ঝিনাইদহে ট্রাকের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষ, নিহত ৪

ঝিনাইদহে ট্রাকের সঙ্গে ইজি-বাইকের মুখোমুখি সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। পুলিশ জানিয়েছে, বুধবার বেলা আড়াইটার দিকে জেলা শহরের কাছে লাউদিয়ায় প্রবল বৃষ্টির মধ্যে হতাহতের এ ঘটনা ঘটে। হতাহতরা সবাই ইজি বাইকের যাত্রী। নিহতদের মধ্যে যাত্রী হাজেরা বেগম ও ইজিবাইক চালক মাহবুবের নাম জানা গেছে। তবে পুলিশ তাদের পরিচয় বলতে পারেনি। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রচণ্ড বৃষ্টির মধ্যে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ইজিবাইক দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চার জন মারা যান। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়।

Read More

সুনামগঞ্জে পৃথক বজ্রপাতে তিনজনের মৃত্যু

সিলেট, ২ মে : জেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া আরো তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ সদর ও জামালগঞ্জ উপজেলায় এই বজ্রপাতের ঘটনা ঘটে। জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়নের খুঁজারগাঁও গ্রামের সামনের হাওরে বজ্রপাতে কমলা কান্ত তালুকদার (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় কমলা কান্তের দুই ছেলেসহ ৩ জন আহত হন। জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আল ইমরান কমলাকান্ত তালুকদারের সৎকারের জন্য ৫ হাজার টাকা এবং আহত দুই ছেলের চিকিৎসার জন্য আরো ৫ হাজার টাকা অনুদান দেন। আহতরা হলেন, কমলাকান্তের বড় ছেলে জামালগঞ্জ ডিগ্রি কলেজের ছাত্র…

Read More

সাভারে শ্রমিকদের মহাসড়ক অবরোধ প্রত্যাহার

বকেয়া তিন মাসের  বেতনের দাবিতে সাভারে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে সাড়ে ৪ ঘন্টা বিক্ষুব্ধ শ্রমিকরা । বিকালে স্থানীয় এমপি ডা: এনামুল রহমান এবং মেয়র আ: গনির আশ্বাসে এ অবরোধ প্রত্যাহার করে শ্রমিকরা । মঙ্গলবার সকাল ১০ টা থেকে ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাজার ব্যাান্ড অবরোধ করে রাখে বিক্ষুব্ধ শ্রমিকরা। পুলিশ জানায় সাভারের আড়াপাড়া এলাকায় আব্বাস এ্যাপারেলন্স পোশাক কারখানার ছয় শতাধিক শ্রমিক বকেয়া জানুয়ারি,ফেব্রুয়ারি ও মার্চ মাসের বেতনের দাবিতে গত কয়েকদিন ধরে গার্মেন্টস বিক্ষোভ করে আসছিলো। পরে আজ শ্রমিকদের বেতন দেওয়ার কথা থাকলেও মালিকপক্ষ বেতন দিতে পারেনি। পরে শ্রমিকরা সকালে…

Read More

ট্রাকের নিচে চাপা পড়ে এক ব্যক্তি নিহত

মঙ্গলবার সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের রেডিওকলোনী এলাকায় এঘটনা ঘটে। পুলিশ জানায় সকালে রাস্তা পারহওয়ার সময় মহাসড়কে চলাচলরত একটি চাল ভর্তি ট্রাক উল্টে গেলে ওই ব্যক্তি ট্রাকের নিচে পড়ে যায় এসময় ঘটনাস্থলেই ওই ব্যক্তি নিহত হয়। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহত ওই ব্যক্তির নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।

Read More

কালবৈশাখীসহ ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে

সকাল থেকে দেশের বিভিন্নস্থানে কালবৈশাখীসহ ভারী বর্ষণ হয়েছে। আজ সোমবার সকাল ১০টা থেকে আগামী ২৪ ঘন্টায় দেশের অনেক জায়গায় এই অবস্থা অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া অফিস জানায়, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিজলী চমকারোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও মাঝারী ও ভারী থেকে অতি ভারী (৮৯ মি.মি.) বর্ষণ এবং বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া আজ সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট,…

