২ এপ্রিল, ২০২০(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে হার্ডিঞ্জ স্কুল মাঠ পাঙ্গনে ঢাকা জেলা পুলিশের উদ্যোগে খেটে খাওয়া দিনমজুর দের মাঝে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সাড়া বিশ্বের করোনা ভাইরাস আতংকে বাংলাদেশে আসা ভাইরাসের কারনে। সাধারণ মানুষের মধ্যে আতংক বিরাজ করছে। আসুন আতংকিত না হয়ে সচেতন ও সতর্ক হই করোনা ভাইরাস প্রতিরোধ ও মোকাবেলা করি। বুধবার হার্ডিঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠে বিভিন্ন শ্রেণী পেশার ৫ শতাধিক লোকজনের মাঝে এ দ্রব্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার, ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ (উত্তর) সাইদুর…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
দেশে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে :ত্রাণ প্রতিমন্ত্রী
সাভার,০২ এপ্রিল ২০ (বিবিনিউজ):পর্যাপ্ত পরিমান ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। সাভারের আশুলিয়ার কন্ডা ও শ্রীপুর এলাকায় স্বর্নিভর ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে সমাজের অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কালে তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা ভাইরাসে দেশে কর্মহীন হয়ে পড়া সকল মানুষকে ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে কোথাও কোন অনিয়ম হচ্ছে না উল্লেখ করে তিনি আরও বলেন যত দিন সরকারী ছুটি আছে ততদিন দরিদ্র মানুষকে ত্রাণ…
Read Moreসাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ্যাম্বুলেন্স হস্তান্তর করলেন আশুলিয়া ইউপি চেয়ারম্যান
সাভার প্রতিনিধি(বিবিনিউজ):করোনা ভাইরাসের রোগী আনা নেওয়ার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি এ্যাম্বুলেন্স হস্তান্তর করেছেন আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর। সকালে তিনি সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সায়েমুল হুদার কাছে এ্যাম্বুলেন্স এর চাবি হস্তান্তর করেন। দেশের এই ক্লান্তি লগ্নে হাসপাতালে এ্যাম্বুলেন্স প্রদান করায় ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবরকে ধন্যবাদ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
Read More১১ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
০১ এপ্রিল, ২০২০(বিবিনিউজ):করোনাভাইরাসের কারণে সাধারণ ছুটির মেয়াদ ৯ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। তবে এতে বলা হয়েছে, ১০ ও ১১ এপ্রিল (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটিও এর সঙ্গে যুক্ত থাকে। মানুষের জীবন-জীবিকার স্বার্থে রিকশা-ভ্যানসহ যানবাহন, রেল, বাস পর্যায়ক্রমে চালু করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। আজ বুধবার এই প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, জরুরি সেবার ( বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট) ক্ষেত্রে এই ব্যবস্থা প্রযোজ্য হবে না। এ ছাড়া কৃষি পণ্য, সার, কীটনাশক, খাদ্য, শিল্প পণ্য, চিকিৎসা সরঞ্জামাদি, জরুরি…
Read Moreসাভারের আশুলিয়ায় অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ
সাভার,১ এপ্রিল,২০২০(বিবিনিউজ):করোনা ভাইরাসের কারণে আশুলিয়াা ইউনিয়ন এর বিভিন্ন গ্রামে কর্মহীন হয়ে পড়া প্রায় পাঁচ হাজার অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর ও ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যদের নিজস্ব অর্থায়নে দেওয়া এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। এ সময় সাভার উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাসিনা দৌলা, সাভার উপজেলা পরিষদেরভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খানসহ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যরা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিতরণ করা ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে দশ…
