মিয়ানমারকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে অবশ্যই: প্রধানমন্ত্রী

১৬ জুলাই, ২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু করার জন্য মিয়ানমারের প্রতি তাঁর আহ্বান পুনর্ব্যক্ত করে সোমবার বলেছেন, মিয়ানমারকে অবশ্যই তাদের নাগরিকদের বাংলাদেশ থেকে ফেরত নিতে হবে। তিনি বলেন, ‘রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া অবশ্যই শুরু করতে হবে। আমরা আর কতদিন এ বোঝা বহন করবো? রোহিঙ্গাদের যত তাড়াতাড়ি প্রত্যাবাসন করা হবে, তা সকলের জন্য হবে মঙ্গলজনক ।’ বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মারি-এনিক বুর্দিন সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শেখ হাসিনার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। বৈঠকের পর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ…

Read More

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী

সাভার,১৪ জুলাই,২০১৯(বিবিনিউজ):সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি নাক ইয়োন। সকালে নয়টায় তিনি স্মতিসৌধে এসে পৌছলে তাকে স্বাগত জানান মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও গৃহায়ান ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম। পরে তিনি শহীদ বেদীতে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ও শহীদদের স্বরণে এক মিনিট নিরবতা পালন করেন। এসময় তাকে তিন বাহিনীর গার্ড অব অনার দেওয়া । শ্রদ্ধা নিবেদন শেষে তিনি স্মৃতিসৌধে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন স্মৃতিসৌধ প্রাঙ্গনে একটি নাগেশ^র চাপা ফুলের চারা রোপন করেন।…

Read More

উন্নয়নের গতিকে অব্যাহত রাখতে হলে দুর্নীতি প্রতিরোধ করতে হবে : প্রধানমন্ত্রী

১৩ জুলাই, ২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতি প্রতিরোধে সরকারের উর্ধ্বতন কর্মকর্তাদের যথাযথ পদক্ষেপ প্রহণের আহবান জানিয়ে বলেছেন, আপনারা দেখেবেন দুর্নীতির কারণে আমাদের অর্জনগুলো যেন নষ্ট হয়ে না যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে তাঁর তেজগাঁওস্থ কার্যালয়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠানে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন,‘আপনারা (জেষ্ঠ্য সরকারী কর্মকর্তা) তৃণমূল পর্যায়ের কর্মকর্তাদের দুর্নীতি বন্ধে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করবেন। যাতে করে আমাদের এত কষ্টের অর্জনগুলো দুর্নীতির কারণে নষ্ট না হয়ে যায়।’ প্রধানমন্ত্রী দুর্ণীতির বিরুদ্ধে কঠোর হুশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘আমরা এত খেটে, সারাদিন এত কাজের পরে যদি দুর্নীতির…

Read More

সিনিয়র ক্রীড়া সম্পাদক অজয় বড়ুয়া আর নেই

১২ জুলাই, ২০১৯ (বিবিনিউজ) : বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক,দৈনিক সংবাদের ক্রীড়া সম্পাদক অজয় বড়ুয়া (৭১) আর বেঁচে নেই। লন্ডনের সেন্ট বার্টস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৭ টা ২০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র,দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মরদেহ ঢাকায় আনা হবে। দৈনিক সংবাদের হয়ে ইংল্যান্ডে বিশ্বকাপ ক্রিকেটের সংবাদ সংগ্রহ করতে গত ৩১ মে সস্ত্রীক লন্ডন যান তিনি। বাংলাদেশের প্রথম তিনটি ম্যাচের সংবাদও সংগ্রহ করেন। জুনের শেষ সপ্তাহে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। কয়েকদিন জ¦রে ভোগার পর ২৩ জুন লন্ডনের কিং…

Read More

ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নের আহ্বান প্রধানমন্ত্রীর

১২ জুলাই, ২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা শেখ হাসিনা ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন করে অপরাধীদের কঠোর শাস্তি প্রদানের ওপর গুরুত্বারোপ করে বলেছেন, এ ধরনের জঘন্য কার্যকলাপ কখনও মেনে নেয়া যায় না। প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের আইন আরো কঠোর করা দরকার, আরো কঠোরভাবে তাদের (এসব অপরাধীদের) শাস্তি দেয়া দরকার। কারণ এই ধরনের জঘন্য কার্যকলাপ কখনও মেনে নেয়া যায় না।’ এ ব্যাপারে তাঁর সরকার যথাযথ পদক্ষেপ প্রহণ করবে বলেও প্রথানমন্ত্রী কঠোর হুঁশিয়ারী উচ্চারণ করেন। প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা শেখ হাসিনা বৃহস্পতিবার সন্ধ্যায় একাদশ জাতীয় সংসদের তৃতীয় (বাজেট) অধিবেশনের সমাপনী ভাষণে…

Read More

দেশে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর হাতে দমন করা হবে:দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী

