গাবতলী বাসস্ট্যান্ড থেকে নব্য জেএমবি’র ৩ সদস্য গ্রেফতার

১৭ অক্টোবর, ২০১৯ (বিবিনিউজ) : রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ইসলামী সংগঠন জামাআতে মুজাহেদীন বাংলাদেশ (জেএমবি) বর্তমানে নব্য জেএমবি’র তিন সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপি’র কাউন্টার টেরোরিজম বিভাগ। গ্রেফতারকৃতরা হলেন, মোঃ আব্দুল্লাহ (২৪), সফিকুল ইসলাম ওরফে মোল্লাজী (৩৮) ও মোস্তফা হোসেন আরিফ (২৫)। কাউন্টার টেরোরিজম বিভাগ সূত্রে জানা যায়, উওরবঙ্গের একটি জেলা হতে বাসযোগে নব্য জেএমবি’র কয়েকজন সদস্য ঢাকায় আসছেন এমন গোপন তথ্যের ভিত্তিতে কাউন্টার টেরোরিজম বিভাগ বুধবার রাতে গাবতলী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। কাউন্টার টেরোরিজম বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়। এতে…

Read More

সড়ক ব্যবহারে সকলকে যত্নবান হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

১৬ অক্টোবর, ২০১৯ (বিবিনিউজ): সড়ক দুর্ঘটনা এড়ানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যানবাহন চালক, পথচারিসহ সকলকে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে বলেছেন, সকলকে রাস্তায় চলাচলে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, ‘অহেতুক একটি প্রতিযোগিতা করতে গিয়ে অনেক সময় দুর্ঘটনা ঘটে। যানবাহন চালকদের ও একটি দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। তা না হলে দুর্ঘটনা ঘটবে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতায় ৪ লেন বিশিষ্ট ফ্লাইওভার, সেতু এবং বাইপাসসহ বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকালে প্রদত্ত ভাষণে একথা বলেন। তাঁর সরকার সড়ক উন্নয়ন করছে তবে, সড়ক ব্যবহারের ক্ষেত্রে সকলকে যতœবান…

Read More

জাতীয় স্মৃতিসৌধে তাহা আহইয়ানের শ্রদ্ধা নিবেদন

সাভার,১৬ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ সফরত তুরুস্কের ইসলামিক কো অপারেশন ইয়োথ ফোরামের প্রেসিডেন্ট তাহা আহইয়ান। বুধবার দুপুরে তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধে এসে পৌছলে তাকে স্বাগত জানান সাভার জাতীয় স্মৃতিসৌধের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান। পরে তিনি শহীদ স্মৃতিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ও এক মিনিট শহীদদের স্বরণে নিরবতা পালন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। শ্রদ্ধা নিবেদন শেষে বাংলাদেশ সফরত তুরুস্কের ইসলামিক কো অপারেশন ইয়োথ ফোরামের প্রেসিডেন্ট তাহা আহইয়ান সাংবাদিকদের বলেন তুরুস্ক সবসময় বাংলাদেশের বন্ধু রাষ্ট্র সবসময় তুরুস্ক…

Read More

জাবির ভিসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা

সাভার ১৬ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা। বুধবার দুপুরে দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যানারে সমাজ বিজ্ঞান অনুষদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা বিক্ষোভ মিছিলটি এসময় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুরাদ চত্বরে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে এসময় দুর্নীতির দায় নিয়ে উপাচার্য প্রফেসর ড.ফারজানা ইসলামকে দ্রুত পদত্যাগ করার আহবান জানান। অন্যদিকে দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.ফারজানা ইসলাম নিজ কার্যালয়ের সামনে শিক্ষার্থীদের জন্য তিনটি বাস উদ্বোধন শেষে বলেন বলেন বিশ্ববিদ্যালয়ে খুব শীঘ্রই হলগুলোতে তল্লাশী করা…

Read More

এমপি থেকে শুরু করে মেম্বাররাও এখন এলাকায় থাকেন না : রাষ্ট্রপতি

১৪ অক্টোবর ,২০১৯(বিবিনিউজ):রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, হাওরের চলমান উন্নয়ন ধরে রাখতে হলে এবং প্রতিযোগিতায় টিকে থাকতে হলে টেকসই আধুনিক শিক্ষা ব্যবস্থার বিকল্প নেই। রোববার বিকেলে কিশোরগঞ্জের ইটনা উপজেলায় রাষ্ট্রপতি আবদুল হামিদ সরকারি কলেজ মাঠে নাগরিক কমিটি আয়োজিত এক সুধী সমাবেশে এসব কথা বলেন রাষ্ট্রপতি। প্রাতিষ্ঠানিক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশপাশি শিক্ষায় হাওরাঞ্চল অনেক এগিয়ে গেছে উল্লেখ করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আবদুল হামিদ বলেন, শুধু ভালো রেজাল্ট অর্জন করলেই চলবে না, শিক্ষার গুণগত মান উন্নয়ন না হলে প্রতিযোগিতায় টিকে থাকা যাবে না। নিজেকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে বিসিএসের মতো প্রতিযোগিতামূলক…

