৮ জুলাই, ২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার দেশব্যাপী প্রয়োজনীয় বিনিয়োগ শিক্ষা এবং বিনিয়োগকারীদের সম্ভাব্য সব ধরনের নিরাপত্তা প্রদানের মাধ্যমে একটি শক্তিশালী ও স্থিতিশীল পুঁজিবাজার গঠনে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সরকার একটি শক্তিশালী পুঁজিবাজার গঠনে কাজ করে যাচ্ছে, এর ফলে দেশের অভ্যন্তরে বিনিয়োগের ক্ষেত্রে দীর্ঘ-মেয়াদি অর্থের যোগান দেয়া সম্ভব হবে।’ প্রধানমন্ত্রী আজ সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘রিজওনাল সেমিনার অন ফিন্যান্সিয়াল লিটারেসি এন্ড ইনভেস্টমেন্ট প্রোটেকশন’ শীর্ষক ৪ দিনের এক সেমিনারের উদ্বোধনী পর্বে প্রধান অতিথির ভাষণে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন,‘ আমাদের সরকার একটি শক্তিশালী পুঁজিবাজার…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
চীন সফর সম্পর্কে প্রধানমন্ত্রীর মিডিয়া ব্রিফিং সোমবার
৭ জুলাই, ২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনে তাঁর পাঁচদিনের দ্বিপক্ষীয় সরকারী সফরের বিষয়ে আগামীকাল মিডিয়া ব্রিফিংয়ে বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো: নজরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবনে বিকাল ৪টায় মিডিয়া ব্রিফিং শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের প্রধানমন্ত্রী লী কেকিয়াংয়ের আমন্ত্রণে পাঁচদিনের দ্বিপক্ষীয় সরকারী সফর শেষ করে গতকাল বিকেলে দেশে ফিরেছেন।
Read Moreশহরের সুবিধা গ্রামে পৌঁছে দিতে কাজ করছে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী
৬ জুলাই, ২০১৯ (বিবিনিউজ) : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, শহরের সকল সুযোগ সুবিধা গ্রামের মানুষ যাতে পেতে পারে, সে লক্ষ্যে সরকার কাজ করছে। তিনি বলেন, গ্রামে শিক্ষা, চিকিৎসা, শপিং মলের সকল সুযোগের সৃষ্টি হবে। সৃষ্টি হবে মানুষের কর্ম সংস্থানের। তাজুল ইসলাম আজ শনিবার বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির আইসিটি সেন্টারে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, আগামীতে দেশের গ্রামকে শহরে পরিনত করতে জমির আইল না রেখে সমবায়ী ভিত্তিতে চাষাবাদ করতে হবে। অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী…
Read Moreবর্তমান সরকারের সময় দুর্নীতি করে কেউ পার পাবেনা :দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী
সাভার,৬ জুলাই,২০১৯(বিবিনিউজ):বর্তমান সরকারের সময় দুর্নীতি করে কেউ পার পাবেনা বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। শনিবার দুপুরে সাভারের চাঁপাইন এলাকায় সাভার মডেল কলেজে নবীন বরণ অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন বর্তমান সরকার দুর্নীতি মুক্ত সরকার একই সরকারের সময় কেউ দুর্নীতি করে পার পাবেনা এছাড়া দুর্নীতি বাজদের সামাজাকি ভাবে বয়কট করতে হবে জানিয়ে তিনি আরও বলেন এতিমের টাকা চুরি করে খাওয়ার অভিযোগে আদালত বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে সাজা দিয়েছে তাই আদালতের মাধ্যমে…
Read Moreধামরাইয়ের সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা শুরু
ধামরাই,৫,জুলাই,২০১৯ (বিবিনিউজ):শিক্ষা খাতে উন্নয়ন করার জন্য সরকার নানা পদক্ষেপ হাতে নিয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি। বৃহস্পতিবার বিকেলে উপমহাদেশের বিখ্যাত ঢাকার ধামরাইয়ের হিন্দুদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রা উদ্বোধন শেষে তিনি একথা বলেন। শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি এসময় আরও বলেন বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার এখনো দেশে স্বাধীনতা বিরোধীরা সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে কিন্তু কোন ষড়যন্ত্রেই সরকারের উন্নয়ন ঠেকাতে পারবে না। আন্দোলনের নামে দেশে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদেরকে কঠোর হাতে দমন করা হবে বলেও হুশিয়ারি দেন তিনি। বৃহস্পতিবার রথযাত্রা কায়েতপাড়া থেকে শশুর বাড়ি যাত্রা বাড়িতে এসেছে।…
Read Moreশেখ হাসিনা এবং কেকিয়াং’র মধ্যে আলোচনা শুরু
