সাভার,০৫ সেপ্টেম্বর,২০১৯(বিবিনিউজ):সরকারের উন্নয়ন কর্মসুচী দেখে বিএনপি ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে সাভার উপজেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন বিএনপি জামায়াত এখন পথহারা পথিক তাদের দলের নেতাদের মধ্যে কোন ঐক্য নেই বলেও মন্তব্য করেন। বর্ধিত সভায় এসময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা,সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব,পৌর মেয়র আব্দুল গণি,যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন,ঢাকা…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
জাবিতে আজ সন্ধ্যায় উপাচার্যের কার্যালয়ে উভয়পক্ষের আলোচনার সিদ্ধান্ত
সাভার,০৫ সেপ্টেম্বর,২০১৯(বিবিনিউজ):জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্বুদ্ধ পরিস্থিতিতে শিক্ষার্থীদের আবেদনে সাড়া দিয়ে ভিসিসহ পাঁচ সদস্যের দল আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন। এতে করে আজ সন্ধ্যায় উপাচার্যের কার্যালয়ে উভয়পক্ষের আলোচনার সিদ্ধান্ত গৃহীত হয়। বৃহস্পতিবার দুপুরে তৃতীয় দিনের চলমান আন্দোলনে পুরাতন রেজিষ্টার ভবনে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সাক্ষাত করেন উপাচার্য ড. ফারজানা ইসলাম। গত কয়েক দিন ধরে বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথ হলের পাশ থেকে ৩ হল স্থানান্তর, লুটপাট ও দুর্নিতীর বিচার বিভাগীয় তদন্ত এবং বিশেষজ্ঞদের মতামত নিয়ে মহাপরিকল্পণা পুনর্বিন্যাসসহ তিন দফা দাবীতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা।
Read Moreবঙ্গবন্ধু স্যাটেলাই -২ উৎক্ষেপণের জন্য বিশেষায়িত পরামর্শ গ্রহণে টেলিযোগাযোগ মন্ত্রীর নির্দেশ
৪ সেপ্টেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার প্রস্তাবিত বঙ্গবন্ধু স্যাটেলাই-২ উৎক্ষেপণের লক্ষ্যে বিশেষায়িত পরামর্শ গ্রহণ করতে বাংলাদেশ কমিউনিকেশন্স স্যাটেলাইট কোম্পানি লিমিটেডকে (বিসিএসসিএল) নির্দেশ দিয়েছেন। আজ ঢাকায় আইইবি মিলনায়তনে বঙ্গবন্ধু স্যাটেলাইট -২ এর বিষয়ে অংশিজনের সাথে মতবিনিময় সভায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী এই নির্দেশ দেন। টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, সভ্যতার ক্রমবিবর্তনের ধারাবাহিকতায় পরবর্তি সভ্যতার মহাসড়ক হচ্ছে ডিজিটাল সংযুক্তি। প্রস্তাবিত বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ যথাসম্ভব ত্রুটিমুক্ত, প্রয়োজনের সাথে সংগতিপূর্ণ এবং চাহিদা মেটানোর মত অবস্থানে কাজে লাগানোর উপযোগী করতে বিশেষায়িত বিশেষজ্ঞ পরামর্শের ভিত্তিতে পরিকল্পনা গ্রহণের জন্য বিসিএসসিএল’কে নির্দেশ দেয়া হয়েছে। তিনি বলেন,…
Read Moreজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দিনের মতো প্রশাসনিক ভবন অবরোধ
জাবি রিপোর্টার : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১৪৪৫ কোটি টাকার অধিকতর উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগের বিচার বিভাগীয় তদন্তসহ তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবরোধ করছে শিক্ষক ও শিক্ষার্থীদের একাংশ।টানা দ্বিতীয় দিনের অবরোধের ফলে ক্লাস-পরীক্ষা চললেও প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা চলছে। এবার বিশ্ববিদ্যালয়ে গাছ কেটে পাঁচটি আবাসিক হল নির্মাণ করা হচ্ছে। তাই বিশ্ববদ্যিালয়য়ে চলমান মেগো প্রকল্পের মাস্টার প্ল্যান অস্বচ্ছ ও অর্পূণাঙ্গ বলে দাবি করে আন্দোলন করে আসছনে শিক্ষক ও শিক্ষার্থীদের একাংশ। তাদের তিন তফা দাবি হলো, রবীন্দনাথ হলকে ঘীরে তিনটি অপরিকল্পিত ভাবে বহুতল ভবন নির্মাণ বন্ধ রেখে অন্য স্থানে স্থান্তর…
Read Moreজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবরোধ
সাভার,৪ সেপ্টেম্বর,২০১৯(বিবিনিউজ):গাছ কেটে হল নির্মাণের প্রতিবাদে দ্বিতীয় দিনের মত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.ফারজানা ইসলামের প্রশাসনিক ভবন অবরোধ করে রেখেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের একাংশ। বুধবার সকাল আটটা থেকে দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যানারে উপাচার্যের প্রশাসনিক ভবন অবরোধ করে রাখেন তারা। অবরোধ চলবে বিকেল চারটা পর্যন্ত। অবরোধ করার ফলে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা অফিস কক্ষে প্রবেশ করতে পারেনি। অফিসে আসেননি উপাচার্য প্রফেসর ড.ফারজানা ইসলাম। এদিকে দ্বিতীয় দিনের মত প্রশাসনিক ভবন অবরোধ থাকায় প্রশাসিনক কার্যক্রমে অস্থিরতা দেখা দিয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.ফারজানা ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন শিক্ষার্থীদেন সুযোগ সুবিধার কথা…
