ঢাকা-কাঠমান্ডু পরীক্ষামূলক বাস চলাচল শুরু

ঢাকা-কাঠমান্ডু বাস সার্ভিসের নানা দিক খতিয়ে দেখতে নেপালের উদ্দেশে ঢাকা থেকে ছেড়ে গেছে পরীক্ষামূক প্রথম বাসটি। ওই বাসটিতে করে কাঠমান্ডু যাচ্ছেন বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা, দাতা সংস্থা এবং ভারত ও নেপালের প্রতিনিধিসহ ৪৫ জন যাত্রী। আজ সোমবার সকাল ৮ টায় ঢাকার কমলাপুর থেকে যাত্রা শুরু করে বাসটি। বাসটি ভারতের শিলিগুড়ি হয়ে নেপালের কাঠমান্ডু যাবে। পরীক্ষামূলক এ বাসটি কাঠমান্ডু গিয়ে পৌঁছাবে আগামী বৃহস্পতিবার। তিনদিন সময় নিয়ে বাসটি কাঠমান্ডু পৌঁছাবে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্ম-সচিব চন্দন কুমার দে বলছেন- যাত্রী, যাত্রীবাহী বাস ও মালামালের জন্য কার্গো পরিবহন সুবিধা-তিনটি বিষয়কেই বিবেচনা করা…

Read More

পল্টনে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত

রাজধানীর পল্টন এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে মিজান কাজী নামে (৪২) এক বাসের চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে আটজন। সোমবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ভোরে সুপ্রভাত ও শতাব্দী পরিবহনের মধ্যে এ দুর্ঘটনা সংঘটিত হয়। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

Read More

খাগড়াছড়িতে চলছে সকাল-সন্ধ্যা হরতাল

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি থেকে অপহৃত তিন বাঙালি ব্যবসায়ীকে উদ্ধারের দাবিতে আজ সোমবার জেলায় পালিত হচ্ছে সকাল-সন্ধ্যা হরতাল। পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ এ হরতালের ডাক দিয়েছে। হরতালের সমর্থনে সকালে জেলা শহরসহ বিভিন্ন স্থানে বাঙালি ছাত্র পরিষদের নেতা-কর্মীদের পিকেটিং করতে দেখা গেছে। হরতালের কারণে খাগড়াছড়ি থেকে ঢাকা, চট্টগ্রাম, ফেনীসহ দূরপাল্লা ও আভ্যন্তরীণ সড়কে সব ধরণের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। দীঘিনালায় সকাল বেলা দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। তাছাড়া, জেলা সদরের স্বনির্ভর এলাকার কাছে দুই টমটমের গ্লাস ভাঙার খবর পাওয়া গেছে। হরতালকে সমর্থন দিয়ে খাগড়াছড়ি শহরে দোকানপাট ও ব্যবসায়ীক প্রতিষ্ঠানও খোলেনি ব্যবসায়ীরা।…

Read More

গাইবান্ধায় নৈশকোচ-ট্রাক সংঘর্ষে নিহত ৪

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নৈশকোচের সঙ্গে বালুবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নারী ও শিশুসহ আরো ১৫ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আজ রবিবার ভোর রাতে রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার পান্থপাড়ায় বকচর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি মো. আকতারুজ্জামান ইত্তেফাক অনলাইনকে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী ভি এস পরিবহনের নৈশ কোচটির সাথে ওই এলাকায় বিপরীতমুখী বালু বোঝাই…

Read More

শ্রমিকদের নিয়ে লিগ্যাল এইড ক্যাম্প অনুষ্ঠিত

সাভারে ধ্বসে পড়া রানা প্লাজার পাঁচ বছর উপলক্ষে সাভারের আশুলিয়ায় পোশাক শ্রমিকদের নিয়ে লিগ্যাল এইড ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে আশুলিয়া ইউনিয়নের কাঠগড়া দুর্গাপুর মডেল স্কুলে সজাগ কোয়ালিশন ৯ব্লাস্ট) এর পক্ষে এ লিগ্যাল এইড ক্যাম্প অনুষ্ঠিত হয়। লিগ্যাল এইড ক্যাম্পে সাভার ও আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানার প্রায় তিন শতাধিক শ্রমিক অংশ গ্রহন করেন। লিগ্যাল এইড ক্যাম্প থেকে জানানো হয় পোশাক কারখানার কর্মস্থলকে নিরাপদ করার পাশাপাশি নারী শ্রমিকদের আধিক্য থাকা এ শিল্পে নারী শ্রমিকদের জন্য অনুকুল কর্মপরিবেশ নিশিচত করতে হবে এছাড়া রানা প্লাজা ট্রাজেডি দিবস উপলক্ষে গার্মেন্টস শ্রমিক ও সাধারণ মানুষের…

