারে পণ্যবাহী ট্রাকচাপায় তসলিম (৩২) নামের এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুরের যাদুরচড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় ওই যুবক বলিয়ারপুর থেকে ঢাকা আরিচা মহাসড়ক দিয়ে সাভারে আসছিলেন। এসময় ঢাকা আরিচা মহাসড়কের হেমায়েতপুরের যাদুরচড় এলাকায় পৌঁছলে পিছন থেকে আসা দ্রুত গতির একটি পণ্যবাহী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই ওই যুবক নিহত হয়। স্থানীয়রা ধাওয়া দিয়ে ট্রাকটি আটক করলেও এর চালক ও হেলপার পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল…

Read More

বান্দরবানে বৌদ্ধ ভিক্ষুকে কুপিয়ে খুন

বান্দরবান সদর উপজেলায় উ নাইন্দিয়া (৮০) নামের এক বৌদ্ধ ভিক্ষুকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোররাতে বান্দরবান সদর উপজেলার বাকীছড়া মাঝেরপাড়া বৌদ্ধ বিহারে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। কে বা কারা কী উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে – সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে সাবিদা নামের এক শ্রমনকে কেয়াং (বৌদ্ধ বিহার) থেকে দৌড়ে বের হয়ে যেতে দেখেছে গ্রামবাসী। এখনো তিনি পলাতক। পাড়ার কার্বারি (পাড়া প্রধান) পাই হ্রী মং (চধর ঐৎর গড়হম) ধারণা করছেন, সাবিদা শ্রমনই এ হত্যাকাণ্ড…

Read More

সাভারে একটি তৈরি পোশাক কারখানার সামনে মিছিল করেছে শ্রমিকরা

বকেয়া তিন মাসের বেতনের দাবিতে সাভারে একটি তৈরি পোশাক কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। বৃহস্পতিবার সকালে সাভারের আড়াপাড়া এলাকায় আব্বাস এ্যাপারেলন্স গার্মেন্টস এ শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটে। শ্রমিকরা জানায় আব্বাস এ্যাপারেলন্স গার্মেন্টস কাজ করেন প্রায় ছয় শতাধিক শ্রমিক। শ্রমিকদের জানুয়ারি,ফেব্রুয়ারি ও মার্চ মাসের বকেয়া বেতন দেওয়ার কথা ছিলো আজ মালিকপক্ষের। মালিকপক্ষ শ্রমিকদের বেতন না দিয়ে কারখানার মুল ফটকে তালা ঝুলিয়ে পালিয়ে যায়। পরে শ্রমিকরা সকালে কারখানার সামনে এসে মুল ফটকে তালা দেখে বিক্ষোভ মিছিল করে কারখানার সামনে অবস্থান নেয়। বেতন না পাওয়া পর্যন্ত শ্রমিকরা কারখানার সামনে…

Read More

হবিগঞ্জে কালবৈশাখী : বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু

হবিগঞ্জ, ২৬ এপ্রিল  : জেলায় বুধবার সন্ধ্যায় কালবৈশাখী ঝড়ে ফসলী জমির ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। এছাড়াও জেলার বিভিন্ন স্থানে বাড়ির ঘর ও গাছপালার ঝড়ে উপড়ে পড়েছে। বুধবার সন্ধ্যার পর থেকে রাত ৮টা পর্যন্ত হবিগঞ্জের উপর দিয়ে কাল বৈশাখী ঝড় বয়ে যায়। এসময় ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টি ও বজ্রপাত হয়। বজ্রপাতে বাহুবল উপজেলায় এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, জেলার শায়েস্তাগঞ্জ, চুনারুঘাট, বাহুবল, বানিয়াচং ও আজমিরীগঞ্জ এলাকায় ঝড়ের ফলে অধিকাংশ ফসলী জমির পাকা ও আধা পাকা ধান মাটিতে পড়ে গেছে। আর এতে করে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সাধারণ কৃষকদের। এছাড়াও…

Read More

মৌলভীবাজারে অগ্নিকাণ্ডে মা-মেয়ের মৃত্যু, দগ্ধ ছেলে

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বিদ্যুতের শর্টসার্কিট থেকে বসতঘরে আগুন লেগে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ সময় দগ্ধ হয়েছেন ছেলেও। বুধবার রাত সোয়া ২টার দিকে রাজনগর সদর ইউনিয়ন ভোজবল গ্রামের ওয়াছির মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন – মা রোকেয়া বেগম (৫৫) ও মেয়ে শাহিনা বেগম (২৪)। তাদের বাড়ি একই এলাকায়। ছেলে মুন্না মিয়াকে (২৭) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজনগর থানার ওসি শ্যামল দত্ত জানান, রাতে বিদ্যুতের শর্টসার্কিট থেকে বসতঘরে আগুন লাগে। এতে ঘটনাস্থলেই একই পরিবারের তিনজন দগ্ধ হন। তাদের প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল নিলে…

Read More

রাজধানীতে প্রশ্নফাঁস চক্রের সদস্য আটক

রাজধানীর ওয়ারী এলাকা থেকে প্রশ্নপত্র ফাঁস চক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে র‌্যাব সদর দফতর থেকে পাঠানো এক বার্তায় এমন তথ্য জানানো হয়েছে। র‌্যাব জানায়, আটক ব্যক্তি এইচএসসির ভূয়া প্রশ্নপত্র সরবরাহের প্রলোভন দেখিয়ে অর্থ আদায় করে আসছিলেন। তবে তার নাম পরিচয় এখনো জানানো হয়নি।

Read More