৪ জুলাই, ২০১৯ ( বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং-এর মধ্যে গ্রেট হল অব পিপলে আজ সকালে দ্বিপাক্ষিক আলোচনা শুরু হয়েছে। সূত্র জানায়, স্থানীয় সময় সকাল ১১টায় গ্রেট হল অব পিপলে এই আলোচনা শুরু হয়। দি গ্রেট হল অব পিপল বেইজিং’র তিয়েনানমেন স্কয়ারের পশ্চিম পার্শ্বে অবস্থিত একটি সরকারী ভবন। এটি চীন সরকার এবং শাসক চীনা কমিউনিস্ট পার্টির আইন প্রণয়ন এবং অন্যান্য আনুষ্ঠানিক কাজে ব্যবহৃত হয়। এর আগে সকাল ১০টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রেট হল অব পিপলে পৌঁছলে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। গ্রেট হল পিপলে…
Read Moreপ্রধানমন্ত্রীকে বেইজিংয়ে লালগালিচার সংবর্ধনা
৩ জুলাই, ২০১৯ ( বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিয়াওনিং প্রদেশের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) অ্যানুয়াল মিটিংয়ের উদ্বোধনী পর্বে যোগদান শেষে আজ সকালে চীনের রাজধানী বেইজিং পৌঁছেছেন। সকাল ১০টা ৫ মিনিটে (স্থানীয় সময়) প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীবাহী বিমানটি বেইজিংয়ের উদ্দেশে দালিয়ান ঝৌশুজি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। দালিয়ান সিটির ভাইস মেয়র জিয়াও শেংফেং প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানান। চীন সরকারের একটি ভাড়া করা বিমানে করে প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীরা স্থানীয় সময় সকাল ১১টা ৫ মিনিটে বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বেইজিং বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা দেয়া হয় এবং ছোট একটি…
Read Moreবরগুনায় রিফাত হত্যার প্রধান আসামী নয়ন বন্ড বন্দুকযুদ্ধে নিহত
২ জুলাই, ২০১৯ (বিবিনিউজ ) : শাহনেওয়াজ রিফাত শরীফ হত্যা মামলার প্রধান আসামি সাব্বির আহমেদ নয়ন (নয়ন বন্ড) মঙ্গলবার ভোরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। এ সময় একটি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও ৩ টি চাপাতি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, বরগুনা জেলা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে পুরাকাটা গ্রামের একটি নিরিবিলি (চায়না প্রকল্প) এলাকায় নয়ন বন্ড অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করার উদ্দেশ্যে মঙ্গলবার ভোর সোয়া চারটার দিকে পুলিশের একটি টিম অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে নয়ন বন্ড পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে পুলিশ ও…
Read Moreওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
২ জুলাই, ২০১৯ (বিবিনিউজ) : আজ সকালে এখানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিওইএফ) বার্ষিক সম্মেলন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। চীনের দালিয়ানে ৩ দিনব্যাপী ‘ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম’স অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নস ২০১৯ শীর্ষক এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান, ব্যবসায়ী, সুধী সমাজের প্রতিনিধি, শিক্ষাবিদ এবং শিল্পীসহ প্রায় ১ হাজার ৮শ’রও বেশি প্রতিনিধি যোগদান করেছেন। এটি ডব্লিউইএফ সামার দাভোস নামেও পরিচিত। সম্মেলনের এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘লিডারশীপ ৪.০- সাকসিডিং ইন এ নিউ এরা অব গ্লোবালাইজেশন।’ লিয়াওডং রাজ্যের দালিয়ান উত্তর পূর্ব এশিয়ার ব্যবসা এবং অর্থনৈতিক কেন্দ্র এবং উত্তর চীনের হংকং হিসেবেও…
Read Moreগাড়ি ছিনতাইয়ের উদ্দেশ্যেই উবার চালককে হত্যা করা হয় : ডিএমপি
৩০ জুন, ২০১৯ (বিবিনিউজ) : গাড়ি ছিনতাইয়ের উদ্দেশ্যেই উবার চালক আরমানকে (৪০) হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. আবদুল বাতেন। তিনি বলেন, এই হত্যাকান্ডে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হচ্ছে- হত্যার মূল পরিকল্পনাকারী সিজান (২৪), শরিফ (১৯) ও সজিব (২০)। তিনি আজ রাজধানীর মিন্টোরোড়ে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। আবদুল বাতেন বলেন,এই হত্যাকারীদের টার্গেট ছিল একটি টয়োটা এলিয়েন মডেলের গাড়ি ছিনতাই করা। টার্গেট হিসেবে তারা বেছে নিয়েছিল রাইড শেয়ারিং কোম্পানি উবারের গাড়ি। পরিকল্পনা অনুযায়ী এলিয়েন গাড়ি পেতে…
Read More