সাভার,১২ জুলাই,২০১৯(বিবিনিউজ):আন্দোলনের নামে দেশে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদেরকে কঠোর হাতে দমন করা হবে বলে হুশিয়ারি দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। বৃহস্পতিবার দুপুরে সাভার উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন দেশের মানুষ বর্তমানে সুখে শান্তিতে বসবাস করছে আর বিএনপি নেতারা খালেদা জিয়াকে মুক্তির নামে দেশে আন্দোলন করবে যে হুমকি দিচ্ছে তাতে আওয়ামী লীগ ভীত নয় তাদের আন্দোলন রাজপথে মোকাবেলা করা হবে বলেও জানান তিনি। পরে প্রতিমন্ত্রী সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশ্ব জনসংখ্যা দিবস…

Read More

নগরভবনে রিকশাচালকদের চায়ের আমন্ত্রণ খোকনের

০৯ জুলাই, ২০১৯(বিবিনিউজ):ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন আন্দোলনরত রিকশাচালকদের নগরভবনে চায়ের আমন্ত্রণ জানিয়ে বলেছেন, আলোচনার মাধ্যমে আমরা সমাধানের পথ বের করবো। তিনি বলেন, নাগরিকদের জন্যই হাজারো রাস্তার মধ্যে মাত্র দুটি প্রধান সড়কে রিকশা চলাচল বন্ধ করা হয়েছে। লক্ষ-কোটি মানুষকে জিম্মি করে এ ধরনের আন্দোলন গ্রহণযোগ্য নয়। সরকারের সব সিদ্ধান্ত নাগরিকদের পছন্দ নাও হতে পারে। তবে আলাপ-আলোচনার মাধ্যমে তা সমাধান করা সম্ভব। রাজধানীর সোনারগাঁও হোটেলে নগরীতে সুশৃঙ্খল গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এক আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালায় তিনি এ কথা বলেন। মেয়র বলেন, রিকশাচালকদের যদি কোনো…

Read More

জাবিতে হলে আসন নিশ্চিতের দাবিতে ছাত্রীদের মানববন্ধন

০৯ জুলাই, ২০১৯(বিবিনিউজ):জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে আসন নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছেন হলের ছাত্রীরা। আজ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের পুরোনো প্রশাসনিক ভবনের সামনে বিভিন্ন বিভাগের ৪৭তম ব্যাচের ছাত্রীরা এ মানববন্ধন করেন। ছাত্রীরা জানান, ২০১৭-১৮ শিক্ষাবর্ষের (৪৭ তম ব্যাচ) ১১৩ জন ছাত্রীকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে সংযুক্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাদের মধ্যে ৮৭ জনের হলের কমনরুমে থাকার ব্যবস্থা করা হয়। দীর্ঘ ১৮ মাস ধরে তারা একই কক্ষে অবস্থান করছেন। এ সময়ের মধ্যে বেশ কয়েকবার হলের প্রাধ্যক্ষকে মৌখিক ও লিখিতভাবে সমস্যা সমাধানের দাবি জানান তারা। কিন্তু কোনো সমাধান হয়নি। সর্বশেষ,…

Read More

রিফাত শরীফ হত্যায় আরও একজন গ্রেফতার

৮ জুলাই, ২০১৯ (বিবিনিউজ) : বরগুনায় শাহনেওয়াজ রিফাত শরীফ হত্যায় জড়িত সন্দেহে আরিয়ান শ্রাবণ নামে আরও এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় হত্যায় ব্যবহৃত একটি রামদা উদ্ধার করা হয়েছে। রিফাত হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির আজ এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতার হওয়া শ্রাবন বরগুনা পৌর শহরের গোলাম সরোয়ার রোডের ইউনুস সোহাগের ছেলে। পরিদর্শক হুমায়ুন কবির আরও জানিয়েছেন, রিফাত শরীফকে কুপিয়ে হত্যায় ব্যবহৃত একটি রামদা বরগুনার সরকারি কলেজ ক্যান্টিনের পূর্ব পাশের ডোবা থেকে পুলিশ আজ উদ্ধার করেছে। পুলিশ হেফাজতে থাকা রিফাত ফরাজীর দেওয়া তথ্যের ভিত্তিতে…

Read More

এইচএসসি’র ফলাফল আগামী ১৭ জুলাই

৮ জুলাই, ২০১৯ (বিবিনিউজ) : উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামী ১৭ জুলাই বুধবার। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক আজ এ কথা জানিয়েছেন। রীতি অনুযায়ী, ১৭ জুলাই সকালে বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ফলাফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করবেন। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। মন্ত্রীর সংবাদ সম্মেলনের পর থেকে শিক্ষার্থীরা ফল জানতে পারবেন। গত ১ এপ্রিল থেকে এএইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে শেষ…

Read More