রাষ্ট্রপতি জাপান সম্রাটের অভিষেকে যোগ দিতে টোকিও পৌঁছেছেন

২১ অক্টোবর, ২০১৯ (বিবিনিউজ) : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাপানের নতুন সম্রাটের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে আট দিনের সরকারি সকালে টোকিও পৌঁছেছেন। সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট (এসকিঊ ৬৪৬) রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে স্থানীয় সময় সকাল ৬টা ৩১ মিনিটে হানেদা আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেছে। জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা, জাপানের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ সহকারী কেনজিরো মোনজা এবং বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা বিমান বন্দরে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান। সিঙ্গাপুরে ৩ ঘণ্টার বেশী যাত্রা বিরতির পর রাষ্ট্রপতিকে বহনকারী বিমানটি ২০ অক্টোবর স্থানীয় সময় রাত ১০টা ৫০ মিনিটে টোকিওর উদ্দেশ্যে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর…

Read More

জাবিতে অনুষ্ঠিত হলো ৬ষ্ঠ জাতীয় গণিত অলিম্পিয়াড- ২০১৯

সাভার প্রতিনিধি:ভাবনা যদি গণিত হয়, গণিত নিয়ে কিসের ভয় এই স্লোগানকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ৬ষ্ঠ জে.ইউ.এস.সি জাতীয় গণিত অলিম্পিয়াড- ২০১৯। রবিবার বিকেলে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সায়েন্স ক্লাব এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এ জাতীয় গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। গণিত অলিম্পিয়াড এ সাতটি জেলার প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী অংশ গ্রহন করেন। অনুষ্ঠান শেষে গণিত অলিম্পিয়াড এ অংশ নেওয়া শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়। পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে এসময় পরিবেশ বিভাগের অধ্যাপক খবির উদ্দিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

Read More

ভিয়েতনামের সঙ্গে বাণিজ্য জোরদারে প্রধানমন্ত্রীর আহবান

২০ অক্টোবর, ২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা পারস্পরিক মুনাফার স্বার্থে বাংলাদেশ এবং ভিয়েতনামের মধ্যে ব্যবসা-বাণিজ্য জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘দক্ষিণ পূর্ব এশিয়ায় বিশাল জনসংখ্যা রয়েছে এবং এই অবস্থাকে কাজে লাগিয়ে আমরা আমদের ব্যবসা-বাণিজ্যকে বৃদ্ধি করতে পারি।’ ভিয়েতনামের রাষ্ট্রদূত ত্রাণ ভ্যান খোয়া আজ সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) তাঁর সঙ্গে বিদায়ী সাক্ষাতকালে শেখ হাসিনা একথা বলেন। বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। শেখ হাসিনা বলেন, ভিয়েতনাম বাংলাদেশীদের হৃদয়ে একটি বিশেষ স্থান দখল করে রয়েছে এবং দু’টি রাষ্ট্রই তাঁদের স্বাধীনতা অর্জনের জন্য সংগ্রাম করেছে। স্বাধীনের…

Read More

দেশে কোন সন্ত্রাস দুর্নীতিবাজ থাকবে না: আসাদুজ্জামান খাঁন কামাল

সাভার,২০ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):দেশে সন্ত্রাস জঙ্গিবাদ ক্যাসিনো ও মাদক বিরোধী অভিযান চলবেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। রবিবার দুপুরে সাভারের আশুলিয়ার পুকুরপাড় এলাকায় অরুনিমা গ্রুপের ডিএমসি এ্যাপারেলন্স উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। স্বরাষ্ট্র মন্ত্রী এসময় আরও বলেন দুর্নীতি বিরোধী অভিযান করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে চায় সুশাসন প্রতিষ্ঠা করতে যারা দেশে টেন্ডার বাজি সন্ত্রাস ও ক্যাসিনো ব্যবসা করছে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন দেশে কোন সন্ত্রাস দুর্নীতিবাজ থাকবে না সবাইকে আইনের মুখোমুখি হতে হবে কাউকে ছাড় দেওয়া…

Read More

ছাত্রলীগের কর্মকান্ডে সরকার বিব্রত: কামরুল ইসলাম

সাভার,২০ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):বর্তমানে ছাত্রলীগের কর্মকান্ডে সরকার বিব্রত বলে মন্তব্য করেছেন সাবেক খাদ্যমন্ত্রী ও ঢাকা দুই আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট কামরুল ইসলাম। সাভারের মুশরীখোলা এলাকায় ভাকুর্তা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোহাম্মদ আলীর মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। এ্যাডভোকেট কামরুল ইসলাম এসময় আরও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে নিজের দল থেকেই দুর্নীতি বিরোধী অভিযান শুরু করেছে তাই বিএনপি জামায়াত জাতিয় পার্টি যে দলের নেতারাই দুর্নীতিবাজ রয়েছে তাদের কাউকে ছাড়া হবে না বলেও বলেন তিনি। অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম…