Read Moreরাবিতে জুয়া খেলার অভিযোগে ছয়জন গ্রেপ্তার
০৩ সেপ্টেম্বর ,২০১৯(বিবিনিউজ):জুয়া খেলার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী ক্লাব থেকে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সোমবার রাতে প্রক্টরিয়াল বডির নেতৃত্বে মতিহার থানা-পুলিশ এই ছয়জনকে আটক করে।গ্রেপ্তার ছয়জন নগরের বিভিন্ন এলাকার বাসিন্দা। তবে তাদের নাম-পরিচয় জানানো হয়নি। থানা ও প্রক্টর দপ্তর সূত্রে জানা যায়, গতকাল রাতে প্রক্টরিয়াল বডি, মহানগর পুলিশ ও মতিহার থানা-পুলিশ বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়াম সংলগ্ন চতুর্থ শ্রেণির কর্মচারী ক্লাবে অভিযান চালায়। সেখানে ৩৫-৪০ জন ব্যক্তি তাস খেলছিলেন। পুলিশ সেখান থেকে বিপুল পরিমাণ তাস উদ্ধার করে। আর ১২…
Read Moreইসির সার্ভারে আরও ৪৬ ভুয়া এনআইডি
০৩ সেপ্টেম্বর, ২০১৯ (বিবিনিউজ):রোহিঙ্গা এক নারীর ভুয়া জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য নির্বাচন কমিশনের (ইসি) সুরক্ষিত সার্ভারে থাকার ঘটনা তদন্ত করতে গিয়ে বেরিয়ে আসছে থলের বিড়াল। আরও ৪৬টি ভুয়া এনআইডির তথ্য ইসির সার্ভারে পেয়েছে এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি। নির্বাচন কার্যালয়ের নথিপত্রে এগুলোর কোনো অস্তিত্ব নেই। তবে কীভাবে এসব তথ্য সার্ভারে দেখা যাচ্ছে, কে বা কারা জড়িত, তা শনাক্ত করতে পারেনি চট্টগ্রাম পুলিশ কিংবা ইসি। ইসির কর্মকর্তারা জানান, ইসির প্রতিটি কম্পিউটারে আলাদা আইপি (ইন্টারনেট প্রটোকল) নম্বর রয়েছে। নম্বর জানা না থাকলে ইসির সার্ভারে তথ্য আপলোড করা যাবে না। আর এই কাজ…
Read Moreরোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় প্রধানমন্ত্রীকে প্রশংসা সৌদির নৌ প্রধান
৩ সেপ্টেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : ঢাকা সফররত সৌদি নৌ বাহিনী প্রধান ভাইস এডমিরাল ফাহাদ বিন আবদুল্লাহ আল-গোফায়েলি ১১ লাখের অধিক রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। সৌদি নৌ প্রধান মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাতকালে তিনি এ প্রশংসা করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী বৈঠকে বলেন, বাংলাদেশ মানবিক কারণে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্ত্যচ্যুত এ সকল রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। শেখ হাসিনা বলেন, রোহিঙ্গারা কক্সবাজারের যেসব স্থানে আশ্রয় নিয়েছে, তারা ওখানকার স্থানীয়দের তুলনায় বেশি।…
Read Moreজাবির প্রশাসনিক ভবন অবরোধ
সাভার,৩ সেপ্টেম্বর,২০১৯(বিবিনিউজ):গাছ কেটে হল নির্মাণের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.ফারজানা ইসলামের কার্যালয় অবরোধ করে রেখেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের একাংশ। মঙ্গলবার সকাল আটটা থেকে দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যানারে উপাচার্যের কার্যালয় অবরোধ করে রাখেন তারা। অবরোধ চলবে বিকেল চারটা পর্যন্ত। অবরোধ করার ফলে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা অফিস কক্ষে প্রবেশ করতে পারেনি। এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.ফারজানা ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের সার্থে গাছ কেটে হল নির্মাণ শুরু করা হয়েছে এসময় তিনি আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীদের অবরোধ তুলে নেওয়ার আহবান জানান।
Read Moreজলবায়ু সেশনে মডারেটরের দায়িত্বে স্পিকার শিরীন শারমিন চৌধুরী
২ সেপ্টেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : মালদ্বীপের মালেতে শুরু হওয়া ‘চতুর্থ সাউথ এশিয়ান স্পিকার্স সামিট’ এ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সেশনে মডারেটরের দায়িত্ব পালন করছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সামিটের আজ দ্বিতীয় দিনে ‘ক্যাটালাইজিং দ্যা গ্লোবাল এজেন্ডা অন ক্লাইমেট চেঞ্জ- ওভারকামিং চ্যালেঞ্জেস এ্যান্ড ইউটিলাইজিং অপরচুনিটিজ টু স্ট্রেনদ্যান দ্যা রিজিওনাল এজেন্ডা ফর ডেলিভারিং অন দ্যা প্যারিস এগ্রিমেন্ট’ সেশনে তিনি মডারেটরের দায়িত্ব পালন করেন। সেশনে প্যানেল আলোচক ছিলেন মালদ্বীপ পার্লামেন্টের ইনভায়রনমেন্ট এ্যান্ড ক্লাইমেট চেঞ্জ কমিটির সভাপতি আহমেদ সালিম এমপি, নেপালের অ্যাটমোসফেয়ার ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্ট’র রিজিওনাল ম্যানেজার অরনিকো কুমার…
Read More