Read More

সাভারে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ২৫ লক্ষ টাকার মালামাল লুটপাট করে ডাকাতরা

সাভারে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা এসময় বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ২৫ লক্ষ টাকার মালামাল লুটপাট করেছে। সোমবার ভোর রাতে সাভারের ব্যাংক টাউন এলাকায় পোল্ট্রি ব্যবসায়ী ইয়াসিন মিয়ার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতি হওয়া ওই বাড়ির সদস্যরা জানায় ভোর রাতে ছয়তলা বাড়ির দোতলায় তাদের ফ্ল্যাটের জানালার গ্রীল কেটে ৮/১০ একদল ডাকাত প্রবেশ করে ব্যবসায়ী ইয়াসিন মিয়া,তার স্ত্রী নাসিমা আক্তার,মেয়ে ফরিদা ইয়াসমিন ও তাসিনকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেধে আলমারী ভেঙ্গে নগদ চার লক্ষ ১০ হাজার টাকা,৪৫ ভরি স্বর্ণালঙ্কার,একটি ল্যাপটপ ও তিনটি…

Read More

সাভারে এসিড পান করে এক যুবক মারা গেছেন

সোমবার দুপুরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ জানায় সাভারের হেমায়েতপুরের ঋষিপাড়া এলাকায় একটি স্বর্ণের দোকানে কাজ করছিলেন মনোরঞ্জন সরকার। পরে সে গতকাল রাতের যেকোন সময় এসিড পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে স্বর্ণের দোকানের মালিক তাকে দ্রুত উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে দুপুরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। নিহত ওই যুবকের সারা শরীর এসিডে পুড়ে গেছে। এদিকে নিহত ওই যুবকের…

Read More

বজ্রপাতে ৯ জেলায় ১৯ জন নিহত

ঝড়-বৃষ্টির মধ্যে দেশের ৯ জেলায় গতকাল রবিবার বজ্রপাতে ১৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১৪ জন। সিরাজগঞ্জে পিতা-পুত্রসহ পাঁচজন, মাগুরায় চারজন, নওগাঁয় দুইজন, সুনামগঞ্জে একজন, গাজীপুরে দুইজন, ব্রাহ্মণবাড়িয়ায় একজন, গোপালগঞ্জে একজন, নোয়াখালীতে দুইজন ও রাঙ্গামাটিতে একজন নিহত হয়েছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর: সিরাজগঞ্জ : কাজিপুরের তেকানী চরে গতকাল সকালে পিতা সামছুল হক (৫০) ও পুত্র আরফান (১৪) বাদাম ক্ষেতে কাজ করতে যায়। সাড়ে নয়টার দিকে হঠাত্ প্রচন্ড ঝড় ওঠে। এসময় বজ্রপাতে পিতা ও পুত্র ঘটনাস্থলেই নিহত হয়। শাহজাদপুর উপজেলায় বৃষ্টির সময় নাবিল খান (১৭) ও পলিং (১৭)…

Read More

কামারখন্দে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সিরাজগঞ্জের কামারখন্দে বজ্রপাতে কাদের হোসেন (৩৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে নিহতের বাড়ির পাশে মাঠে এ ঘটনা ঘটে। নিহত কাদের হোসেন উপজেলার জামতৈল ইউনিয়নের পেস্তককুড়া গ্রামের মৃত আহের মণ্ডলের ছেলে। জানা যায়, রবিবার সকালে কৃষক কাদের হোসেন বাড়ির পাশে ধান কাটতে মাঠে যান। একপর্যায়ে সকাল সাড়ে ১০টার দিকে বজ্রপাতে তার শরীর ঝলসে যায়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।

Read More

সাভারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ গেলো বৃদ্ধার

সাভারেরএকটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে রেজিয়া বেগম (৭০) নামে বৃদ্ধা নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে সাভারের ভাকুর্তা ঈদগাঁ মাঠের কাছে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, বিকেলে নিজঘরে রান্না করতে গেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোণে গুরুতর আহত হন বৃদ্ধা। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। গ্যাস সিলিন্ডার লিক থাকায় এ বিস্ফোরণ ঘটেছে বলে জানায় স্থানীয়রা। ওই বৃদ্ধার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন।

Read More