Read More

দুদক চেয়ারম্যানের পদত্যাগ চাইলেন শেখ ফজলে নূর

১৪ অক্টোবর ,২০১৯(বিবিনিউজ):বেসিক ব্যাংক কেলেঙ্কারির ঘটনায় মামলা না হওয়ায় দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদের পদত্যাগ করা উচিৎ বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস। সোমবার সুপ্রিম কোর্টে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তাপস বলেন, আদালতের নির্দেশ সত্ত্বেও বেসিক ব্যাংক কেলেঙ্কারির ঘটনায় ব্যাংকটির সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চুর বিরুদ্ধে মামলা করেনি দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাই বাচ্চুর বিরুদ্ধে মামলা না করার দায়ে সংস্থাটির চেয়ারম্যানের পদত্যাগ করা উচিত। আওয়ামী লীগের এই সংসদ সদস্য বলেন, বেসিক ব্যাংক কেলেঙ্কারির ঘটনার মামলায় বাচ্চুকে আসামি করে চার্জশিট দিতে সুপ্রিম কোর্টের আপিল…

Read More

সাংবাদিক দিল মনোয়ারার মৃত্যুতে প্রধানমন্ত্রীর গভীর শোক প্রকাশ

১৪ অক্টোবর, ২০১৯ (বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিনিয়র সাংবাদিক ও পাক্ষিক ‘অনন্যা’র সাবেক নির্বাহী সম্পাদক দিল মনোয়ারা মনু’র মৃত্যুতে আজ গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন। এক শোক বার্তায়, প্রধানমন্ত্রী মরহুমার রুহের শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। পারিবারিক সূত্র জানায়, নারী সাংবাদিক নেতা মনু গত রাতে ঢাকার বারডেম হাসপাতালে ইন্তেকাল করেন।

Read More

বাংলাদেশ সংসদীয় গণতন্ত্র চর্চায় এগিয়ে যাচ্ছে : স্পিকার

১৪ অক্টোবর, ২০১৯ (বিবিনিউজ) : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধারাবাহিক নেতৃত্বে সংসদীয় গণতন্ত্র চর্চায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়নে বাংলাদেশ এখন অনন্য উচ্চতায় উল্লেখ করে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধারাবাহিক নেতৃত্বে সংসদীয় গণতন্ত্র চর্চায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে ৫০টি সংসদীয় কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমানে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার ৮ শতাংশ। এছাড়া বাংলাদেশ সামাজিক ও অর্থনৈতিকসহ সকল সূচকে সুদৃঢ় অবস্থানে রয়েছে।’ স্পিকারের সাথে আলজেরিয়া পার্লামেন্টের প্রেসিডেন্ট স্লিমানে চেনাইন এর সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন…

Read More

দুর্নীতি বন্ধ না হওয়া পর্যন্ত অভিযান চলবে:জনপ্রশাসন প্রতিমন্ত্রী

সাভার,১৩অক্টোবর,২০১৯(বিবিনিউজ):দুর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকার অভিযান শুরু করেছে যেখানে অপরাধ পাবো সেখানেই ধরবো সেটা সরকারী জনপ্রশাসের ক্ষেত্রে হোক রাজনীতি ক্ষেত্রেই হোক অথবা ব্যবসায়ী মহলে হোক যেকোন রকম দুর্নীতি বাজদের ধরতে বর্তমান সরকার বদ্ধ পরিকর বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। রবিবার দুপুরে সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ৬৯ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স এর সমাপনী ও সনদ পত্র বিতরণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এসময় আরও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকে যে প্রতিশ্রুতি দেন সেটা অক্ষরে অক্ষরে পালন করেন কথা বলার চেয়ে প্রধানমন্ত্রী কাজ…

Read More

দুর্নীতি বন্ধ না হওয়া পর্যন্ত অভিযান চলবে :জনপ্রশাসন প্রতিমন্ত্রী

সাভার,১৩ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):দুর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকার অভিযান শুরু করেছে যেখানে অপরাধ পাবো সেখানেই ধরবো সেটা সরকারী জনপ্রশাসের ক্ষেত্রে হোক রাজনীতি ক্ষেত্রেই হোক অথবা ব্যবসায়ী মহলে হোক যেকোন রকম দুর্নীতি বাজদের ধরতে বর্তমান সরকার বদ্ধ পরিকর বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। রবিবার দুপুরে সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ৬৯ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স এর সমাপনী ও সনদ পত্র বিতরণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এসময় আরও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকে যে প্রতিশ্রুতি দেন সেটা অক্ষরে অক্ষরে পালন করেন কথা বলার চেয়ে প্রধানমন্ত্রী…

Read More