কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বজ্রপাতে তিনজন আহত হয়েছেন। শুক্রবার সকাল ১০টার দিকে প্রচবল বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের আলগারচর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন – সবুজ মিয়া (২৭), আব্দুস সামদ (৪৫) ও আব্দুল খালেক (৪০)। আহত সবুজ মিয়া ও আব্দুস সামাদ রাজিবপুর উপজেলার বালিয়ামারী নয়াপাড়া গ্রামের বাসিন্দা ও আব্দুল খালেক রৌমারী উপজেলার আলগারচর গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, সকালে রৌমারী উপজেলার আলগারচর থেকে রাজিবপুর ফেরার পথে তুমুল বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে স্থানীয় খালেক মিয়ার দোকানে আশ্রয় নেয় সবুজ ও সামাদ। এ সময় বজ্রপাতে দোকানের মালিক আব্দুল…
Read MoreCategory: জেলার খবর
জেলার খবর
টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ বাসের চালক আটক
কক্সবাজারের টেকনাফে র্যাব সদস্যরা আজ বৃহস্পতিবার সড়কে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা বড়িসহ একটি যাত্রীবাহী বাস জব্দ করেছে। এই ঘটনায় বাসের চালককে আটক করা হয়েছে। জানা যায়, আজ বেলা ১১টার দিকে র্যাব-৭ কক্সবাজারের টেকনাফের অস্থায়ী ক্যাম্পের সদস্যরা গোপন খবরের ভিত্তিতে নাইট্যংপাহাড়ের উত্তর বড়ইতলী বায়তুল রহমান জামে মসজিদের সামনে অভিযান চালায়। এসময় কক্সবাজারগামী একটি বাসে তল্লাশি চালিয়ে পাঁচশ’ পিস ইয়াবাসহ চালক মো. নুরুল আবছারকে (৩১) আটক করে। আরও জানা যায়, জিজ্ঞাসাবাদে ওই বাসে বিশেষ কায়দায় লুকানো মাদকের চালানের কথা স্বীকার করেন চালক আবছার। এরপর আবারো তল্লাশি চালিয়ে ৪৯ হাজার ৪শ’…
Read Moreসাতক্ষীরা শহরে ট্রাকভর্তি কার্বাইড মেশানো আম জব্দ
সাতক্ষীরা শহর থেকে ট্রাকভর্তি কার্বাইড মেশানো ৬ লাখ টাকা মূল্যের ৩শ’ মণ আম জব্দ করেছে ডিবি পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে শহরের ইটাগাছা এলাকা থেকে ওই আমগুলো জব্দ করা হয়। সাতক্ষীরা ডিবি পুলিশের পরিদর্শক জুলফিকার আলী জানান, সাতক্ষীরার দেবহাটা এলাকা থেকে ট্রাকভর্তি কার্বাইড মেশানো আম আনা হচ্ছে এমন গোপন খবরের ভিত্তিতে সকাল ৯টার দিকে শহরের ইটাগাছা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে কার্বাইড মেশানো ট্রাকভর্তি ৬ লাখ টাকা মূল্যের ৩শ’ মণ আম জব্দ করা হয়। তবে, এ সময় আমের মালিকসহ ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা…
Read Moreলিবিয়ায় নির্বাচন কমিশন সদরদপ্তরে আত্মঘাতী হামলায় নিহত ১৫
লিবিয়ায় নির্বাচন কমিশনের সদরদপ্তরে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের এক আত্মঘাতী হামলায় ১৫ জন নিহত ও ২১ জন আহত হয়েছে। হাসপাতাল সূত্র একথা জানিয়েছে। খবর সিনহুয়ার। লিবিয়ার সরকারি ত্রিপোলি ফিল্ড হাসপাতালের কর্মকর্তা আব্দাদায়েম আল-রবতি এ প্রাণহানির সত্যতা নিশ্চিত করে বুধবার রাতে বলেন, এ ভয়াবহ হামলায় নির্বাচন কমিশনের নয়জন কর্মী, নিরাপত্তা বাহিনীর চার সদস্য ও দুই সন্ত্রাসী নিহত এবং আরো ২১ জন আহত হয়েছে। সন্ত্রাসীরা বুধবার নির্বাচন কমিশন ভবনের প্রধান গেটে হামলা চালায়। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সাথে তাদের বন্দুকযুদ্ধ হয়। বন্দুকযুদ্ধের এক পর্যায়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সন্ত্রাসীদের ঘিরে ফেললে তারা…
Read Moreনানিয়ারচর উপজেলা চেয়ারম্যানকে গুলি করে হত্যা
রাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান শক্তিমান চাকমাকে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে উপজেলা সদরে এ ঘটনা ঘটে। জানা যায়, শক্তিমান তার কার্যালয়ে ঢোকার পথে তাকে গুলি করা হয়। ঘটনাস্থলেই তিনি মারা যান। কারা এ ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
Read Moreমাধবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিকের মৃত্যু