Read Moreসাভার ও ধামরাইয়ে কর্মহীন অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ
সাভার প্রতিনিধি(বিবিনিউজ):করোনা ভাইরাসের কারণে সাভার ও ধামরাইয়ে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।এ উপলক্ষে দুপুরে ধামরাইর ইসলামপুর এলাকায় অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন ঢাকা ২০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমেদ। অন্যদিকে সাভারের হেমায়েতপুরে কয়েক’শ অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্ল্যা। এছাড়া সাভারের বনগাঁও এলাকায় অসহায় ও শ্রমিকদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম। বিতরণ করা ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল,ডাল,তেল,আলুসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য।
Read Moreনতুন করে করোনায় আক্রান্ত আরও ২ জন
৩১ মার্চ ২০২০ (বিবিনিউজ):দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে দুইজন রোগী শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫১ জনে। আর মৃতের সংখ্যা ৫। নতুন করে আরও ৬ জন করোনা মুক্ত হয়েছেন বলেও জানিয়েছে আইইডিসিআর। আজ মঙ্গলবার বিকেল ৩টায় মহাখালীতে এমআইএসের সম্মেলন কক্ষ থেকে ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ১৪০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে আমরা দুইজনের দেহে কোভিড-১৯ সংক্রমণ নিশ্চিত করেছি। এই দুজনের…
Read Moreসাধারণ ছুটি বাড়ল ১১ এপ্রিল পর্যন্ত
৩১ মার্চ, ২০২০(বিবিনিউজ):করোনা ভাইরাস দেশে ছড়িয়ে পড়া প্রতিরোধে সাধারণ ছুটি ১১ এপ্রিল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, সাধারণ ছুটি আগামী ৯ এপ্রিল পর্যন্ত বাড়ানো হচ্ছে। সঙ্গে সাপ্তাহিক ছুটি ১০ এপ্রিল (শুক্রবার) ও ১১ এপ্রিল (শনিবার) যুক্ত হচ্ছে। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।আজ মঙ্গলবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ ছুটি বৃদ্ধির ইঙ্গিত দিয়েছিলেন। এর আগে ২৪ মার্চ প্রধানমন্ত্রীর নির্দেশে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এক সংবাদ সম্মেলনে প্রথম দফায় ১০…
Read Moreকরোনা রোধে সাধারণ ছুটি বাড়ানো হতে পারে : প্রধানমন্ত্রী
৩১ মার্চ ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রাণঘাতি করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধকল্পে সরকারের গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে সরকার ঘোষিত ছুটি ৯ এপ্রিল পর্যন্ত বাড়ানো হতে পারে। তিনি বলেন, ‘আমরা এর আগে ২৬ মার্চ থেকে ১০ দিনের ছুটি ঘোষণা করেছিলাম (৪ এপ্রিল পর্যন্ত) এবং এটি ৯ এপ্রিল পর্যন্ত বাড়ানো হতে পারে।’ প্রধানমন্ত্রী আজ সকালে তাঁর সরকারী বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের মাঠ পর্যায়ের জনপ্রতিনিধি এবং সরকারী কর্মকর্তাদের সাথে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে মতবিনিময়কালে একথা বলেন। বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকরা (ডিসি) ছাড়াও ভিডিও কনফারেন্সে জনপ্রশাসন মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, দুর্যোগ…
Read Moreকরোনা মোকাবিলায় ছুটির মেয়াদ বাড়তে পারে
৩০ মার্চ ,২০২০(বিবিনিউজ):করোনাভাইরাস মোকাবিলায় আগামী ৪ এপ্রিল পর্যন্ত সরকারি-বেসরকারি অফিসে টানা ১০ দিনের ছুটি চলছে। কিন্তু পরিস্থিতি বিবেচনায় এই ছুটির মেয়াদ আরও কিছুদিন বাড়তে পারে। মন্ত্রিপরিষদ বিভাগের একজন দায়িত্বশীল কর্মকর্তা আজ সোমবার এমন আভাস দিয়ে বলেন, কাল মঙ্গলবার এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। এ বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘পরিস্থিতি বিবেচনায় ছুটি হয়তো বাড়তে পারে। তবে এ বিষয়ে এখনো আমরা জানি না।’সরকারি সূত্রগুলো বলছে, প্রথমে আরও সাত দিন এই ছুটি বাড়তে পারে। পরে প্রয়োজন অনুযায়ী পরবর্তী করণীয় ঠিক করা হবে। এর আগে ২৩ মার্চ সরকার ২৬ মার্চ…
Read More