Read More

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জার্মানির প্রতি আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

১৯ অক্টোবর, ২০১৯ (বিবিনিউজ): জার্মান সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে নিজ ভূমি রাখাইন রাজ্যে ফিরিয়ে নিতে সহায়ক পরিবেশ তৈরির জন্য মিয়ানমারের ওপর চাপ প্রয়োগের জন্য জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাসের প্রতি আহ্বান জানিয়েছেন। শুক্রবার বার্লিনে জার্মান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রথম দ্বিপক্ষীয় বৈঠকে মোমেন রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিচালিত নৃশংসতার জন্য জবাবদিহিতা নিশ্চিত করতে জার্মানির সহায়তা চেয়েছেন। বৈঠককালে পররাষ্ট্রমন্ত্রী গতমাসে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবিত চার দফা তুলে ধরেন। রোহিঙ্গা ইস্যু ছাড়াও তিনি বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক…

Read More

সাভারে রাজাশন প্রিমিয়ার ফুটবল লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সাভার প্রতিনিধি:সাভারে রাজাশন প্রিমিয়ার ফুটবল লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে রাজাশন সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় দিয়া এন্ড ভিশন স্পোটিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন রাজাশন ক্রীড়াচক্র। খেলা শেষে বিজয়ীদের মাঝে ট্রফি বিতরণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। খেলাটি দেখার জন্য ওই স্কুল মাঠে প্রায় পঞ্চাশ হাজার দর্শক উপস্থিত ছিলেন। ফাইনাল খেলায় এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,পৌর মেয়র আব্দুল গণি,৮ নং ওয়ার্ড কাউন্সিলর সেলিম মিয়া,সাভার পৌর ছাত্রলীগের সভাপতি আতাউর…

Read More

বিশ্ববিদ্যালগুলোর তদারকিতে কঠোরভাবে নিয়ম অনুসরণ করতে ইউজিসিকে নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭ অক্টোবর, ২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালগুলোর তদারকিতে কঠোরভাবে নিয়মকানুন অনুসরণ করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ‘আইনের বাইরে যাবেন না এবং দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর তদারকি করার ক্ষেত্রে নিয়মগুলি কঠোরভাবে অনুসরণ করুন।’ চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহর নেতৃত্বে ইউজিসির একটি প্রতিনিধি দল আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সঙ্গে সাক্ষাতকালে প্রধানমন্ত্রী একথা বলেন। বৈঠকের পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। প্রধানমন্ত্রী এসময় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজগুলোর প্রতিও নজরদারি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন, বলেন প্রেস সচিব। প্রধানমন্ত্রী বলেন,…

Read More

জাবির ভিসির পদত্যাগের দাবিতে আলোচনা সভা করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা

সাভার,১৭ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে আলোচনা সভা করেছে আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এ আলোচনা সভা করেন তারা। আলোচনা সভায় এসময় আন্দোলনরত শতাধিক শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। আলোচনা সভায় এসময় আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা জানায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলামসহ তার পরিবারের সদস্য দুর্নীতি গ্রস্থ তাই বিশ্ববিদ্যালয়ে উপাচার্য থাকার অধিকার তার নাই। উপাচার্য স্বেচ্ছায় পদত্যাগ না করলে ক্যাম্পাসে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষনা দেন তারা।

Read More

দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ বিশ্বের রোল মডেল :ত্রাণ প্রতিমন্ত্রী

সাভার,১৭ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):বাংলাদেশে যত গৃহহীন বা ঝুকিপূর্ণ মানুষ আছে সবাইকে নতুন করে দুর্যোগ সহনীয় ঘর নির্মাণ করে দেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান । বৃহস্পতিবার দুপুরে সাভার উপজেলা পরিষদে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা সাভার শাখা ও পৌরসভার উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ দিবস উপলক্ষে এক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন বাংলাদেশে কোন মানুষ গৃহহীন থাকবে জানিয়ে তিনি আরও বলেন বেদে সম্প্রাদায় তৃতীয় লিঙ্গের ব্যক্তি ও নদী ভাঙ্গন এলাকার ব্যক্তিদের বেশী আর গৃহহীন থাকবে না ভুমিকম্প…

Read More