বিএনপি জামায়াত সরকারের সময় দেশে ক্যাসিনো শুরু হয়েছে:ওবায়দুল কাদের

সাভার প্রতিনিধি:বিএনপি জামায়াত সরকারের সময় দেশে ক্যাসিনো শুরু হয়েছিলো বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার দুপুরে সাভার সেনানিবাসের ঢাকা আরিচা মহাসড়কে শ্যুাটিং ক্লাব পয়েন্টে আন্ডারপাস নির্মাণ প্রকল্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসময় আরও বলেন দেশে চুনাপুটি ও আর রাঘব বোয়াল নয় যার বিরুদ্ধে দুর্নীতি পাওয়া যাবে তাকেই আইনের আওতায় এনে গ্রেপ্তার করা হবে জানিয়ে তিনি আরও বলেন দেশে দুর্নীতি সন্ত্রাস মাদকের বিরুদ্ধে এ অভিযান চলবে কোন দুর্নীতি বাজ লোককে ছাড় দেওয়া…

Read More

সাভারের আশুলিয়ায় এক ব্যক্তির জমি দখল করে রাস্তা তৈরির অভিযোগ

২৪ সেপ্টেম্বর,২০১৯( বিবিনিউজ ):সাভারের আশুলিয়ায় এক ব্যক্তির জমি দখল করে রাস্তা তৈরির অভিযোগ উঠেছে ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। এঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। অভিযুক্ত ওই ছাত্রলীগ নেতার নাম সাইদুর রহমান সম্রাট। তিনি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি। এলাকাবাসী জানায় আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকার সালাম সরকার নামের এক ব্যক্তির জমির মাঝ খান দিয়ে কয়েকজন অস্ত্রধারী ক্যাডার নিয়ে রাতের আধারে বালু ফেলে রাস্তা তৈরি করার চেষ্টা করেন ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি সাইদুর রহমান সম্রাট পরে সকালে এলাকাবাসী রাস্তা তৈরি করতে বাধা দেন। পরে তারা চলে যান। এবিষয়ে জমির মালিক…

Read More

দুর্নীতি বিরোধী অভিযানকে স্বাগত জানিয়েছেন সেনাবাহিনী প্রধান: জেনারেল আজিজ আহমেদ

সাভার,২৪ সেপ্টেম্বর,২০১৯(বিবিনিউজ):দেশে চলমান দুর্নীতি বিরোধী অভিযানকে সেনাবাহিনী স্বাগত জানিয়েছেন বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। মঙ্গলবার সকালে সাভারের মিলিটারি ফার্মে ১টি অত্যাধুনিক মিল্কিং পার্লার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ এসময় আরও বলেন সেনাবাহিনীর অবসর প্রাপ্তরা যদি কেই ক্লাবের নামে ক্যাসিনো চালায় তাহলে আমাদের নোটিশ হয়েছে এবং আমাদের গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে তদন্ত করার জন্য তদন্তে প্রমাণিত হলে আমাদের যা করনীয় আমরা তাই করবো জানিয়ে তিনি আরও বলেন দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় দেশে ক্রাইমের সংখ্যা কমে আসবে বলেও মন্তব্য করেন…

Read More

কুষ্টিয়ায় ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু

২১ সেপ্টেম্বর ২০১৯, (বিবিনিউজ):কুষ্টিয়ায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। নিহত কলেজছাত্র তারেক আহমেদ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি ইউনিয়নের মহিরুদ্দিনের ছেলে। তিনি খলিশাকুন্ডি ডিগ্রি কলেজের পাস কোর্সের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সেলিম হোসেন ফরাজী প্রথম আলোকে বলেন, গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তারেক ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। রাতে তিনি ভালো ছিলেন। কিন্তু আজ সকালে অবস্থার অবনতি হলে তাঁকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। সরকারি হিসাবে,…

Read More

আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদকের আসামীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী

সাভার,১৯ সেপ্টেম্বর,২০১৯(বিবিনিউজ):সাভার পৌর আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক আব্দুল মজিদকে গুলি করে হত্যার ঘটনায় আসামীদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। বৃহস্পতিবার বিকেলে সাভারের ভাগলপুর এলাকায় এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে এসময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,পৌর মেয়র আব্দুল গণি,যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক মোল্ল্যা,তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলস সমরসহ স্থানীয় আওয়ামী লীগ…

Read More

জাবির উপাচার্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছে আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা

সাভার প্রতিনিধি:জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.ফারজানা ইসলাম ও তার পরিবারের সদস্যদের উপর দুর্নীতির অভিযোগ তুলে উপাচার্যের পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপাচার্যের প্রশাসনিক কার্যালয়ে গিয়ে শেষ হয়। এসময় বিক্ষোভ মিছিল থেকে আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা জানায় পহেলা অক্টম্বরের মধ্যে উপাচার্য প্রফেসর ড.ফারজানা ইসলাম যদি পদত্যাগ না করে তাহলে ক্যাম্পাসে ধর্মঘটসহ সর্বাত্মক আন্দোলন গড়ে তোলা হবে। ক্যাম্পানে আন্দোলন চলায় আজ নিজ কার্যালয়ে…

Read More

ঢাকার ধামরাইয়ে এক ব্যবসায়ীকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা

ধামরাই ,১৮ সেপ্টেম্বর,২০১৯(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে হান্নান মিয়া নামের (৪০) নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে সন্ত্রাসীরা। বুধবার সকালে ধামরাইর জয়পুরা এলাকার একটি পরিত্যক্ত ভবন এর ভিতর থেকে তার মরদেহ উদ্ধার করে ধামরাই থানা পুলিশ। নিহত হান্নান মিয়া ধামরাইর সোমভাগ ইউনিয়নের জয়পুরা গ্রামের সোনা মিয়ার ছেলে। সে ব্যবসায়ী ছিলো বলে জানা গেছে। পুলিশ জানায় গভীর রাতে হান্নান মিয়াকে বাড়ি থেকে সন্ত্রাসীরা ডেকে নিয়ে পিটিয়ে ওশ্বাসরোধ করে হত্যা করে লাশ জয়পুরা এলাকায় একটি পরিত্যক্ত ভবনের ভিতর রেখে পালিয়ে যায়। পরে সকালে খবর পেয়ে পুলিশ নিহতের লাশ…

Read More

জাবির শিক্ষার্থীদের আন্দোলনের দুই দফা দাবি মেনে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন

সাভার প্রতিনিধি:জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পে অপরিকল্পনা ও দুর্নীতির বিরুদ্ধে তিন দফা দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের দুই দফা দাবি মেনে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ তিন দফা দাবির বাকি দাবি টি নিয়ে বিশ্ববিদ্যালয়েরউপাচার্য প্রফেসর ড.ফারজানা ইসলামের সাথে আলোচনা হওয়ার কথা রয়েছে আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে। বিকেল চারটায় উপাচার্যের নতুন প্রশাসনিক ভবনে এ আলোচনা হওয়ার কথা রয়েছে। আজকের দাবিটি হলো দুর্নীতির অভিযোগের বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন। এদিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগকে এক কোটি টাকা দেওয়া নিয়ে ছাত্রলীগ ও উপাচার্যের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য পাওয়া গেছে । এবিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছ থেকে…

Read More

সাভারের আশুলিয়ায় প্রায় দুই হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ

সাভার,১৭ সেপ্টেম্বর,২০১৯(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় বিভিন্ন বাসাবাড়িতে অবৈধভাবে প্রভাবশালীদের দেয়া প্রায় দুই হাজার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে আশুলিয়ার চক্রবর্তী এলাকার বিভিন্ন গ্রামে এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে অভিযান চালায় তিতাস। সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (জোবিঅ) প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েমের নেতৃত্বে এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার কাজে তিতাসের প্রায় ৬০ জন শ্রমিক অংশ নেন। স্থানীয়রা জানায়, চক্রবর্তী এলাকার বিভিন্ন এলাকায় মোটা অঙ্কের টাকার বিনিময়ে দুই বছর আগে প্রতিটি বাসাবাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেয় ওই এলাকার সাইফুল বেপারী,কামরুল বেপারী,দুলাল বেপারী,মোশারফ বেপারী,সফুর উদ্দিন…

Read More

সাভারে বঙ্গবন্ধু গোল্ডকাফ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

সাভার,১৭ সেপ্টেম্বর,২০১৯(বিবিনিউজ):সাভারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাফ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সকালে আশুলিয়া স্কুল এন্ড কলেজে মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বনগাঁও ইউনিয়ন পরিষদকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন ইয়ারপুর ইউনিয়ন পরিষদ। খেলা শেষে বিজয়ী দের মাঝে পুরুস্কার বিতরণ করেন সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খাঁন ও ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শাহাব উদ্দিন মাদবর। খেলাটি দেখার জন্য স্কুল মাঠে কয়েক হাজার দর্শক উপস্থিত ছিলেন।

Read More