জেলার মাধবপুরে বুধবার রাতে ঝড়ে মাটিতে পড়ে যাওয়া বিদ্যুতের তারে পা লেগে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃতরা উপজেলার ধর্মঘর ইউনিয়নের বৈষ্ঠবপুর গ্রামের আবুল হোসেনের ছেলে তকবীর হোসেন (৩০) ও একই গ্রামের রফিক আলীর ছেলে হায়দর আলী (১৫)। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যার দিকে মাধবপুরে এলাকায় ঝড় হয়। এ সময় আহমদপুর এলাকায় একটি খুটি পড়ে গিয়ে বিদ্যুতের তার রাস্তায় পড়ে যায়। পরে রাত সাড়ে ৮টার দিকে তকবীর হোসেন ও হাযদার আলী ধান মাড়াই কাজ শেষ করে ওই রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় পড়ে থাকা বিদ্যুতের তারে তাদের পা স্পর্শ…
Read Moreসাভারে জমি নিয়ে বিরোধের জেরে আহত ৩০
জমি নিয়ে বিরোধের জের ধরে সাভারের আশুলিয়ায় দু’গ্রুপের সংঘর্ষে আহত হয়েছে অন্তত ৩০ জন। সংঘর্ষের খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বুধবার দুপুরে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের কুরগাঁও বটতলা নতুনপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এলাকাবাসী জানায় আশুলিয়ার কুরগাঁও বটতলা নতুনপাড়া এলাকায় নিরব হোসেন, নাছির উদ্দিন’র সাথে ৮ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো হাবিবের সাথে। পরে বুধবার দুপুরে ওই জমিতে নিরব হোসেন, নাছির উদ্দিনের লোকজন গেলে হাবিবের ভাড়াটে সন্ত্রাসীরা তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে পিটিয়ে জখম করে তাদের সঙ্গে থাকা টাকা পয়সা ও মোবাইল ফোন লুটপাট করে…
Read Moreউত্তাল জবি, মেইন গেটে তালা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন আহমেদের অপসারণ প্রত্যাহারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে তালা ঝুলিয়ে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষক নাসির উদ্দিনের অপসারণ প্রত্যাহারের দাবিতে স্লোগান দিতে থাকেন তারা। সরেজমিনে দেখা যায়, সকাল আটটা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট আটকে জড়ো হতে থাকে সাধারণ শিক্ষার্থীরা। একসময় মেইনগেটে তালা ঝুলিয়ে দেয় তারা। মেইনগেট বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একপর্যায়ে কলা অনুষদের পকেট গেট খুলে দিতে বাধ্য হয়। আন্দোলনের মুখে ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি অনেক শিক্ষক। এদিকে, ক্যাম্পাসে সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে…
Read Moreরাজধানীতে ছুরিকাঘাতে স্কুলছাত্রের মৃত্যু
রাজধানী ঢাকার ভাটারা এলাকায় ছুরিকাঘাতে আশরাফুল আলম জিহাদ নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার রাত ৮টার দিকে ঘটনাটি ঘটে। এ ঘটনায় রিয়াজ ও হাসান নামে আরো দু’জন আহত হয়েছেন। নিহত জিহাদের বাড়ি গোপালগঞ্জ কোটালীপাড়া উপজেলার জামিলা গ্রামে। তার বাবার নাম আলমগীর হোসেন। সে ভাটারার জোয়ার সাহারা এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। কালাচাঁদপুর হাই স্কুল থেকে জিহাদ এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। জিহাদের বাবা আলমগীর হোসেন অভিযোগ করেন, জিহাদকে ডেকে নিয়ে যায় তার বন্ধু হৃদয়। এরপর কুড়িল চৌরাস্তায় এলাকায় নিয়ে ছুরিকাঘাতে হত্যা করে। স্থানীয়রা জানান, অনেক দিন আগে মোবাইলে ব্যবহার করা যায় এমন…
Read Moreদুই মাসে বজ্রপাতে মারা গেছে ৭০ জন
দুই মাসে বজ্রপাতে ৭০ জন মানুষ মারা গেছে। এরমধ্যে মার্চে ১২ জন ও এপ্রিলে ৫৮ জন। শুধু ২৯ ও ৩০ এপ্রিল দুই দিনেই মারা গেছে ২৯ জন মানুষ। গত মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তিনি বলেন, গত ২৯ ও ৩০ এপ্রিল ঢাকায় ১৪৬ মি.মি., সিতাকুণ্ডে ১১২ মি.মি., টাঙ্গাইলে ১০৭ মি.মি., ময়মনসিংহে ১৭১ মি.মি., রাঙ্গামাটিতে ১১০ মি.মি. ও সন্দীপে ৯৯ মি.মি. বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এ প্রবণতা স্বাভাবিক নয়। সরকার বজ্রপাত ও বৃষ্টিপাতের সম্ভাব্য পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণে রেখেছে। বর্ষার সময়ে সকলকে…
Read More