সাভার,৫ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় মরহুম নুরুল ইসলাম চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আশুলিয়ার শিমুলিয়া বাজারে এ ফাইনাল খেলা অনুষ্ঠি হয়। খেলায় শিমুলিয়া ইউনিয়ন পরিষদকে ৫-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হন ধামসোনা ইউনিয়ন পরিষদ। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। ফুটবল খেলা দেখার জন্য মাঠে কয়েক হাজার দর্শক উপস্থিত ছিলেন।
Read MoreCategory: জেলার খবর
জেলার খবর
সাভারের আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ হত্যার ঘটনায় আরও এক আসামী গ্রেফতার
সাভার,৩ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):সাভারের চাঞ্চল্যকর আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ হত্যার ঘটনায় ব্যবহৃত অস্ত্রসহ মানিক নামে আরও এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে একই মামলায় পুলিশ ৪ আসামিকে গ্রেফতার করল। বৃহস্পতিবার দুপুরে সাভার মডেল থানায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার। এসময় তিনি বলেন, বুধবার দিবাগত গভীর রাতে সাভারের বক্তারপুর এলাকা থেকে আওয়ামী লীগ নেতা মজিদ হত্যার অন্যতম আসামি মানিক নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। এসময় চার রাউন্ড গুলিসহ মজিদ হত্যাকান্ডে ব্যবহৃত একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়। পুলিশ কর্মকর্তা আরো বলেন, আওয়ামী লীগ নেতা…
Read Moreসাভার উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশন কমিটি গঠন
সাভার,৩ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):দুর্নীতি করবো না কাউকে করতেও দেবোনা এই স্লোগানকে সামনে রেখে সাভার উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশন কমিটি গঠন করা হয়েছে। দুপুরে সাভারের পার্বতীনগর এলাকায় আলোচনা সভায় এ কমিটি ঘোষনা করা হয়। এসময় পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ানকে সভাপতি ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমরকে সাধারণ সম্পাদক ঘোষনা করা হয়েছে। আলোচনা সভায় এসময় সাভার উপজেলার অন্তর্গত ১২ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় এসময় সারাদেশ ব্যাপি দুর্নীতির বিরুদ্ধে সরকার যে অভিযান শুরু করেছে এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান…
Read Moreসাভারের আশুলিয়ায় বাসাবাড়িতে অবৈধ দুই হাজার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ
সাভার,৩ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় বিভিন্ন বাসাবাড়িতে অবৈধভাবে সংযোগ দেওয়া দুই হাজার পরিবারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকালে আশুলিয়ার কাইচাবাড়ি এলাকার বিভিন্ন গ্রামে এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান চলে। সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (জোবিঅ) প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েমের নেতৃত্বে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সংযোগ বিছিন্ন কাজে এ সময় তিতাসের প্রায় ৫০ জন শ্রমিক অংশ নেন। স্থানীয়দের অভিযোগ আশুলিয়ার কাইচাবাড়ি এলাকার বিভিন্ন এলাকায় মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রতিটি বাসাবাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেয় ওই এলাকার প্রভাবশালীরা। আজ সকালে তিতাস…
Read Moreসড়ক দূর্ঘটনায় সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার স্বামী নিহত,আহত অন্তত ৫
সাভার প্রতিনিধি:সাভারে ট্রাক চাপায় প্রাইভেট কারে থাকা সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার জাহানের স্বামী কাজী সেলিমুর রহমান (৫৫) নিহত হয়েছে। এসময় খালেদা আক্তার জাহানসহ আহত হয়েছে অন্তত ৫ জন। বুধবার রাতে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুরের আলমনগর এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় সাভার থেকে সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার জাহান ও তার স্বামী কাজী সেলিমুর রহমান একটি প্রাইভেট কারে করে ঢাকার উদ্দেশ্যে রওয়া দেন পরে তাদের প্রাইভেটকারটি ঢাকা আরিচা মহাসড়কের আলমনগর এলাকায় পৌছলে আমিনবাজার থেকে ছেড়ে আসা একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের আইল্যান্ডের উপরে…