Read More

আশুলিয়া ইউনিয়ন পরিষদের চলতি বছরের বাজেট ঘোষণা

সাভারের আশুলিয়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। আশুলিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে বৃহস্পতিবার দুপুরে ২০১৮- ১৯ অর্থবছরের বাজেট ঘোষণা করেন আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শাহাব-উদ্দিন মাদবর। এ সময় ২০১৮-১৯ অর্থবছরের জন্য ছয় কোটি ২৩ লাখ ৫১ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়। বাজেট ঘোষণা অনুষ্ঠানে শাহাব উদ্দিন বলেন, এই বাজেটে আশুলিয়া ইউনিয়নের ব্যাপক উন্নয়ন হবে। এছাড়া তিনি আশুলিয়া ইউনিয়নকে একটি মাদকমুক্ত সমাজ গড়ার জন্য সবার সহযোগিতা কামনা করেন। বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আতাউর রহমান মোল্ল্যা,…

Read More

ঢাকার ধামরাইয়ে গাছের সঙ্গে ধাক্কায় বাস চুর্ণবিচুর্ণ, আহত ৪০

ঢাকা-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের ধামরাইয়ে একটি বাসকে সাইড দিতে গিয়ে অপর একটি দুরপাল্লার যাত্রীবাহী বাস গাছের সঙ্গে ধাক্কা লেগে চুর্ণবিচুর্ণ হয়ে গেছে। এতে বাসের চালকসহ ৪০ জন যাত্রী আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টায় ধামরাইয়ের মাদারপুর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। আহতদের ধামরাই, কালামপুর, সাভার, মির্জাপুর ও ঢাকার বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জয়পুরহাটগামী শ্যামলী পরিবহনের যাত্রীবাহী একটি বাস (ঢাকা-মেট্রো-ব- ১৪-৪৮৮৬) ধামরাইয়ের মাদারপুর বাসস্ট্যান্ডের কাছে অপর একটি বাসকে সাইড দিতে গেলে গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে বাসটি গাছের ভেতর ঢোকে সামনের…

Read More

সাভারে দুইজনকে কুপয়িছেে সন্ত্রাসীরা

র্পূব শত্রুতার জরে ধরে সাভারে এক স্কুল ছাত্রসহ দুই জনকে কুপয়িে জখম করছেে সন্ত্রাসীরা। বুধবার সকালে সাভাররে চাঁপাইন নউি মডলে স্কুলরে সামনে এঘটনা ঘট। এলাকাবাসী জানায়, স্কুলরে সামনে স্থানীয় দনি মজুর মজনু হোসনে (২০) ও স্কুল ছাত্র সারুখকে (১৪) ধারালো অস্ত্র দয়িে কুপয়িে জখম করে সআিরপি এলাকার সোহান ও সাগরসহ সন্ত্রাসীরা। এসময় স্থানীয়রা তাদরেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সাভাররে এনাম মডেকিলে কলজে হাসপাতালে র্ভতি কর।ে খবর পয়েে সাভার মডলে থানা পুলশি ঘটনাস্থল পরর্দিশন করছে।ে অভযিোগ পলেে ব্যবস্থা নয়ো হবে বলে জানয়িছেে সাভার মডলে থানার ওসি মোহসনিুল কাদরি।

Read More

সাভারে স্ত্রী হত্যা মামলায় পালাতক স্বামী গ্রেপ্তার

দিয়া ইসলাম : গভীর রাত ১ টার সময় সাভারের তেঁতুলঝোড়া পানপাড়া মহল্লার একটি বাসা থেকে র‌্যাব-৪ এর সদস্যরা অভিযান চালিয়ে গ্রেপ্তার করেন তাকে। র‌্যাব-৪ এর এএসপি আনিসুল করিম জানান সোমবার (০৯ এপ্রিল) ফরিদপুরে তার দ্বিতীয় স্বামীর বাসায় রিতা (২২) নামে এক গৃহবধূকে ছুরিকাঘাত করে সাবেক স্বামী আলগীর হোসেন। পরের দিন চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয় । ওই গৃহবধূর পরিবার দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেলে স্বামী পালাতক থাকে। পরে র‌্যাব-৪ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ওই স্বামী সাভারের পালিয়ে রয়েছে । গতকাল রাতে র‌্যাবের একটি দল…

Read More

পাঁচ হাজার পরিবারের অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন

টানা ১২ তম দিনের মত সাভারের আশুলিয়ায় বিভিন্ন বাসা বাড়িতে দেওয়া অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করেছে তিতাস গ্যাস কতৃপক্ষ। এসময় ওই সব এলাকার প্রায় পাঁচ হাজার পরিবারের অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করা হয়। সংযোগ বিছিন্ন কাজে সাভার তিতাস গ্যাস অফিসের ৯০ সদস্যের শ্রমিকদল অংশ গ্রহন করেন। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত আশুলিয়ার গৌরিপুর,আউকপাড়া,কুরগাঁও ও নিরিবিলি এলাকায় সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড এর ব্যবস্থাপক (জোবিও) প্রকৌশলী সিদ্দিকুর রহমানের নেতৃত্বে এ অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করণ করা হয়। এঘটনায় অবৈধ গ্যাস সংযোগ দেওয়া ও নেওয়ার অভিযোগে ৪৭ জনের নাম…

Read More