Read Moreবাংলাদেশে কেউ সন্ত্রাসী কায়েম করতে পারবে না:দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী
সাভার,৩০ সেপ্টেম্বর,২০১৯(বিবিনিউজ):বাংলাদেশ শান্তির দেশ এই দেশে কেউ সন্ত্রাসী কায়েম করতে পারবে না বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। সাভার উপজেলা পরিষদে আসন্ন দুর্গাপুজা উপলক্ষে সার্বিক পরিস্থিতি আইন শৃঙ্খলা বাহিনী ও হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় শেষে তিনি একথা বলেন। এবার দুর্গাপুজা উপলক্ষে সারাদেশে মন্দির গুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি আরও বলেন এবার সাভারে এক’শ ৯২টি মন্দিরে দুর্গাপুজা অনুষ্ঠিত হবে এজন্য দুর্যোগ ব্যবস্থা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতিটি মন্দিরে পাঁচ’শ কেজি করে চাউল বিতরণ করা হবে। পরে প্রতিমন্ত্রী সাভারের মুক্তিরমোড় এলাকায় বঙ্গবন্ধু মোড়াল ও মুক্তিযুদ্ধের…
Read Moreসাভারে বঙ্গবন্ধু গোল্ডাকাফ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
সাভার,২৯ সেপ্টেম্বর,২০১৯(বিবিনিউজ):সাভারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডাকাফ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সাভারের অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় এসময় তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন ধামসোনা ইউনিয়ন পরিষদ। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। খেলাটি দেখার জন্য স্কুল মাঠে কয়েক হাজার দর্শনার্থী উপস্থিত হন।
Read Moreপ্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণী পর্যন্ত পরীক্ষা থাকছে না:প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় সচিব
সাভার প্রতিনিধি:আগামীতে প্রাথমিক বিদ্যালয় তৃতীয় শ্রেণী পর্যন্ত পরীক্ষা থাকছে না । তবে নিয়মিত ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে । বৃহস্পতিবার ঢাকার সাভারের আশুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ঢাকা জেলা কর্মকর্তা ,শিক্ষক ও সমন্বয় সামাজিক উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোঃ আকরাম-আল-হোসেন এ কথা বলেন মানসম্মত শিক্ষা শেখ হাসিনার দীক্ষা স্লোগানকে সামনে রেখে সচিব আরও বলেন আমাদের শিক্ষকরা পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান এর যেখানে গত বছর ৬৫ ভাগ শিক্ষার্থী বাংলা রিডিং পড়তে পারতো না সেখানে এবছর আগামীতে শতভাগ করার আওতায় আনতে হবে সভায় সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা প্রাথমিক শিক্ষা…
Read Moreসাভারের আশুলিয়ায় এক কোটি টাকার জালনোট সহ দুই ব্যবসায়ী আটক
সাভার প্রতিনিধি:সাভারের আশুলিয়ায় এক কোটি টাকার জালনোট সহ দুই ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ৪। বুধবার দুপুরে আশুলিয়ার কুটুরিয়ার আমতলা এলাকা থেকে জাল টাকাসহ তাদেরকে আটক করে র্যাব ৪ । আটক দুই জাল টাকা ব্যবসায়ী হলেন সেকেন্দার ও নাহিদ। র্যাব জানায় দুপুরে র্যাব ৪ এর কোম্পানী কমান্ডার মেজর শিবলী মোস্তফা গোপন সংবাদের ভিতিত্বে টাকা কেনার কথা বলে ক্রেতা সেজে কুটুরিয়ার আমতলা এলাকা থেকে এক কোটি টাকার জালনোটসহ ওই দুই জনকে আটক করে। এসময় তাদের কাজ থেকে এক হাজার টাকার এক’শটি জাল নোট উদ্ধার করা হয়। র্যাব আরও জানায়…
Read Moreভূঞাপুরে বাল্য বিবাহ, যৌতুক ও মাদক বিরধী লাল কার্ড প্রদর্শণ কর্মসূচি পালন
ভূঞাপুর প্রতিনিধি:বাল্য বয়সে বিয়ে নয়, যৌতুক চাইলে সম্ভব নয়, মাদকমুক্ত যেন সমাজ হয়” এই স্লোগানে টাঙ্গাইলের ভূঞাপুরে প্রতিভা ছাত্র সংগঠনের উদ্যোগে, গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাল্যবিবাহ, যৌতুক ও মাদক বিরধী লাল কার্ড প্রদর্শন করেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার মোহাম্মদ আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম সহ বিদ্যালয়ের শিক্ষক – শিক্ষিকা ও ছাত্র -ছাত্রী বৃন্দ। অনুষ্ঠানে বাল্যবিবাহ, যৌতুক ও মাদকের কুফল নিয়ে আলোচনা করা হয়। এ সময় ওসি রাশিদুল ইসলাম সকলকে ৯৯৯ এ কল করার আহব্বান জানান। আলোচনা শেষে বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষ রোপন করা হয়।
Read More